কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১২-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ওরে শুন্য এ বুকে ফিরে আয়
তুই আয়,
তোর পানে চেয়ে আছি প্রাণ
যায় যায়।
তোরে না পরশিয়া ফোটেনা
প্রভাত ফুল,
তুই না জাগিলে প্রাণ হয়ে উঠিছে
ব্যাকুল।
তুই না হাসিলে উঠিবে কি
গগণের চাঁদ!
রাত্রির অন্ধকারে ধরণী
হবে যে উম্মাদ।
ওরে তুই আয় ফিরে আয় করুণ এ
বিষাদ,
তোর প্রেমে করিব জয় শত
ঘাত-প্রতিঘাত।
গগণে উঠিয়া তারকারাজি
জ্বলিছে নিরন্তর,
নাচিয়া উঠিল প্রাণ প্রেমের
উল্লাসে সুন্দর।
তোরে বিনা শুন্য এ প্রাণে
উঠে সদা ঝড়,
আয় ফিরে আয় ওরে চঞ্চলা
মরু প্রান্তর।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।