Wednesday, February 3, 2021

যদি তুমি ভালোবাসো

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমার প্রেম এবং রক্ত ক্ষরণ থেকে

ভালবাসার অশ্রু ঝরেছিল হৃদয়ের বাঁকে

ফুটেছিলো ফুল থরে থরে অফুরান

তবে কেন  দীর্ঘ্শ্বাসে

বেজে উঠল বেদনার সুরে বিরহের গান।

 

হে প্রিয়া, আমাকে যদি তুমি ভালোবাসো

তোমার জন্য খুলে দিবো বাগানের দ্বার

তুলে দিবো প্রেমের ফুল।

যে ফুল যত্নে রেখেছি আমি-

 

শিয়রের পাশে শুয়ে শুনাবো সেই গান দিবাযামি।

যে সুরের জন্য প্রতীক্ষায় আছো তুমি-

হে প্রিয়া, আমাকে যদি তুমি ভালোবাসো

তোমার জন্য খুলে দিবো বাগানের দ্বার

--৩-২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রেমের বিয়ে


----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

গহিন হৃদয়ের মর্হুমুহু বিস্ফোরণে তুলেছিলে ঝড়

কি এক পরম পুলকে বেঁধেছিলে ভালবাসার ঘর!

তরঙ্গে তরঙ্গে ভেসে দিয়েছিলে প্রেমের নৌযান

নোঙ্গর করেছিলে প্রেমিকের সাথে  সংসার জীবন।

আজ কি এমন হলো?

 

তোমাদের তুমুল যুদ্ধে সেই প্রেম আজ চৌচির!

ভালবাসার তরী এখন ধীরস্থির

মান অীভমানে চলছে তরী বাকরুদ্ধ শ্লোগানে

চৌদিকে শুনি  ভাঙ্গনের সুর স্বপ্নের বন্ধনে

এ কেমন প্রেমের বিয়ে---

 

তোমাদের দ্বন্দে কাঁদছে পৃথিবীর আকাশ-পাতাল

বাগানের পুস্প দু’টো আজ অসহায়-বেসামাল।

থামবে না  কি এ বজ্র বিজলী!

এ ঘুমোট আকাশের অশনি?

কোথায় সেই প্রেমের উপমা- হৃদয়ের হিরেমণি?

 

 যুগল হৃদয় আকাশে জেগে দাও ত্যাগের পূর্ণিচাঁদ

আঁধার পেরিয়ে আসবে ফিরে প্রেমের আসল স্বাদ।

এক মঞ্চে সুর তুলে গাও সাম্যের জয়গান

জাগিয়ে তুলো হে বাগানের পুস্প-

আগামীর সন্তান ।

 

আজ শুনি বিচ্ছেদের গান সংসার প্লাবনে

এ কেমন প্রেমের বিয়ে?

----০৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

খুব ছোট কিছুর জন্য্

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মানুষ সম্ভবত খুব ছোট কিছুর জন্য্ এতো কিছু!

সামান্য লোভের জন্য্

এতো টলোমলো পৃথিবীর ভাঁজে ভাঁজে

মানুষ একদিন সব ছেড়ে চলে যাবে মৃত্যুর বাতাসে্

এ যাওয়া অনন্তের যাওয়া

বিচারের সম্মুখীন হওয়া—

 

সামান্য পৃথিবীর জন্য

মানুষ ঢেকে দিয়েছে চোখের মণি কালো চশমায়-

অবরুদ্ধ করে রেখেছে হৃদয়-

অনৈতিক দরজা খুলে দিয়েছে নির্দয়ের মতো

প্রেমের প্রাণে আজ রক্ত বন্যা-

সামান্য ক্ষমতা অর্থের জন্য্

মানুষ সম্ভবত কাফের ফেরাউনের বংশধর হয়ে মারা যাবে

মানুষ আত্মত্যাগ শিখেনি,

পরিশুদ্ধ্ হতে পারেনি-

অতী সামান্য্ সুখের জন্য মানুষের এতো কিছু!

তবু কি সুখ পেয়েছে?

 

মানুষ সম্ভবত খুব ছোট কিছুর জন্য্ এতো কিছু!

----০৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া।

আমার জন্য্ এসো

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রতিদিনের মতো আজও প্রহর গুনছিলাম-

এখনি বুঝি তুমি এসে জাগিয়ে দিবে ধরাধম

যে সুবাসে আমি মাতোয়ারা হই

প্রিয়তমা ।

 

প্রিয়তমা, তুমি যখনই পাশে এসে বসো সৌরভ সুবাসে

ভারাক্রান্ত হৃদয়টা নেচে উঠে ‍উল্লাসে

তুমি কি কিছু বুঝতে পারো? কতোটুকু ভালবাসি তোমাকে?

এখানে শুধু তুমি আছো, তুমি আছো-

যে তুমি প্রতিদিন ফুটো শুভ্র ডানা মেলে

আমার পাশেই—

 

সুবাস মেখে প্রতিদিন এসো, আমার জন্য্ এসো

কিছুই ভুলতে পারছি না আমি,

তোমার ওই সুগন্ধ্- হে প্রিয়তমা।

---------০৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমাকে ছুঁবে বলে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রেমের বাগানে এসো গোলাপ ফোটাবো,

বসন্তের সমীরনে আমি হাত ভুলাবো।

সুবাস ছড়িয়ে দিবো অমৃত সুধায়

উড়ে যাবো যুগল ডানায়

যে দিকে চোখ যায়-

 

এঁকে দিবো দুই ঠোঁটে পূণির্মার চাঁদ!

নির্জনে জাগাবো হৃদয় নিংরানো শৈবাল

স্বপ্নের নৌকা ভাসাবো পুলক গঙ্গায়

অতলে ডুবো যাবো পরম উথালায়-

 

গোলাপের বোঁটা থেকে চুষে নিবো রস,

শিহরণ ছড়িয়ে দিবো সারা গায় বারো মাস।

এ পুষ্পের কলি বড়ো প্রেমময়,

তোমাকে ছুঁবে বলে

আজো জেগে আছে প্রাণবন্ত হৃদয় ।

----০৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

Tuesday, February 2, 2021

হৃদয়টা হ্যাঙ্ক হয়ে গেছে

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সেই স্মৃতিটগুলো মুছে গেলে ভাল হতো,

তবু মুছা গেল না এখনও-

 

কত কাল পার হয়ে গেছে, তবু মুছা গেল না

হৃদয় কম্পিউটারে ভেসে উঠো ক্ষণে ক্ষণে

মেমোরিটা ফুল হয়েগেছে ফাইলে ফাইলে

সে কতো স্মৃতি!!

 

হৃদয়টা হ্যাঙ্ক হয়ে গেছে বিরহের ভাইরাসে ভাইরাসে

তবু গোপন টানে আঘাত করো ড্রাইভের ভিতরে এসে

ফাইগুলো আক্রান্ত—

বেদনারা জেগে ‍উঠে , বার বার জেগে উঠে

বসুন্ধরা কেঁপে উঠে রক্ত ক্ষরণের তরঙ্গে

 

মনে পড়ে, মনে পড়ে, এখনও তোমাকে মনে পড়ে।

সেই স্মৃতিটগুলো মুছে গেলে ভাল হতো,

তবু মুছা গেল না এখনও-

হৃদয়টা হ্যাঙ্ক হয়ে গেছে বিরহের ভাইরাসে ভাইরাসে

 

------০২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভালবাসার চুম্বন

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ভালবাসার চুম্বনখানি এঁকে দিতে ইচ্ছে হয়

শরীরে, সমস্ত শরীরে

অনুভূতির দেয়ালে।

ইচ্ছে হয় ঢুকে যাই হৃদয়ের সুরঙ্গে,কবিতা

লিখি প্রণয়ের ভাষায় পুলক উচ্ছাসে-

 

কিন্তু কে যেন ভালবাসার দিকে তুলেছে বন্দুক,

বিচ্ছিন্ন করতে চায়

তুমিই বলো, তুমি ছাড়া কি দ্বিতীয় কোন কবিতা

লিখা যায়?

কলম নিয়েছি হাতে,কবিতার শব্দ নেই! হৃদয়ে

ভাষা নেই!

 

আছে কিছু শুদ্ধ ভালবাসার সংগ্রাম।

যে নাম তুমি হৃদয়ে লিখেছো, সে কবিতাই শুধু আসে

তবু মনে হয় এসব মিথ্যা-

 

ভালবাসার চুম্বনখানি এঁকে দিতে ইচ্ছে হয়

আর গোপন থেকো না,জেগে উঠ প্রেমের উদ্ভাসে

আমার আঙ্গিনায়,

 

পুলক প্রবাহে বয়ে যাও ভালবাসার গঙ্গায়।

আমি তরী দিবো ভেসে তোমারই মহনায় ।

----০২-০২-২০২১ ইং রাওনা,কাপাসিয়া,গাজীপুর।

 

Monday, February 1, 2021

রক্ত কতখানি লাল ছিল?

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আজ মনে হয় তোমাকে না দেখলেই ভাল হতো!

দেখেছি বলেই তোমাকে জেনেছি

ছবি এঁকেছি প্রেমের তুলিতে

হৃদয়ের এ্যালবামে-

 

আজ মনে হয় আমি এক নিষ্ঠুর জল্লাদের পাশে

দাঁড়িয়ে রয়েছি।

আর দেখছি রাত্রির সীমাহীন অন্ধকার আকাশ

যে আকাশে একটি তারাও জ্বলেনি--কোনদিন জ্বলেনি,

 

আজ মনে হয় আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি

নিয়েছি আশ্রয়। ভিতর বাহিরে যেদিকে তাকাই

আগুনের লেলিহান শিখা যেন গ্রাস করেছে

হৃদয় কুটিরে-

 

আজ মনে হয় আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি

যখন হৃদয় বলে কোন কিছু নেই

তখন প্রেম আছে কি না- আছে

তুমি বুঝবে কি করে?

 

আজ মনে হয় তোমাকে না জানলেই ভাল হতো!

রক্ত কতখানি লাল ছিল?

রক্ত ক্ষরণ এর চেয়ে বেশী!!

---------০১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার সন্ধানে

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

তোমার সঙ্গে আমি বিবাদ করিনি

তবুও তুমি

হঠাৎ আমাকে ছেড়ে কোথায় গেলে?

 

হে শোভা!

তুমি তো রোজ রোজ ফুটতে আমার বাগানে

সুবাস ছড়াতে নিরন্তর

আমি তো সেই সূরভীর অপেক্ষায় জানালার পাশে

আজো চেয়ে আছি, আজো চেয়ে আছি..

 

চোখ খুললেই

দেখতে পাই সমস্ত আকাশে গোধূলীর লাল আভা-

সন্ধ্যের প্রদীপ জ্বলছে জোনাকির গায়ে গায়ে

গগণের পূর্ণিমা ডাকছে নব বধূকে

বাসর সেজেছে ফুলে ফুলে

শুধু শোভা নেই, শুধু শোভা নেই---

 

নিঃসঙ্গ আমি দূর দিগন্তে উড়ে চলেছি, আজো চলেছি

তোমার সন্ধানে---

---০১-০২-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

Sunday, January 31, 2021

অমেয় শিহরণ

----কবি মোঃ আমিনূ এহছান মোল্লা।

তুমি বলেছিলে ভালবাসা নেই, ভালবাসা নেই

অথচ ভালবাসাই আছে-

 

হৃদয় ফোয়ায় কে ঢালে প্রেমের বিন্দু বিন্দু জল?

এ অনুভূতির তো কোন ক্ষোভ জমা নেই!

তুমি বলেছিলে, অহংকার জয়ী হবে

অহংকার জয়ী হলো না।

 

প্রাণের ফরিয়াদ ছিন্ন করেছো দাম্ভিকতার ছলনায়,

তবুও প্রেম জেগে উঠেছে সোনালী সৌরভে

শিশির  প্রভাতে—

 

তুমি বলেছিলে প্রেমের কোন ভাষা নেই,..

নেই কোন প্রাণ--- নেই কোন অনুভূতি

তুমি বলেছিলে অর্থ্ ই শেষ কথা-

এ শেষ তো হলো না শেষ...

 

ভালাবাসা যে ছড়িয়ে আছে হৃদয়ের সব গানে, সবখানে

তার পরেও আছে সীমাহীন শব্দের মৌনতা-

তার পরেও বিরহকে আকড়ে ধরে প্রসন্ন করপুটে-

তার পরেও ভালবাসার কিরণে ঝরে প্রশান্ত ক্ষমা।

 

কোনখানে বিচ্ছেদের কোন তিলক নেই

আছে শুধু হৃদয় থেকে হৃদয়ের অমেয় শিহরণ- হে প্রিয়তমা।

-----৩১-০১-২০২১ ইং,রাওনা,কাপাসিয়া,গাজীপুর।

  



খুঁজে চলেছি হারানো প্রেম

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা্

তোমাকে কাছে পেয়েও বুঝতে পারিনি বলে

প্রেম ডুবে গেল অতল গভীরে,

 

অন্য কারো আনন্দ আয়োজনে

ফুলেল শুভেচ্ছায় আঁকাবাঁকা পাহাড়ের সানুতলে

অদম্য্ ছুটে চলেছো মধুচন্দ্রিমায়-


আর আমি একা ঘুরছি তপ্ত বালুচরে, খুঁজে চলেছি

হারানো প্রেম!

তোমাকে কাছে পেয়েও বুঝতে পারিনি বলে

প্রেম ডুবে গেল অতল গভীরে কিংবা অজানা কোন

উদ্ভাস্তু পথে-

 

জানি অভিমান করেছো, আমি যে অবুঝের মতো

না চিনেই হারিয়েছি তোমাকে

তুমি ঠিক এসেছিলে হৃদয়ের কাছে, খুব কাছে

হয়েছিলে শুন্যতার পূর্ণতা

 

আজো খুঁজে ফিরি তোমার সেই হৃদয়! যে হৃদয়

আমাকে দিয়েছিলে নিঃশর্তে—

প্রেম আজ বিরহের যন্ত্রনায়, হৃদয় খঁজে ফিরে তোমাকে-

----৩১-০২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

দু’জন জেনেছি

 ----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হৃদয় ভাষায় ডাক দিয়েছো এখন উপায় কি?

তোমার প্রেমে প্রাণটা খুলে আমি ছুটেছি।

 

পাঁপড়ি হাসা ফুলের বোঁটায় চুমো কেটেছি

তুমি আমার ,আমি তোমার দু’জন জেনেছি।

 

তোমার জলে ধূইয়ে দিবে কখন আমার গা?

পারছি না আর সইতে আমি উথাল স্রোতের ঘা!

 

অপলক চেয়ে আছি—দিন তো হলো শেষ’

খুলবে কিনা পাঁপড়ি তোমার-আমার মহাদেশ?

 

পূর্ণিরাতে মিলন ভেলা দেখতে পেয়েছি

একেই বুঝি হৃদয় বলে- ভালবেসেছি—

 

পাঁপড়ি হাসা ফুলের বোঁটায় চুমো কেটেছি

তুমি আমার ,আমি তোমার দু’জন জেনেছি।

 

-----৩১-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Saturday, January 30, 2021

লালসার পথ দীর্ঘ্ হয়

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অতিরিক্ত লালসার পথ দীর্ঘ্ হয়...

দিগন্তহীন উঁচু হলে পথ হরায় অন্ধকার গগণ

 

দৃশ্য- অদৃশ্য হয়

বাগানের বাসী ফুলে ফুলে পতনের মূর্ছায়

ড্রাস্টবিনে স্থায়ী হয় এপার-ওপার অনন্তময়।

 

তবু মানুষ আরো বেশী চায় অন্তর সিন্দুকে

অন্ধকার প্রাণের ডাকাতেরা পৃথিবীর প্রাচীর ভাঙ্গে

ঈর্ষার প্রাণ খুলে রক্তের তরঙ্গে নৌ চালে-

জীবনের নোঙ্গর ভুলে যায়--

 

লালসা যতই ঘিরে থাক-

দিন শেষে ফিরে পায় যবনিকার সংবাদ

ক্ষণিকের সব কিছু  এইরূপ প্রতিশ্রুতিময়

আর হক সেখানে জ্যোতিময়—

 

অতিরিক্ত লালসার  পথ দীর্ঘ্ হয়...

দিগন্তহীন উঁচু হলে পথ হরায় অন্ধকার গগণ

 

৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।