কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
********************************
চারিদিকে দেখি পরিবর্তনের
মত্ত রণে রণে,
বুঁনিছে শুধু মৃণাল-কাঁটা
স্বাধীনতার কমল-বনে!
ফুলে ফুলে বিষাক্ত ভীমরুল
করিছে কোলাহল,
ক্ষণে ক্ষণে বদ্ধ হয়ে আসে
বুকের রক্ত কমল।
অসুর ঢেউ এসে ভাঙ্গিছে
বাঁধ ভরা জল,
ভেসে যাচ্ছে গহিনের গান বেসুর
কলকল।
শহীদের রক্ত মুছে দিতে
চায় ক্ষণে ক্ষণে-
বিভক্তির দোলায় ডুবায় তরী
বিপুল গর্জনে।
এখনো বিষাক্ত ভীমরুল শূল
বিঁধায় নিরবধি,
তবু ফিরে আসেনি তবু
বুঝেনি শঙ্কা আজবদি।
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।