ভরসা কর আল্লাহ’র দয়ায় হে
মুমিন নহে আমলে;
তাই বলে আমল নাহি ভুলে
গোলাম চলে নিখিলে ।
নামাজ রোজা হজ্ব যাতাক যাবে না
বিফলে
হে মুমিন! জেগে উঠ হে ঈমানী
দ্বার খুলে।
যে গোলাম সে ভুলে না কভূ
আল্লাহ’র রহমত-
সে পানাহ চায় তাঁর পানে যখনই মুছিবত।
মুমিন হারে না কভূ জাহেলী
বাতিলের হঙ্কারে
সর্দা গর্জে আল্লাহ’র ভয়ে
মুজাহিদ যায় সমরে।
হে মুমিন!তুমি রহমত চাও
ওই বিধাতার-
যিনি একক ও অদ্বীতিয়
সত্তা দাবীদার ।
কে আছে তোমারে হারায়
ইর-পর প্রান্তরে?
ওই হাদিস-আল-কোরআন থাকে
যদি অন্তরে।
ভরসা কর আল্লাহ’র দয়ায় হে
মুমিন নহে আমলে;
তাই বলে আমল নাহি ভুলে
গোলাম চলে নিখিলে ।
-------১১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।