রুহকে আলিঙ্গন করেছো যদি মৃত্যু
আসিবে ফিরে;
কোন অবকাশ তুমি পাইবেনা যেইদিন
ধরিবে ঘিরে।
মৃত্যু ভয় আজি উঠেছে শিহরিয়া বিশ্ব্
জুড়ে;
বিভোরে ছুটিছে মানুষ এদিক সেদিক
নশ্বরে।
এতো আকুতি এতো মিনুতি বাঁচিবার
তরে-
সে কি পারিবে তুমি বাঁচাতে
আপনারে ?
যেইদিন আসিবে ডাক তোমারি দূয়ারে
দিতে হইবে পারি এ জগত ছাড়ি কবরে।
এ প্রাণ যদি হয় মুমিনের নাই কোন মৃত্যু
ভয়!
আল্লাহ’র অভিপ্রায় দিবে পারি তুমি
হাশরময় ।
ওরে মুমিন! আসুক না ফিরে আজাব
গজব!
ভরসা করিবে আল্লাহ’র তরে খুলিয়া
কলব।
-------১০-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।