Saturday, February 2, 2019

চুরি করতে চাই




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি চুরি করতে চাই, সেই ফুলকে চুরি করতে চাই
যে ফুলকে দেখেছি আমি ফোটে আছে ঐ
প্রতিদিন দেখি ,অপলক দেখি যাকে
কি এক অপরূপা সাজে চেয়ে আছে দিকে দিকে..
ভেলকুনিতে রেখেছি ফুলদানি..

আমি চুরি করতে চাই, সেই ফুলকে চুরি করতে চাই
যে ফুলকে দেখি আমি প্রহরে প্রহরে যাই
সেই ফুলে ছড়াবো আমি
এক প্রনয়ের যুদ্ধ ! এক মৈত্রির চুক্তি!

আমি চুরি করতে চাই, সেই ফুলকে চুরি করতে চাই ।
যাকে দেখি -রোজ দেখি
এ হৃদয়ের ফুলদানিতে…
----------------------------------------13-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চোরটাকে অনেক ভালবাসি


                            কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি চুরি হয়েগেছি,
চুরি হয়েগেছি  সেই মহাপ্রলয়ে !
এক অন্ধকার সমুদ্রের গভীরে,খুব গভীরে
কাউকে দেখতে পাচ্ছি না
বুকে বুকে তীব্র দীর্ঘ্ শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি
একটা ঝড় হচ্ছে !প্রচন্ড ঝড় হচ্ছে !

আমি চুরি হয়েগেছি,
চুরি হয়েগেছি সেই উত্তাল জল গ্রাসে
দম বন্ধ হয়ে আসছে
সারা শরীর ঘেমে যাচ্ছে
তবু  যেন বাঁধন  খুলছে না

আমি চুরি হয়েগেছি,
এক সমুদ্রের অতল গভীরে, খুব গভীরে
তবু
অনেক  ভালবাসি,
এ চোরটাকে অনেক ভালবাসি ।
-----------------------------13/10/2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






নিরবতা




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমার নিরবতা আমাকে আহত করে, খুব আহত করে
কখনো হত্যা করে ফেলে গভীর চেতনাকে
এ নিরবতা যেন এক বিষাক্ত ফোয়ারা কিংবা..
কোন এক ফাঁসির মঞ্চ !

দাও দাও ফাঁসি দিয়ে দাও এখনি ফাঁসি দিয়ে দাও
তবু মৃত্যেুর আগে সেই কথা বলো..
কেন আজ আমি আসামী ?
তোমাকে ভালবাসি বলে ?

তোমার নিরবতা আমাকে আহত করে, খুব আহত করে
কখনো হত্যা করে ফেলে গভীর চেতনাকে..
-----------------------------------13-10-2018 ।,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।