Monday, October 28, 2024

শেষ আশা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২০২৪ ইং

**********************

হে জাতির বিবেক! তুমি একবার সেই সত্যটা কও,

যা তুমি দেখেছো, যা তুমি জেনেছো শহর- গঞ্জ- গাঁও।

 

সেই কালজয়ী ইতিহাসের কথা, সেই বিপ্লবের কথা,

জানুক মানুষ,সেই সুশোভন সত্যটা বলো অন্তর গাঁথা।

অলক্ষ্যে আর কত কাল মসনদে বসে শুনাবে মিথ্যা গান,

আর কত খুঁটে খুঁটে খাবে ইতিহাসের স্বর্নালী রচন-বচন।

 

লক্ষ শহীদের রক্ত ঝরা প্রাণে যে পতাকা উড়েছিল ভুবন,

সে স্বাধীনতা’রে কি করে দেও মিথ্যা অপবাদ -অপমান?

বিষে বিষে নীল হয়ে গেছে দূর্গের সেই যোদ্ধার প্রাণ,

হে জাতির বিবেক এখনো কি তুমি অন্ধ-বধির -জ্ঞান?

 

একবার তুমি সেই সত্যাটা কও, জানুক মানুষ,

এক মুত্যুঞ্জয়ী বজ্র হুঙ্কারে জেগেছিল জনতার হুশ!

হয়তো সময় পাবে না বেশী চারিদিকে বড় টলোমলো,

হে জাতির বিবেক! তুমি এখনি সেই সত্য কথাটা বলো।

 

আঁচলের তলে থেকে থেকে জীবন খেয়ে চলেছে সবটুকু,

সেই দোসর রুখে দেও, স্বাধীনতাই জাতির শেষ আশাটুকু।

---------------------------------------------------

সন্নিকটে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২০২৪ ইং

**********************

হে কান্ডারী, একটা কিছু করুন চেতনার আলোকে,

পূর্বসূরীর ঋণ শোধে দিন নতুবা হাসবে ভূ-লোকে।

 

এভাবে চলতে থাকলে আপনিও পথ হারাবেন,

জাতির দুঃসময়ে আপনি কিছু বলুন,কিছু একটা করুন।

এখন চারিদিকে দেশপ্রেমের দারুন আকাল,

দেশদ্রোহীরা খেলছে অসুর বেশে -বেসুর বেতাল।

 

ভয়ানক ষড়যন্ত্রের কঠিন মর্মান্তিক মীরজাফরী খেলা,

কপালে লাল সবুজের পতাকা তবু অন্তরে বদ্ধ তালা।

আত্মঘাতী গোলাবারুদ মেশিনগান দোসরের হাতে হাতে

আগুনের জীবন্ত মশাল সব পোড়াবে সোনালী প্রভাতে।

 

হে কান্ডারী, সময় দ্রুত চলে যাচ্ছে, একটা কিছু করুন,

গর্দান চেপে ধরুন! ছদ্মবেশীর ভাবটা ছেড়ে আসুন।

পূর্বসূরীর ঋণ শোধে দিন,চেতনার পতাকা উড়ান,

ভয়ঙ্কর কিছু একটা সন্নিকটে, মশাই সবধান হউন।

----------------------------------------------

 

Sunday, October 27, 2024

পুনরায়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৭-১০-২০২৪ ইং

**********************

স্বাধীনতা, স্বাধীনতা বলে এই ভূ-লোক,

বজ্র স্বরে চিৎকার করে উঠল কিছু লোক!

 

স্বাধীনতার ভিতরেও পরাধীনতার জ্যেষ্ঠ শামুক

বার বার আঘাত হেনেছে লাল-সবুজের এ বুক।

একবার একটু নড়েই নতুন ভঙিতে নাচিছে

বলতে শুরু করেছে নতুন স্বাধীনতা এনেছে!

 

স্বাধীনতা কোথায় জলে স্থালে দ্রাঘিমা জুড়ে?

চারিদিকে দস্যু ডাকাতের নির্ভয় মহড়া বিস্তরে!

শাখে শাখে দুষ্ট কাঠবিড়ালী ভীড় করেছে দলে দল

ফল শুন্য বৃক্ষ এখন মরু প্রান্তরের প্রখরা তল!

 

আজ স্বাধীনতা পুড়েছে চিতার অনলে দাউ দাউ-

পদ্মা –মেঘনা- যমুনার জলে নেই উথরোল ঢেউ।

যে রকম নব স্বাধীনতা চেয়েছিলাম মাতৃকার আঁচল তলে,

তা যেন সেই পুরানো সংগীত হয়ে এসেছে ফিরে নব তালে।

 

নব স্বাধীনতায় -নব স্বপ্নে- আমি যেন নির্জন হলাম,

আমি বঞ্চিত ছিলাম, আমি পুনরায় স্বাধীনতা হারালাম।

------------------------------------------------

 

স্থির হয়ে আছি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৭-১০-২০২৪ ইং

**********************

প্রেমের দুয়ার বন্ধ তুমিই করেছো হে কান্ডারী!

তবু খুলে রেখেছিলাম বুকের সীমান্ত হে প্রহরী!

শুধু তুমি বুঝনি অন্তর ভাষায় রচিত মহাকাব্য,

এই যুগল চোখে কি ছিল তৃষ্ণার দ্রব্য !

 

এখন অন্তরে অন্তরে বিভেদ অনৈতিক খেলা,

প্রেমের পালকগুলো ঝরে গেছে শকুনের মেলা।

হায়েনারা ধরেছে চেপে রক্ত ঝরা শহীদের গলা,

স্বাধীন আকাশেও ভেসে উঠে বিদ্রোহের ভেলা।

 

এ বুকে সবুজ ঘাসের লাল ‍বৃত্তটাও বর্ণিল ধূসর,

উত্তরসূরীরা ভুলে গেছে সেই ঘাতক মীরজাফর!

সাপ নেউলের সন্ধি দেখে ফ্রিজ শটে স্থির হয়ে আছি

ঠিক যেন ছলনার প্রেম এসেছিল কাছে কবিতাটি রচি!

 

তুমি দিয়েছিলে কথা, সব কিছু বুকে নিয়ে বাঁচি,

অযূত প্রশ্ন! আজ কোথায় ছুটেছো পথ ভুলে নাচি।

উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যায় আমাকে,

তবু প্রেম দেখিনা তোমার মাঝে চেতনার আলোকে।

----------------------------------------------

এ জাতির অক্সিজেন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৭-১০-২০২৪ ইং

**********************

 

এই অশুভ খেলা শেষ হয়ে যাবে কোনদিন,

দুরভিসন্ধির এ আয়োজন ঠিকবে না বহুদিন।

 

সেই রক্ত এখনো কথা বলে বিপ্লবী গর্জনে,

যোদ্ধার চেতনা এখনো মরেনি প্রজন্মের প্রাণে।

ওরে যে জাতি একদিন তুলেছিল উঁচুশির মাথা-

দিয়েছিল বুকের রক্ত - ছিলো না কোন দৈন্যতা।

 

সে রক্ত মুছে কিরে? যে মাটির সাথে প্রেমের সংযোগ,

যে চেতনার সাথে লাল সবুজের দৃঢ় যোগাযোগ।

যদিও চারিদিকে মীরজাফরের উত্তরসূরীরা এসে,

খামচে ধরেছে শহীদের রক্তাক্ত পতাকা এদেশে।

 

ওরে মুক্তিযুদ্ধ এ জাতির অক্সিজেন, এ জাতির হিল্লোল,

তা কভূ শেষ হবার নয় ,যতদিন রবে পৃথিবীর কল্লোল।

দুরভিসন্ধির এ আয়োজন ঠিকবে না চেতনার কাছে,

ততো বেশি দূরে নয় এখনো দূর্গে দূর্গে যোদ্ধা আছে।

----------------------------------------------

Thursday, October 24, 2024

আদর্শ্ কভূ মরে না

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-১০-২০২৪ ইং

**********************

ওরে আদর্শ্ কভূ মরে না বিপ্লবী প্রাণে,

সে এক মৃত্যুঞ্জয়ী স্পন্দন জীবন মরনে।

 

যুদ্ধরে সে আলিঙ্গন করে ঝড় তুফানে,

বিজয় পতাকা উড়ায় তুমুল সমর রণে।

কভূ সে করে না ভয় উত্তাল তরঙ্গ জলে,

যতই আসুক তপ্ত সমীরণ তীব্র হিল্লোলে।

 

তরী বেয়ে চলে সে আঁকা বাঁকা কূলে কূলে,

বিজয় নিশানা উড়ায় বীর বেশে গর্দান তুলে।

যোদ্ধা কভূ পায় না ভয় দোসরের রাঙা চোখে,

বুকের পাটা খুলে ঝাঁপিয়ে পরে সকল দুঃখে।

 

যুদ্ধই তার সাধনা, চেতনাই তার আর্দ্শ দুর্দিনে,

যোদ্ধা হারতে আসেনি এ মাতৃকার মাঝখানে।

এ আদর্শ্ কভূ পরাজয় শিখেনি কোন বেদনাতে,

কে স্তব্দ করবে তারে আঁধার রাতের পরে রাতে?

-----------------------------------------

ভাঙ্গিছে বেড়িবাঁধ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-১০-২০২৪ ইং

**********************

উত্তাল জলস্রোতে ভাঙ্গিছে বেড়িবাঁধ ওরে,

এবার কেউ পারিবে না রুখিতে ধবংস ধরে।

 

মুক্তির এ উচ্ছাস এ তরঙ্গ সবই যেন মিছে,

সাপ বিচ্ছু পোকা মাকড় ছুটিছে পিছে পিছে।

রাত্রির অন্ধকারে প্লাবণের জল টানিছে নীচে,

ছিন্ন করিছে ঐক্যতা দুশমনের কবিতা রচে!

 

ওরে তরীর মাঝি হারিয়েছে পথ পাঞ্জেরীহীন,

কুমির হাঙ্গর গ্রাসিয়াছে তারে নির্দয় নিদ্রাহীন।

যে উল্লাসে গাহিছো গান আজিকায় প্রাণ ভরে,

সে-ই-তোমার পরাজয় আনিবে এ বঙ্গ তরে।

 

 ওরে ভাঙ্গিছে বেড়িবাঁধ,খুলিছে ধ্বংসের দ্বার,

ওই দেখ আসিছে বিষাক্ত পোকা মাকড় দুর্বার।

আজিকায় চারিদিকে রক্তের বন্যা হানাহানি ষড়জাল,

আগুনের লেলিহান শিখা করিছে স্বাধীনতারে কঙ্কাল।

 

পরাধীনতা যেন জাতিরে ডাকিছে দূরের পানে,

ভাঙ্গিছে বেড়িবাঁধ বিদ্রোহী দোসর গানে গানে।

হে মাঝি এ কোন তরী ! এ কোন যাত্রী ওরে,

পাঞ্জেরী বিহীন পথ চলিছে অন্ধকারের পরে।

-------------------------------------------         

 

Wednesday, October 23, 2024

সূক্ষ্মদৃষ্টি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২৪ ইং

**********************

শিশুর হাতে মশাল দিয়ে শুরু হল খেলা,

কান্ডারী নির্জিব হয়ে এ কি চালায় ভেলা?

হায়’রে পথহারা দেশ, পরি জীর্ণ জরা,

রাগ ক্রোধ হিংসা প্রতিহিংসায় পড়িয়াছে ধরা।

 

এ আগুন নিভাবে কে ভেবেছো কি কভূ?

মুসতাক মীরজাফরের প্রতি রাগান্বিত প্রভূ।

বিবেকহীন অজ্ঞতার পরশনে পুড়িতেছে দেশ,

আপনার দোষ অপরের কাঁধে চড়িতেছে বেশ!

 

শিশুর হাতে দিয়েছো আগুন শাণিত প্রখরা,

ওরা এখন পুড়ায় জাতিরে স্বাধীন বসুন্ধরা।

ওরা জানে না কি জাল বিছায়াছে অসীম গগণে,

আসন্ন দিনে পড়িবে ধরা মরণ ফাঁদে গৃহকোণে।

 

চারিদিকে সুচতুর সূক্ষ্মদৃষ্টি রাজনীতির উদ্যানে,

এ ভয়ঙ্কর মশাল তোমারই পুড়াবে সিংহাসনে!

ওরা শিশু, ওরা কিছুরেই করে না বিশ্বাস,

ধবংসের মশাল নিয়ে নির্ভয়ে নিতেছে নিশ্বাস।

 

কিন্তু ওরা জানে না, চারিদিকে সুচতুর সূক্ষ্মদৃষ্টি-

সময় ফুরালেই ওরা হবে অনলে পুড়া চিতার কৃষ্টি।

-----------------------------------------

 

ওরে তোরা কই?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২৪ ইং

**********************

আর কতদিন গৃহপ্রান্তে বসি অপলক চেয়ে,

কাপুরুষের মত দেখবি শুধু হাত পা গুটায়ে!

 

নীল নকশার চিত্র আঁকিছে সেই দোসর গোপনে,

ওরে তোরা কই? কোন গৃহকোণে বসি আনমনে!

ওরা দিয়েছে হাত ভিত্তিমূলে,চারিদিকে শৈলমালা,

তুলরে তুল তরঙ্গ - নীল সরোবরে নিস্তব্ধ নিরালা!

 

কেন ‍চুপছে আছিস মাতৃস্তনপানরত শিশুর মতন?

ওরে তোর মাতৃকার আকাশ যেন কালো মেঘগণ!

স্বাধীন সূর্য্টা ডুবে দিতে চায় ওই নীলগিরিশ্রেনী,

কৌশলে কেড়ে নিতে চায় তোর নিশানা এ ধরণী।

 

শুভ দৃষ্টিরোধ করি অশুভ’রে ডাকিয়াছিস সিন্ধুপারে,

এখন শুন্যতার মরুদেশে হারিয়েছিস পথ বালু ঝড়ে!

ওরে তোরা কই? জাগিবার কি কেহ নাই?

নিশিথে পাঞ্জেরী জ্বালা ওরে দেশপ্রেমিক ভাই।

--------------------------------------------

সত্যায়ন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-১০-২০২৪ ইং

**********************

উৎসবসম মবতন্ত্র উঠিছে জাগি চারিধার,

আতঙ্ক ভয় গ্রাসিয়াছে অন্তর জুড়ে অণিবার!

 

ক্রমেই পরিপূর্ণ্ করি আসিছে ধেয়ে স্বৈরতন্ত্র,

খোলস পাল্টিছে শুধু পাল্টেনি পুরানো তন্ত্র মন্ত্র।

এখনো ধরিছে গলা টিপে মুক্ত উদার প্রবাহে,

এখনো ভুঁত প্রেতেরা স্বাধীনতা লুটিবার চাহে!

 

মসনদের চারিধারে শিয়াল কুকুরেরা গানে গানে,

অন্তর ভেদিয়া রক্ত চুষিছে দিবানিশি গৃহকোণে।

চারিধারে লুব্ধ চিত্তে করিছে হায়েনারা অধ্যায়ন,

পর্দার আড়ালে নাটের গুরুরা করিছে সত্যায়ন।

 

অসুরেরা দোসরতন্ত্র মন্ত্রে জাতিরে দিয়েছে বেষ্টনী,

অবুঝ শালিকেরা ছুটিছে ঝাঁকে ঝাঁকে বঙ্গ তটনী।

সম্মুখে মহাপিপাসার বঙ্গ ভূমি এ রৌদ্রলোকে,

শুন্য এ বুকে বালুকারাশি সুচি বিধে চোখে মুখে।

 

বঙ্গে বিস্তৃত যেন মীরজাফরের ধূলিশয্যা বহ্নিময়

তবু তারেই সত্যায়ন করিছে মুসতাকেরা নির্দ্য়!

-------------------------------------------

Tuesday, October 22, 2024

উদারতন্ত্র

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-১০-২০২৪ ইং

**********************

উদারতন্ত্র’রে লুফে নাও এই বিভক্তির অন্তরে,

গণতন্ত্র নিমিশেষেই আসিবে ফিরে বঙ্গ তরে।

ওরে শহীদের রক্ত তব বহে রক্তের ভিতরে,

শুধু দেশ প্রেমটারে ফিরায়ে লহ বসুন্ধরে।

 

দিগ্বিদিকে আপনারে দিও উদারতন্ত্রে বিস্তারিয়া,

দোসরতন্ত্রকে ছুঁড়ে দিও মাতৃকাকে ভালবাসিয়া।

এখনো বক্ষপঞ্জর টুটিয়া পাষাণ- বন্ধ

এখনো বিভক্তির প্রাচীর চৌদিকে দ্বন্দ্ব।

 

বিদ্রোহী হুঙ্কার হিল্লোলিয়া, মর্মরিয়া, বিচ্ছুরিয়া

ইতিহাস ঐতিহ্যকে হানিয়াছে আঘাত গর্জিয়া।

চারিদিকে স্বাধীনতার ভিতরে ঢুকিছে নব শত্রুদল,

ওরে প্রহরী! একি অশনি সংকেত! একি বঙ্গতল!

 

উদারতন্ত্র পরিব্যাপ্ত করিয়া জেগে উঠ ওরে বীর,

সম্মুখে অসুর ঝড়! সাবধান!তরী ভীড়া বঙ্গ তীর।

-----------------------------------------

কঁচি- কাঁচার মেলা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-১০-২০২৪ ইং

**********************

কঁচি- কাঁচার মেলা বসিল আজ শেষে,

কান্ডারীর যাত্রা বুঝি থেমে গেছে এসে।

 

নাই বুঝি মুক্তি, নাই বুঝি আর শান্তি,

ঐতিহ্য যা ছিল লুটিয়াছে বুঝি ভ্রান্তি।

সত্য বুঝি গেছে চলে নীরব অন্তরালে,

মিথ্যা বসিয়াছে সমাজের ডালে ডালে।

 

কি এক ভয়ঙ্কর যাত্রায় অফুরান লীলা !

এ কি নবীনতা বহে শাসনতন্ত্রের খেলা?

গণতন্ত্রের ভাষা মরে এল কঁচি কাঁচার মুখে,

সেই দোসরতন্ত্র নব সুরে জাগাল এ বুকে।

 

সেই পুরানো শকুন আনিল বুঝি নব বেশে,

ওরে কঁচি- কাঁচার মেলা বসিল আজ দেশে।

------------------------------------

অপমানতন্ত্র

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-১০-২০২৪ ইং

**********************

এখন জ্ঞানী গুনিদের মুখখানি বিষাদ-কোমল.

অজ্ঞরা দিয়েছে হানা অপমানতন্ত্রের কোলাহল।

 

এখন সম্মানের সৌন্দর্যে যেন ব্যাথাতুর অশ্রুজল,

উদার হস্তে করিছে দান অপমান -এ বঙ্গ তল।

মানবতা যেন বেদনাকাতর মুখে সকরুন হাসি,

সভ্যতা অস্তমিত হইয়া কাঁদিতেছে নিরালা বসি।

 

এমন অপমানতন্ত্র মর্ম্-মাঝে বড় ব্যাথা জাগে

এমন নগ্ন অসভ্যতা  কেউ দেখেনি এর আগে।

কোন দিকে ছুটিছে মানবের বক্ষ হতে রক্ত রস,

হৃদয় কি করে এমন নিষ্ঠুর হয় ক্ষমতার পরশ?

 

ঋতু বদলে আবার যদি ফিরে আসে আপনার দিকে

সেদিন কি করে সহিবে এ অপমান তোমার বুকে?

এতো রাগ ক্রোধ হিংসা প্রতিশোধ নিয়ত দহে,

ধ্বংস আনিছে ডেকে নিজেরই সুঠাম দেহে।

 

আসন্ন দিনে এ ফাঁদেই পড়িবে ধরা দিবস নিশীথে,

ফিরে এসো উদারতন্ত্রে প্রেম ভালবাসার হাসিতে।

---------------------------------------

 

Monday, October 21, 2024

ব্যাঙ নাচিছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

**********************

 

স্বাধীনতার ঊষা উঠাইতে  পারিস নে হায়,

ব্যাঙ নাচিছে হাতির কপালে এই জমানায়!!

 

যা কিছু অর্জ্ন এসেছিল ভেঙে ভেঙে যায়,

অন্ধ চক্ষুরে পথ দেখায়, আছি বিষ্ময় ভাবনায়!

সাপের বিষে খুঁজি মধু কাননের ফুল হারায়,

কেইঞ্চা বলে বাঁশে’রে আমি বড় এই ধরায়।

 

অজ্ঞ দেয় আলো জ্ঞানী’রে,তুমি কোথাকার?

পিচ্ছি বলে আমি বীরযোদ্ধা পরাধীন ধরণীর ।

আজি মুর্খ্ লিখে ঐতিহ্যের কবিতা মহা-কাব্য!

আমি ভীত কম্পিত শঙ্কিত বলিনা এটা অসভ্য!

 

বিবেক’কে করেছি কারারুদ্ধ- ম্লান -শুষ্ক মুখ,

পরাধীনতায় খুঁজি ঐশ্বর্যরাশি স্বাধীনতার সুখ।

ব্যাঙ নাচিছে হাতির কপালে বীর বাহাদুর কই?

মোনাফিক মীরজাফর ধরিছে আজ বঙ্গের মই!!

--------------------------------------------

দিব নাকো সুর

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

**********************

তোমার স্বৈরতন্ত্রে আমি দিব নাকো সুর,

দেশদ্রোহী দোসর যত তাড়াব দূর বহুদূর!

 

আমার সোনার বাংলা গাইব প্রীতি-সুমধুর,

মাতৃকারে বাঁধিব আমি দৃঢ় শপথে এ অন্তর।

প্রেমের ছন্দগাঁথা কবিতা বলিব দুঃখের ক্রন্দনে,

বজ্র কণ্ঠে করিব প্রতিবাদ বিষাদবিধুর উদ্যানে।

 

আমি বলিব মুক্তির কথা, আমি পূজিব সাধুরে,

আমি দিব ঐক্যের ডাক প্রমত্ত সিন্ধুর প্রান্তরে।

স্বাধীনতাকে বাঁধিব আমি লাল সবুজের বন্ধনে,

এসো হে এসো হে দেশপ্রেম নিয়ে মাতৃকার-পানে।

 

যে দ্বন্দ্ব যে সংঘাত যে দোলা ধূলিমাটি মাতৃকার,

এখানে আমি দিব নাকো সুর মুক্তি’রে খুঁজিবার।

-----------------------------------------