Sunday, August 2, 2020

ঘর জামাই

-----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

জামাই মশাই শ্বশুর বাড়ী হয়েছে ঘর জামাই!

কথায় কথায় উঠে আর বসে আপন ক্ষমতা হরাই।

বলছে বৌ কানে ধরে

জাসনা বাজারে ভোরে?

ঘুম আমার পাচ্ছে বেজায় উঠবো কেন তেড়ে!

তুই তো আছিস চাকর বেটা বাপের বাড়ী ছেড়ে,

কামাই নাই মোরদ নাই আমায় করছিস বিয়ে,

দেখ ঠেলা ঘর জামাই ঘর মুছ গিয়ে-

কাপড় ধো রান্না কর লাগছে ক্ষুধা পেটে

দেরী হলে উঠবে রাগ, যাবো কিন্তু চটে!

রাত্রে আমার পার্টি আছে থাকিস কিন্তু ঘরে

ছেলে মেয়ে দেখিস তুই তারা যেন পড়ে

বন্ধু আমার আসবে যখন থাকবি তুই বাইরে,

যেমন বলি তেমন করিস নইলে খবর আছে;

তোর কি কিছু আছে?

আমার বাপের অনেক আছে

তাই তো তুই বেঁচে!

তুই বেটা ঘর জামাই শ্বশুর বাড়ী থাকিস

কামাই নাই মোরদ নাই অন্য কি আর ভাবিস!

যেমন বলি তেমন চলিস

বৌকে জামাই বলিস।

তুই বাড়ীর চাকর  ছেলে লজ্জা কি আর আছে ?

জামাই মশাই শ্বশুর বাড়ী হয়েছে ঘর জামাই!

কথায় কথায় উঠে আর বসে আপন ক্ষমতা হরাই।

--------------------০২-০৮-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 


শুধু ভালবাসাটুকু নাও

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শুধু ভালবাসাটুকু নাও আর বাকী সব ছুঁড়ে দাও

মিথ্যে অহংকারও হেরে যায়,ঘৃণিত মানুষটাও জিতে যায়

হিমাদ্রি –শিখর থেকে বয়ে আসা জলপ্রপাতেও মুক্ত আছে

শুধু যেন তুমি ঝিনুকটা দেখ না

শুধু ভালবাসাটুকু নাও আর বাকী সব ছুঁড়ে দাও

 

প্রেমে আনে শুভ্র প্রাণ, অনুভূতিরা জাগ্রত হয়, আর

তুমি ঘুমন্ত দেবদারু বনে

হৃদয়ের স্পন্দন হতে খসে যায় প্রেমের প্রবাহ

এক অহংকারের আড়ালে

শুধু ভালবাসাটুকু নাও আর বাকী সব ছুঁড়ে দাও

 

অনেক হলো, এবার ফিরে এসো ছেলেমানুষী ভুলে

তোমার ঠিকানা-

এ পারে প্রেমের হাতছানি আর অন্য পারে

বিরহের কঠিন যন্ত্রনা

মনে পড়ে? এই ডাক কতকাল, কত শতাব্দীর!

যে হৃদয়ে তুমি জ্বলে আছো উষ্ণ প্রস্রবণ হয়ে

শুধু ভালবাসাটুকু নাও আর বাকী সব ছুঁড়ে দাও ।

--------------------০২-০৮-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 


কতো নিঃসঙ্গ তুমি ছাড়া

                              ---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

নিরন্তর পাশে চেয়েছি তোমায়,এখন ইচ্ছে

কাছে টেনে ভালবাসি

হে প্রেয়সী,তুমিও তো সঙ্গিনী, কাছে এসো এই

ব্যাকুল উথলা

তুমি ছাড়া আর এমন কে আছে, যার কাছে আমি

ভালাবাসা চেয়েছি-

এবার আমাকে বুকে টেনে নেও, একবার আমি

ডুবে যেতে চাই

একবার এই র্নিজনায় তুমি হয়ে উঠো

প্রেমের প্রতিমা।

অনেক দেখেছি তামাম পৃথিবী, কেউ নেই পারে

তোমার মতো ভালবাসতে আমাকে

জানিনা কি করেছো আমায় ! পৃথিবীতে এতো রূপসী

তবু তুমি সুহাসিনী-

যে রূপের মায়াবী বিভায় প্রেমের প্রদীপ জ্বলে উঠে

অস্থি- মজ্জায়

এ হৃদয় যেন ভুলে না, তোমাকে ভুলে না, তুমি জানো আমি

কতো নিঃসঙ্গ তুমি ছাড়া।

--------------------- ০২-০৮-২০২০ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


হৃদয় তা জানে

--------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এই যে বাইরে এতো জানাজানি, এর চেয়ে বেশী

বুকের মধ্যে আছে

প্রাণ জুড়ে তুমুল ঝড়,তোমার থাকুক যতই মিথ্যে অহংকার

যতই অবহেলা

প্রেমের নদী বয়ে যায়

তোমার পাল উড়ে না

ভালবাসার দিকে

তোমার হৃদয় জুড়ে ধূ ধূ বালচর ,পাতাহীন বৃক্ষের ডালপালা

চিতার দাউ দাউ অগ্নি যেন তোমার ভালবাসা

তবুও করেছি দিনগোনা

ভালোবাসার মতো ভালোবাসা

ছুটেছি বাঁধ ভেঙে তোমার সন্ধানে

তেমার সবই যেন ফুলের মতন, বাতাসে উড়ায়

যখন তখন

প্রেমের পাঁপড়ি

হৃদয় তা জানে, তুমি উড়াল দিয়ে নিয়ে যাবে

তাই আমি আর অহংকার দেখিনা

তুমি আমার হৃদয় নিয়ে চলেগেছো।

------------------------০২-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


তোমাকেই সম্মতি দেয়

-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রেমে ডুব দিয়ে দেখি নিচে একটা মরণাস্র

এতোটুকুও বিকল হয়নি,জ্বলন্ত আগ্নেয়গিরির মতো লাভা

হৃদয় দিতেই তুমি গর্জে উঠলে বিষাক্ত গোখরার মতো

ছোবল মারতে আসলে, বার বার আসলে,থমকে গেলাম কিছুক্ষণ

কাছাকাছি আর কেউ নেই

যেন তুমিই অন্তর মুঠোয়,অনুভবের স্পন্দনে স্পন্দনে দেখেছি,

ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি

এক একটা ছোবলে আমি নীলাভ হয়ে যাই, আমি ঝলসে যাই

আমি উতালা হয়ে যাই-

তবুও মনে হয় না তোমার ছোবলে কোন বিষ আছে!ঠিক কুমারীর মতন

কোমল স্পর্শে এসে যেন জাগিয়ে তুলো

একটা অনুভূতি যেন খুব ডাকাডাকি করছে, তোমাকে শুধু তোমাকে

হৃদয়ের স্পন্দিত শব্দ তোমাকেই সম্মতি দেয়

তুমি কি শুনেছো এ ডাক?

হৃদয়ের গভীরে তোমাকে দেখি, শুধু তোমাকে দেখি

তাই তো প্রেমের পাঁপড়িগুলো দিয়েছি ভেসে তোমার তপ্ত জলে।

-----------------০২-০৮-২০২০ ইং রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

 

 

 


যদি ভালাবসা দাও

-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

যদি ভালাবসা দাও, আমি প্রেমের তরঙ্গ উঠাবো;

আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো

আমি তোমাতে হারিয়ে যাবো!

এক শিহরণের প্লাবনে ভেসে যাবো যুগল বন্ধনে

স্বর্গিয় আলোয় খুঁজে নিবো তোমাকে

আমার শিয়রে-

ফুল শয্যার বাসরে আলিঙ্গনে আলিঙ্গনে উতাল হওয়া তুফানে

আমি ভেসে যাবো তোমার তরীতে

তুমি যে আমারই বীরত্বের দূর্গ্

যদি ভালাবসা দাও, আমি প্রেমের তরঙ্গ উঠাবো;

আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো

আমি তোমাতে হারিয়ে যাবো!

---------------------০২-০৮-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


Saturday, August 1, 2020

অমানবিক প্রতিযোগীতা

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বিশ্ব ব্যাপি এক অমানবিক প্রতিযোগীতা চলছে এখন

বাঁচতে হবে বাঁচার মতন  এই সুযোগটি নেই এখন

চলতে চলতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে

প্রাবন্ত হউক-উপায় নেই

 

নষ্ট প্রতিযোগীতার জাতাকলে প্রাইভেট জবের সৈনিকেরা

মালিকেরা কিছুই শুনছে না,এক ছাঁটায়ের প্লাবনে

অসীম সীমান্তে ভেসে যাচ্ছে ক্ষুধার অন্ন

শুধু যা নয় নিছক অন্ন

ডুবে যাচ্ছে জীবনের ঠিকানা,বদলে যাচ্ছে ফাঁসির মঞ্চ

 

ক্ষুধার যন্ত্রনা পেটে, ধূসর ধোঁয়া চোখে, পথ বড় অচেনা

মালিকেরা গোটা দুনিয়া খাবে!

আর শ্রমিকেরা কেউ কেউ গ্রাম গঞ্জে ভিখারী হয়ে

পালিয়ে বেড়াবে!

ওরা শুনছে না গহিনের কান্না, ওরা বুঝছে না ছাঁটায়ের যন্ত্রনা

 

এ অমানবিক প্রযোগীতা তোমাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না

তুমি পারতে মানবতার দ্বার খুলে

একটু ঠাঁই দিতে-

তুমি সুযোগ সন্ধানী হয়ে ছাঁটাই করলে

বিশ্বব্যাপি লক্ষ লক্ষ প্রাইভেট জবের অতন্ত্র প্রহরী!

শ্রমিককেও বাঁচতে হবে বাঁচার মতন, চলতে চলতে

এই জীবনটা গোটা একটা জবীন হয়ে

প্রাণবন্ত হউক- উপায় নেই

এক অমানবিক প্রতিযোগীতার জাতাকলে।

-----------------------০১-০৮-২০২০ইং রাওনা,কাপাসিয়া,গাজীপুর।


আমার তো হেরে যাবার কথা নয়

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রিয় জনের প্রতিটি অনুপ্রেরণাই আমাকে নব জন্ম দেয়

আমি মানুষ হিসেবে একটু বলবান হয়ে উঠি

সৃজনের শক্তি মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত

ছড়িয়ে যায়

আমি সমস্ত সংকির্ণতা থেকে পৃথক হয়ে এক

যুদ্ধজয়ী রাস্তা দিয়ে দুর্বার পায়ে

হেঁটে যাই

সার্থ্ক মানুষদের একজন হয়ে যাই, আমি হয়ে যাই তোমাদের একজন

আমি কবিতার চরণে মানবতার শব্দ ঢুকে দেই

জগতকে উজার করে দেই প্রেম

পাপীষ্ঠ মানুষের চরিত্রকে পদধূলিত করি পায়ের কাছে

নিমিষে-

আমার কবিতা ভর্তি অঢেল সমরাস্র, আমি কাউকে ভয় করিনা

আমি গোটা দুনিয়াকে জানিয়ে দেই

কবিতার আয়নায়-

আমার অন্তর থেকে বের হয় নব প্রেম, নব যুদ্ধ

কবিতার চরনে

তোমাদের প্রেরণা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার

কবিতার পেছনে

আমার তো হেরে যাবার কথা নয়---

---------------------০১-০৮-২০২০ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


 


ভাল থেকো

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তুমি জেনেছিলে মানুষে মানুষে

প্রাণে প্রাণে গড়ে তুলে আপন পৃথিবী

গড়ে তুলে প্রেমের স্বর্গ্

তুমি জেনেছিলে মানুষে মানুষে

মুখোমুখি এসে দাঁড়ায় হৃদয়ের বন্ধনে

ভালবাসার আলিঙ্গনে

তুমি যেই এসে দাঁড়ালে যৌবনের সন্ধিক্ষণে-

তুমি থাকলে না , তুমি থাকলে না

কেউ পারলো না, কেউ পারলো না,

তোমাকে রাখতে

আজ তুমি অচেনা, আজ তুমি বহুদুরে, বহুদুরে---

ভাল থেকো অনন্তের পথে হে প্রিয়!

----------------------০১-০৭-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোরবানীর ফুল

-------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কোরবানীর রয়েছে ত্যাগ, পুশুত্ত্বের ডানা পুড়ে যায়

অন্তর ঘোরে দূরে দূরে

ত্যাগকে সমৃদ্ধ করে

আত্তাকে খুলে থাকে!

দেখো দেখো

মুমিনের বাগানে এক ত্যাগময়

কোরবানীর ফুল ফোটে আছে

এ ত্যাগের কত সৌরভ কত মহিমা!

যত সব ভোগের জীবন -চরিত তুচ্ছ করে

প্রাণ খুলে রাখে ত্যাগের অভিসারে চৌদিকে

বৈদুর্ষমণির মতো হৃদয়মেলে সে রয়েছে প্রতীক্ষায়

আল্লাহ’র! আল্লাহ’র!

----------০১-০৭-২০২০ ইং রাওনাট

দিন শেষে মানুষের দুঃখ

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পৃথিবীর যে কোন রাস্তায় যে কোন লোককে ডেকে বলো,

ঈদ প্রতিটি মানুষের উৎসবের সঙ্গী, আনন্দের সঙ্গী

মনে পড়ে সেইসব দিনগুলোর কথা?

আজ কেন এতো বিরহ গাঁথা !

কেন ঈদকে এড়িয়ে যাবার এতো চঞ্চলতা!

ঈদে অনেক আনন্দ ছিল,এ উৎসবকে ঘিরে

পৃথিবীর মাঝে এক সাম্যের বন্ধন গড়ে যেত মানুষ থেকে মানুষে

জাতি ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে-

আজ এই ঈদ মানুষের প্রাণে এক বেদনার চাহনি,

চিনতে পারেনি, বুঝতে পারেনি মানুষের যন্ত্রনা

পৃথিবীর যে কোন রাস্তায় যে কোন লোককে ডেকে বলো,

ঈদ প্রতিটি মানুষের উৎসবের সঙ্গী, আনন্দের সঙ্গী

তবুও দিন শেষে মানুষের দুঃখ!

এই দেখ সেই ঈদের মাঝেও মানুষের কান্না,মানুষের হাহাকার,

এই দেখ চিরচেনা সেই খুশীর ঈদে মানুষেরা খুশী নেই!

আতংকিত পৃথিবীর বাঁকে বাঁকে মানুষেরা ভুলে গেছে

আনন্দের ঠিকানা-

মৃত্যু ভয়! ভাঙ্গা প্রাণ! দু’চোখে ধূসর ধোঁয়া

অর্থনৈতিক বিপর্য্য় কেভিড-১৯ এর দ্বিধা

মানুষের প্রাণে এক অস্থিরতা, খুশীময় ঈদের খেলা…

খুঁজে পাইনি

এই দেখ সেই খুশীর ঈদে বিষাদের ছায়া , বেদনার চাহনি—

একই ঈদ

শুধু আনন্দটা নেই,শুধু খুশীটা নেই………..

---------------------------------------১-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর