Thursday, March 19, 2020

অহেতুক বাধে


তুমি কেমন করে পরিচয় দিবে হে মুসলমান!
অবাক হয়ে শুনি, কেবল শুনি,
শ্লোগান আর শ্লোগান ।

ভুবন কোলে বজ্র ধ্বনি তুলে
তুমি ছুটেছো ঈমানের কথা বলে
তুমি জন্ম সূত্রে মুসলমান
আছে কি কোরআনের বিধিবিধান?

অন্তর কুটিরে ব্যাকুল বেগে ধেয়ে
          উঠো কি জেগে নবীজির পথে যেয়ে?
          নাকি শুধু মুনাফিকের সুরে গাই
          কণ্ঠে কণ্ঠে ঝড় তুলে গেছো ভাই!
           প্রকৃত মুমিন চাই,

           চাই না চাই না যারা মুমিন পরিচয়ে অহেতুক বাধে;
           চাই চাই সেই মুমিন চাই যারা আল্লাহ’র ভয়ে কাঁদে ।
           -------১২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



নামাজ পড় হে মুমিন!

ওই ডাকিছে মুয়াজ্জিন! নামাজ পড় হে মুমিন;
এসো হে এসো - ফজর, যোহর , আছর ,মাগবির, এশা
ওই মসজিদ প্রাঙ্গণ।
নামাজ যে পরিচয় তোমার হে তৌহিদী মুসলামন
কাতারে কাতারে সামিল হও হে ইমামের পিছুন;

ওহে মুসলমান, নামাজ যদি না থাকে তোমার জীবনে-
কি লাভ হবে শুধু জিহাদী শ্লোগানে শ্লোগানে
উত্তাল ময়দানে
বজ্র কণ্ঠে গর্জে উঠো দেখি তাগুদের বিরুদ্ধে
তবে কেন পাঁচ ওয়াক্ত নামাজ নেই অন্তঃরুদ্ধে?

ইমাম আর মুয়াজ্জিন ডানে- বামে গোনা কয়জন!
কাতারে কাতারে মুসল্লি শুন্য মসজিদ অঙ্গন।
ফজরে পাঁচ, যোহরে ছয়, আছরে সাত, মাগরিবে নয়
এশায় গুটি কয়
জুম্মার দিনে জয় আর জয়!!
শ্লোগানে শ্লোগানে আর কত করবে শক্তি ক্ষয়?
অন্তর জমিনে জাগিয়ে তুল হে আল্লাহ’র ভয়!!


ওহে মুমিন! ওহে মুসলমান! নামাজ পড় হে, নামাজ পড় হে
ডাকিছে মুয়াজ্জিন! ডাকিছে মুয়াজ্জিন!
নামাজ পড় হে!মসজিদে চল হে মুমিন!
বীর দর্পে গর্জে উঠো তাগুদের বিরুদ্ধে জিহাদের সমরে।
জ্বালিয় দাও আল-কোরআনের আলো অন্তরে অন্তরে ।
 -------১২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


সম্মুখে তোর আগ্নেয়গিরি


যে পথে ছুটেছিস তুই, সে পথ অন্ধকার;
সম্মুখে তোর আগ্নেয়গিরি, গর্জিছে দূর্বার!

পারবিনা তুই ডিঙ্গাতে গিরি চাঙ্গাতে তলোয়ার;
অন্তরে তোর ঘিরে আছে ওই জগতের জানোয়ার!
দূর্গমগিরি ভুলেছিস পথ তাগুদের ডাক শুনে
কে দিবে তোরে বিজয় কেতন যুদ্ধের অভিযানে?

রাঙ্গাতে হবে পিন্ডটা তোর দস্যুর গর্জনে-
কে পারে তোরে রুখতে এবার যুদ্ধের ময়দানে!
আমি তো দেখি চৌদিকে তোর বিপুল সম্ভবনা-
তবে কেন তুই পথ ভুলে যাস ওরে মুক্তি সেনা?

যে পথে তুই ছুটেছিস ভাই বিজয়ের সন্ধানে;
সে পথে যে আগ্নেয়গিরি জ্বলিছে অগ্নি বানে ।
খুলতে হবে পিন্ডটা তোর আল-কোরআনের ডাকে
রুখতে হবে শত্রু যত এই ধরণীর বাঁকে।

ডাকছি তোরে আয় ফিরে আয় আলোর পথে ভাই’
যেতে হবে ভুবন ছেড়ে কেউ দিবে না ঠাঁই।
যে পথে ছুটেছিস তুই, সে পথ অন্ধকার;
সম্মুখে তোর আগ্নেয়গিরি, গর্জিছে দূর্বার।
-------১২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভরসা

ভরসা কর আল্লাহ’র দয়ায় হে মুমিন নহে আমলে;
তাই বলে আমল নাহি ভুলে গোলাম চলে নিখিলে ।
 নামাজ রোজা হজ্ব যাতাক যাবে না বিফলে
হে মুমিন! জেগে উঠ হে ঈমানী দ্বার খুলে।

 যে গোলাম সে ভুলে না কভূ আল্লাহ’র রহমত-
 সে পানাহ চায় তাঁর পানে যখনই মুছিবত।
মুমিন হারে না কভূ জাহেলী বাতিলের হঙ্কারে
সর্দা গর্জে আল্লাহ’র ভয়ে মুজাহিদ যায় সমরে।

হে মুমিন!তুমি রহমত চাও ওই বিধাতার-
যিনি একক ও অদ্বীতিয় সত্তা দাবীদার ।
কে আছে তোমারে হারায় ইর-পর প্রান্তরে?
ওই হাদিস-আল-কোরআন থাকে যদি অন্তরে।


ভরসা কর আল্লাহ’র দয়ায় হে মুমিন নহে আমলে;
তাই বলে আমল নাহি ভুলে গোলাম চলে নিখিলে ।
   -------১১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আমার ভুলের দোলায়

হে আল্লাহ! এ প্রাণে সপেছি তোমারে আমি;
হয়েছি প্রিয় নবীর উম্মত কোরআনের ছায়াতল
নশ্বর ভূমি।

অদৃশ্য্ হতে করুণা করো মোরে কুদরতি হাত খুলে;
হে মহান আল্লাহ! ভুলনা মোরে কঠিন অনন্ত কালে।

তুমিতো অদৃশ্য্ হতে ছায়া তরু দাও ক্ষণিকের ধরণী;
আমি তো পাপী, চাই হে তোমার ক্ষমা আঁধার যামিনী!

তোমার আলোয় চেয়েছি হতে পরিচয়;
চেয়েছি জাগাতে নবীর ঊষা তবু প্রাণে ভয়!!

আমার ভুলের দোলায় মোরে দিও না পরাজয়;
আমিতো পাপী গোলাম নশ্বরে-ক্ষমার ধারে নয়!

হে আল্লাহ! তুমি তো দিবে মোরে প্রাণের অবসর;
তুমি তো অবসর দিবে না ওইদিন মৃত্যের পর।

ওইদিন মোরে যেও নাকো ভুলে- থাকিও অতঃপর;
আমি তোমার করুণা চাই , চাই হে রহমত
হে আল্লাহ! তপ্ত বালুচর!            
                   -------১১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, March 11, 2020

তাগুদের বিরুদ্ধে



হে বন্ধু! আছে কি এ প্রাণে আল্লাহ’র সরব উপস্থিতি?
নত শিরে তাঁর প্রতি কৃতজ্ঞ্ হও কি যথারীতি?
এখনা তুমি হওনি সজাগ গভীর রজণী ঠেলে উঠি!
নির্ভয়ে উপেক্ষা করেছো তুমি ঈমানের পঞ্চ্ খুঁটি!
---------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

এখনো প্রাণের স্তরে স্তরে
তাগুদের কালো মাটি লেগে আছে তোমায় ঘেরি।
এখনো লোভ-লালসার গতিবেগে,
তুমি ছুটেছো পথ ভুলে জাহেগী যুগের ভাবাবেগে।

যদিও পরিচয় তোমার  ইসলামের পতাকা তলে
গোপনে প্রকাশ্যে হরদম ছুটেছো বাতিলের দলে
তুমি ঘুষ খাও, তুমি ঘুষ দেও, তুমি জুলম করো আল্লাহ’র সৃষ্টিকে
এখনো অন্তরে জাগাওনি প্রিয় নবীজির রিসালাত দিকে দিকে।

বাহ্যিকে তুমি বিশ্বাসী,অন্তরে অবিশ্বাস!
মনের গহিনে ব্যভিচার, হত্যা –ধর্ষণ নিয়ত উঠাও নাভিঃশ্বাস!
তুমি এক জালেমের প্রতিচ্ছবি!
প্রত্যহ  রচনা করো তাগুদের  কবিতা - হে মূর্খ্ কবি !

এখনো্ আমার বিশ্বাস,
তুমি ফিরে আসবে আলোর তরে বর্থ্য করে পরিহাস।
হে বন্ধু! বীর দর্পে গর্জে উঠো দৃঢ় শপথে যুদ্ধের সমরে
তাগুদের বিরুদ্ধে আল-কোরআনের পথ ধরে ।
-------১১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আসবি কি করে?


ওরে করোনা ভাইরাস, জানি তুই বিশ্বের অলি গলি
দিয়েছিস হানা
যেখানে কোলাহল লাগি আছে তুই জাগিস সেথা
শোধিয়ে দেনা!
ওরে ছাড়েনি আমি আশা,আনিব ফিরে স্বাস্থের সুখ
জাগিয়ে চেতনা
ওরে পরিষ্কার-পরিচ্ছ্ন্ন রাখিব মোরে জীবন ভর
জেনে শুনে
যেখানে মুক্ত ছায়ে নিঃশঙ্কে মানুষেরা করিছে খেলা
ঠিক সেখানে
তুই হানিস হানা দিবা-নিশি  জ্বর শর্দী হাঁশি কাশির
বেশ ধরি
ওরে করোনা ভাইরাস, ঘরে বাইরে মুখোশ পড়ি যাব
রোধ করি
হাত দিয়ে ঘষিবনা মুখ নাক, করিব না স্পর্শ্ যেন তেন
আসবি কি করে?
সদা রেখেছি ভরসা আল্লাহ’র- ওহে করোনা ভাইরাস
এই অন্তরে ।
-------১০-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস! আতঙ্ক ছড়িয়ে ছুটিছে বিশ্ব্ দুয়ারে;
ভীতু অন্তর হয়েছে ব্যাকুল করিবে নিধন তাহারে।
আল্লাহ’র সাহয্য্ ছেড়ে কোথায় ছুটেছিস ধরণী?
নত শির করি তাঁর দরবারে পানা চা এখনি ।

আল্লাহ তোরে শূন্য্ বিদায় করিবেনা দু’হাত তুলিলে;
ওরে মুমিন! করোনা ভাইরাস পরীক্ষা মাত্র নিখিলে।
এ যে নাফরমানী কর্মের শাস্তি দিয়েছে প্রভূ তোরে;
ওরে যালেম, ওরে বেঈমান, সেজদা কর আল্লাহ’রে।

কত বিপদ! কত আপদ! করিবে তোরে কষাঘাত;
তুই হারাবিনা কভূ বিপদে আপদে আল্লাহ’র রহমত।
কিসের করোনা ভাইরাস তোরে করিছে পাকড়াও?
এতো আল্লাহ’র পরীক্ষা মুমিনেরা অন্তরে বুঝে নাও ।

ওরে নাফরমান!ওরে কাফের তোদের কর্মের ফল;
মুমিনেরে করিবেনা ধ্বংস করোনা ভাইরাস নিখিল।
মৃত্যু আসিবে যখন মুমিনের দুয়ারে-
কোন অবকাশ দিবে না আল্লাহ তাহারে।

ওরে ভয় নেই! ওরে ভয় নেই মুমিন
দু’হাত তুলি পানা চা, খুলে দিল প্রাণ।
করোনা ভাইরাস! আতঙ্ক ছড়িয়ে ছুটিছে বিশ্ব্ দুয়ারে;
ভীতু অন্তর হয়েছে ব্যাকুল করিবে নিধন তাহারে।
-------১০-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এ প্রাণ যদি হয়


রুহকে আলিঙ্গন করেছো যদি মৃত্যু আসিবে ফিরে;
কোন অবকাশ তুমি পাইবেনা যেইদিন ধরিবে ঘিরে।
মৃত্যু ভয় আজি উঠেছে শিহরিয়া বিশ্ব্ জুড়ে;
বিভোরে ছুটিছে মানুষ এদিক সেদিক নশ্বরে।

এতো আকুতি এতো মিনুতি বাঁচিবার তরে-
সে কি পারিবে তুমি বাঁচাতে আপনারে ?
যেইদিন আসিবে ডাক তোমারি দূয়ারে
দিতে হইবে পারি এ জগত ছাড়ি কবরে।

এ প্রাণ যদি হয় মুমিনের নাই কোন মৃত্যু ভয়!
আল্লাহ’র অভিপ্রায় দিবে পারি তুমি হাশরময় ।
ওরে মুমিন! আসুক না ফিরে আজাব গজব!
ভরসা করিবে আল্লাহ’র তরে খুলিয়া কলব।
-------১০-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


স্থপতি শেখ মুজিবর রহমান


আজ হতে শত বর্ষ্ আগে তুমি জন্মেছিলে হে মুজিব!
১৭ ই মার্চ্ টঙ্গীপাড়ায় তুমি জ্বলেছিলে বিপ্লবী প্রদীপ।

তুমি গর্জেছিলে বজ্র হুঙ্কারে! তুমি সে একজন
হাজার বছরের শ্রেষ্ঠ্ বাঙ্গালী, বঞ্চিত জনতার প্রাণ।
শোষিত সাড়ে সাত কোটি বাঙ্গালীর উঁচু গর্দান।
তুমি সেই শেখ মুজিব! তুমি সেই অনিবার্ণ্!

তুমি বীর দর্পে উঠেছো ফাঁসির মঞ্চে, তুমি গর্জেছো জনতার পক্ষে
তুমি রচিছ মুক্তির কবিতা,
তুমি গর্জেছো বজ্র কণ্ঠে,
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম।

তোমার হুঙ্কারে ভুলে যেত ভীরু চিন্তার হিজিবিজি
শোষিত বঞ্চিত জনতা রোজি!
দূর্গে দূর্গে গেয়ে গেছে বিপ্লবের জয় বাংলা ধ্বনি
তুমি সেই সুরকার, তুমি সেই গীতিকার
তুমি সেই অমর কবি ,তুমি সেই কাব্য্ সম্ভার
লাল সবুজের বিজয় কেতন- স্থপতি শেখ মুজিবর রহমান!

দিক-দিগন্তে তুমি তুলেছিলে ঝড়, দিয়েছিলে ডাক
সেই শুনে বাঙ্গালীরা মুক্তি যুদ্ধে ছুটিছে লাখে লাখ।
----------০৯-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




Monday, March 9, 2020

চোখ রাঙানি


জেগে উঠল কি মুমিনের তরবারি?
এসো তবে আজ শত্রুকে নিধন করি,
তোরা সবাই যে ইসলামের প্রহরী
চৌদিকে উঠুক ডাক।

গর্জে উঠুক রক্ত কণিকা মুমিনের শরীরে
জ্বলে উঠুক ঈমানী স্পন্দন যুদ্ধের সমরে
মুজাহিদ পৌঁছে যাক বিদ্রোহীদের দ্বারে
বেঈমানেরা থাক।

ওরে মানিস না কোন বাধা, ওরে মানিস না কোন ক্ষতি
জানিয়ে দে সম্মুখ যুদ্ধের সম্মতি
রুখে কে আর তোদের অগ্রগতি
সাধ্য্ আছে কার?

ওরে মুমিন!সম্মুখে তোর যুদ্ধ আসন্ন !
এ লড়াইয়ে তোকে করতে হবে প্রসন্ন
চোখ রাঙানিকে করিস না আর গণ্য্
ধারিস না আর ধার।

তোরা যুদ্ধে রণে যা পদাঘাত করি;
ওরে মুমিনেরা যে বিদ্রোহ গড়ি,
তাগুদের দু’হাতে শিকলবেড়ি
দে তোরা পড়ি।

ওই তোরা শুন, ওই শহীদেরা যায়নি আজও মারা!
শত্রুর আঘাতে আঘাতে  বেঁচেছে যারা
অন্ধকারে আকাশে জ্বলন্ত গাজী তারা ।
রক্তে রক্তে জেগে উঠে
বিজয় কেতন।
----------০৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




বিভেদের আগ্নেয়গিরি


বিভেদের আগ্নেয়গিরি জ্বলিছে আজ পৃথিবীতে;
তাগুদের কলোরবে মানুষেরা ছুটিছে হিংসের জোয়ারে,
অনেক দীপ্ত প্রাণ মরিছে অগ্নির খোঁয়াড়ে
শক্তিরা পরাজিত অন্তর মোহতে।

লোভ-লালসার কোষে কোষে
নিঃশব্দে কাঁদে পৃথিবীর মানবতা বজ্র ঘূর্ণিতে
যেথায় খুলিছে ছতর-বেলাজের উত্তাল স্রোতে
অনৈতিক মিলনে গুপ্ত ধন গেছে খসে
নিষিদ্ধ আমোদ প্রমোদের উল্লাসে ।

এসে গেছে জীবনের গোধূলী বেলা-
আঁধারে পূর্ণিমাটা নিভে গেছে দুষ্টের সংকেতে
অনেক ঝড় তুফান উঠিছে উত্তাল নিশী গঙ্গাতে!
মানুষ মানুষে যদি বুক মিলাল
দেখবেই বিজয়ের সূর্য্ চমকাল।

বিভেদের আগ্নেয়গিরি জ্বলিছে আজ পৃথিবীতে;
তাগুদের কলোরবে মানুষেরা ছুটিছে হিংসের জোয়ারে,

----------০৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




অতুল্য্ ছায়া কুঞ্জ

হে নারী! আজকে তোমাদের দিন গোনা;
তোমাতেই এই নিখিলের বিপুল সম্ভবনা!
দিকে দিকে জাগি উঠিছে বিজয়ের লগ্ন;
তবে কেন এক দিবসের তপস্যায় মগ্ন?
তুমি অন্ধকার পৃথিবীর অনিবার্ণ্ প্রভা !
তুমি অবিনাশী তরঙ্গের উত্তাল সফেন
তুমি মাস্তুলের পাঞ্জেরী, বিজয়ী নোঙর!
তুমি বিশ্ব্ মানবের জননী
তুমি এক অতুল্য ছায়া কুঞ্জ্!

হে নারী! কোন অভিষ্টে তুমি করিছো মিলিত উম্মাদনা?
চৌদিকে দেখি তোমায় ঘিরে আছে বিপুল সম্ভাবনা
তোমার জমিনেই বীজ বপন করেছি সদ্য্
তোমাতেই গজে উঠবে বিজয়ী পুস্পেরা সংঘবদ্ধ্ !

হে প্রেয়সী! হৃদয়ের অভিধানে লিখেছি তোমার গান!
চল, চল হে নারী- সম্মুখ যাই ঐক্যতান
তোমার সাথে আমায় রেখো নশ্বর ধরণী
হে মা! মিলে মিশে সাজাবো স্বপ্নের গড়নি ।

অতুল্য্ ছায়া কুঞ্জে আমাকে করেছি সমার্প্ণ!
কে আছে ভাঙ্গে হে নর-নারীর সেতুবন্ধন ?
হে নারী! আজকে তোমাদের দিন গোনা;
তোমাতেই এই নিখিলের বিপুল সম্ভবনা!
----------০৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তুলবে হবে বজ্র ধ্বনি


আজকে দেখি আবেগী প্রাণে ছুটছে মানুষ রণে!
জাগছে শুধু হিংসে বিদ্বেষ আলোক প্রাণের বনে ।
আপন স্বার্থে দিচ্ছে হুঙ্কার নিবোর্ধ্ কত দল;
আবেগী প্রাণে ছুটছে মানুষ করছে কোলাহল।

ওরে মুমিন! ওরে গোলাম!তুই যে বুদ্ধিমান!
তবে কেন আবেগ নিয়ে হারাস আপন প্রাণ?
জাগতে হবে রুখতে হবে শহীদ-গাজীর গানে
কাফের ,মুশরিক, জালেম ,বেঈমান চলবে কি আর শুনে?

তুলবে হবে বজ্র ধ্বনি অগ্নি শিখার বানে;
আজই চালা জিহাদ তরী শত্রুর অগ্রপানে।
হুজুগ ছেড়ে আলাহ’র প্রেমে হরে আয়োগান-
তুই মুজাহিদ নির্ভিক প্রাণ- ওহে মুসলমান ।

মুমিন তোরা যাসনা কেন, শহীদ গেল যদি!
যা রে কুড়াই ভুবন বুকে শহাদৎ নিরবধি।
ওরে মুমিন! ওরে গোলাম!তুই যে বুদ্ধিমান!
তবে কেন অজ্ঞ্ সেজে  হারাস আপন প্রাণ?
----------০৪-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পাপে পাপে


তুমি যদি ভাঙ্গিতে চাও হে পৃথিবীর সৌরভ!
বিশ্বপিতা গজব আনিবে ইতিপূর্বের অনুরূপ।
ভয়ঙ্কর শাস্তি আসিবে ফিরে মানবের তরে
প্রকৃতি অবরুদ্ধ করিবে দিবা নিশি প্রহরে।

আল্লাহ’র নাফরমানি তোমার মাঝে পেলাম
ওহে বেঈমান, মুশরিক -কাফের- জালেম
পাপে পাপে এই পৃথিবী আজ ভীরু শিহরণে
ভেঙ্গেছো অঙ্গিকার যা দিয়েছিলে আগমনে।

ওহে তুমি নমরুদ ফেরাউন হয়ে আছো ধরণীর বুকে
আল্লাহ লাঞ্জনা করিবে কঠিন গজবের রোগে শোকে!
ভূমিকম্প, ভূমিধস, মানব আকৃতি বিকৃতি,
শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি
যুদ্ধ্ বিদ্রোহ হানাহানি এইসব নজির করিবে সৃষ্টি!

এখনো কি ছাড়বে না আল্লাহ’র নাফরমানি?
খুলি দাও, হৃদয়ের দ্বার খুলে দাও এখনি
তুমি যদি ভাঙ্গিতে চাও হে পৃথিবীর সৌরভ!
বিশ্বপিতা গজব আনিবে ইতিপূর্বের অনুরূপ।
----------০৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মানুষ তুমি হওনি মানুষ

মানুষ তুমি হওনি মানুষ এই পৃথিবীর প্রান্তরে;
তোমার ছোঁয়ায় জ্বলছে আগুন মানবতায় বিস্তরে।
ইবলিশ মন্ত্র দিচ্ছো ঢুকে সব মানুষের অন্তরে;
জাহেলী যুগের রক্ত ঝরা দেখছি যে আজ নশ্বরে ।

মানুষ তুমি হওনি মানুষ হিংস পথের উত্তালে;
চলছো তুমি দুষ্ট্ বেশে গ্রাম গঞ্জ নিজ খেলে ।
ভাইয়ে ভাইয়ে আনছো ডেকে রক্ত গঙ্গা নিখিলে;
নিজ দূর্গে দিচ্ছো আগুন ঐক্যের প্রাণ ভুলে।

মানুষ তুমি হওনি মানুষ নিখিল মোহের কল্লোলে;
কিসের  খেলা খেলছো তুমি মঞ্চে মঞ্চে প্রবলে?
তোমার ঘরে ঢুকছে ওরা, দেখছো না আর দ্বার খুলে!
বীরর জাতি মরছো তুমি পথ ঘাট দল বলে।

মানুষ তুমি হওনি মানুষ দুষ্ট্ কণ্ঠের গর্জনে;
যাচ্ছো ভুলে শ্রেষ্ঠ্ তুমি বলছে আল্লাহ কোরআনে।
কাফের মুশরিক বেঈমানেরা দিচ্ছে আগুন গর্দানে
নিজ ভুলে হারছো তুমি সম্মুখ যুদ্ধের ময়দানে?
----------০৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.





ওই ডাকিছে শহাদৎ


জাগ রে মুমিন, জাগ রে মুজাহিদ
ওই উঠেছে, তুফান উঠেছে ,ওই ডাকিছে শহাদৎ!
চলরে চলরে চল, ওরে তোরা চল দূর্বার
আজি ভাঙ্গিতে হবে ওই বিদ্রোহী প্রাচীর।

কে পারে তোরে নত শির করি?
দেসনা তুই তারে ধুলিসাৎ করি !
জাগা, জাগা হে তোর উ্ন্নত শির
হে মুজাহিদ! হে ইসলামের বীর!

শত্রুর বিরুদ্ধে জাগ্রত হ’রে হে তৌহিদী প্রাণ
তোর যুদ্ধেই হোক সব তাগুদের অবসান।
অগ্রে এসে বল, তুই গর্জে বল
তুই ইসলামের চির শক্তি বল!
তোকেই চাহে আজ ইসলামের পতাকাতল
তুই চল, তুই চল, ওহে মুজাহিদ- তুই চল!

গুড়িয়ে দে রণ দূর্গ্ এই তিমিরের মাঝ
তুই জাগিয়ে দে মুমিনের তরঙ্গ আজ।
 জাগ রে মুমিন, জাগ রে মুজাহিদ
ওই উঠেছে, তুফান উঠেছে ,ওই ডাকিছে শহাদৎ!
----------০২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।