কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২৪ ইং
*********************************
স্বৈরাচার, লোভী ,লুটেরাজ
চাহিনা এ বঙ্গতে,
এ দেশদ্রোহী পুড়ে ছাঁই
করো নরকের চুল্লিতে।
আর যেন ফিরে না আসে
বাংলায় অশুভদিন,
শোধিতে হবে লক্ষ শহীদের
আত্মত্যাগের ঋণ!
বুকে নিত্য করিছে
পুরানো শকুনেরা কলরব,
রুখে দাও ছদ্মবেশী-
মীরজাফর- মুসতাক সব।
পরাধীন নই, তবু কেন ভিন-
সুর- তাল- লয়ে,
নাচিছে স্বাধীন বঙ্গে
বিদ্রোহী গোষ্ঠী নোংরা হয়ে!
সুদখোর- ঘুষখোর- খামচে
ধরিছে জাতির চুল,
কোন বন থেকে কে জানে
আসিছে হায়েনার দল!
ওরে স্বাধীনতা শুকায়ে
হয়েছে তপ্ত খরা বালুচর,
যে আসে -যে যায় ঠিন যেন
ক্ষুধিত বুনো কুকুর।
----------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।