Monday, February 15, 2021

তুমি এতো সুন্দর !

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তুমি এসে সব স্বপ্ন ভেঙ্গে দিয়ে গেলে

চরম অবহেলায়-

তুমি জানতেই চাইলে না,কিসের জন্য্ এতো

ব্যকুল হয়ে ওঠি সব বেলা!

 

যে আমি এতো যত্ন করে আবিস্কার করেছি তোমাকে

সে ‍তুমি --স্থপতিকেই চিনলে না--তোমার অরূপা চিত্র কলা

আমিই এঁকেছি হৃদয় এ্যালবামে-

তুমি এতো সুন্দর কে বলেছে আগে?

 

আজ সেই রূপের অহংকারে ভেঙ্গে দিলে সবকটি জানালা

বুকের নিভৃত জ্বলে দিলে বিরহের আগুন

ভুলে গেলে প্রেমের শিল্পকে

মুছে দিলে স্থাপত্য-

 

চরম অবহেলায় মরু বৃক্ষের ফুলগুলো ঝরে গেছে অবেলায়।

তুমি মুখ লুকালে মরুপ্রান্তরে-

আমি একা বাঁচবো কি করে?

 

তুমি এতো সুন্দর কে বলেছে আগে?

 

----১৫-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

বাংলা ভাষার অপরূপে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওহে রক্ত ফোটা তুমি কিসের আশায়

এসেছিলে অ ,আ,ক,গ বর্ণে-- মাতৃভাষায় ?

বিন্দু বিন্দু রাঙা জলে প্রবাহিত তুমি

ছালাম বরকত রফিক জাব্বারের জন্মভূমি।

 

তরঙ্গে সুর দাও বিশ্ব্ নিখিলে উড়ে উড়ে

অমৃত সূধা দাও আহা অন্তর ঘুরে ঘুরে ।

গেয়ে যাও তব সনে নাহি শুনে মানা

আহা এ রক্ত ফোটা তব অজানা।

 

শহীদ মিনারে গেলেই যদি আপদ যেত- করত না কেউ মানা!”

ফুল ফোটে, পাখি ডাকে, সবুজ শ্যামল সোনালী ধানে

শুধু অ, আ নেই হৃদয়ের প্রাঙ্গণে--প্রেমের অঙ্গনে

শহীদের রক্ত ফোট শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে

কি মূল্য্ আছে তাতে বিশ্ব্ স্বীকৃতির অহংকারে?

 

শহীদ মিনারের পাদদেশে পরে আছে ফুল কলি-

শিশির বিন্দু জলে কাঁদে সেই রক্ত ঝরা দিনগুলি।

অ,আ,ক,গ দাপট করে গেয়েছিল কতো গান

আজ আর শুনি না বাংলা সাহিত্যের কলোতান।

 

অশুভ শৃগাল প্রবেশ করেছে মায়ের ভাষাতে

কিন্তু হায় ! এ কেমন একুশে ফ্রেরুয়াী প্রভাতে?

শৃগাল নাগাল পেলো কিরূপে?

বাংলা ভাষার অপরূপে!!

-----১৫-০২-২০২১ ইং,রাওনাট,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, February 14, 2021

উত্তম উপহার ‍দিও

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যদিও বয়ষের মধ্যে রেখেছেন পূঁজির সীমানা

বার্ধ্ক্যে তুমি পারবে কি পারবে না

সে তো আজো অজানা-

 

যৌবনে কিছু পূঁজি নিতে হবে ক্ষণিকের প্রাণ

প্রভূ প্রশ্রয়ে মুক্তি চায় আজ সামান্য এ যৌবন

জীবনের প্রান্তে এসে যদি নাও পারি করিও ক্ষমা

হে বিধাতা তুমি নিজেই নিজের একক উপমা

 

যৌবনের অনেক শক্তি,তবু শূন্য আগামীর পূঁজি

হে প্রাণ শক্তিহীন হওয়ার আগেই পূঁজি নেও আজি

সামান্য সত্যটুকু, শোনাতে চেয়েছি তোমাকে

বিজয়ের পতাকা যৌবনের বুকেই সুপ্ত থাকে।

 

যদি বার্ধ্ক্যেআসে অগণিত সুঠাম যুবক

তুমি খুলে দিও রহমত দ্বার এই পৃথিবীর বুক

উত্তম উপহার ‍দিও অথৈ সাগর থেকে তুলে

করুণা চাই শুধু একক সত্তার সীমাহীন কূলে।

----১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপু।

 

নিঃসঙ্গ

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************

এমনভাবে ভুলে যাওয়া সহজ নাকি

হৃদয়কে নিঃসঙ্গ করে তোমাকে তাড়িয়ে দেওয়া?

একদিন ঘুরতে ঘুরতে স্বর্গ্ থেকে ধুলোর মর্ত্যে

অজান্তেই এসেছিলে নব প্রাণ হয়ে আরেক হৃদয়ে

হয়েছিলে প্রেমের ফুল!

 

সেই থেকে ভেবেছি, তোমার মাঝেও---

এই জেনে প্রত্যহ ছুটেছি পুস্পের সুবাসে।

রূপসীর ধাঁধাঁ খুঁজতে খুঁজতে আমি ব্যকুল হয়ে ওঠি

টানটান হয়ে যায় চক্ষু-স্মায়ু-

 

কি এক অদৃশ্য সন্ধি!তার ভিতরে তরঙ্গ খেলা

ফুলগুলো নেচে ওঠে,

ফুল ছেড়ার নেশায় জলের তরঙ্গেরা সাগরে যায়

জল আর বাতাস আকাশে মিশে

এক হয়ে যায়-

আমারও খুব ইচ্ছে হয় ভালোবাসার মোহনায়

হারিয়ে যাই---

 

এমনভাবে ভুলে যাওয়া সহজ নাকি

হৃদয়কে নিঃসঙ্গ করে তোমাকে তাড়িয়ে দেওয়া?

 

------১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

আর কেউ না

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সেই কবে গোলাপের চারাটি বুনেছি,অনেক

যত্নও করেছি । এখনো কোন পুস্পের দেখা

মেলেনি--

 

হয়তো ফুটবেও না কোনদিন,হয়তো

ভালোবেসেই যাবো, হয়তো যাবো---

ভেবেছি আরেকটু অপেক্ষা করলেই

বসন্ত পেয়ে যাবো,

 

এবার হয়তো ডানা মেলে

বললে আমাকে ফুটে গেছি, ফুটে গেছি

হৃদয়ের মধ্যে এ কল্পবোধ কে সরাবে!

যদি তুমি না জাগ- হে গোলাপ?

 

হৃদয়ে যে খুব পিপাসা, শুন্যতার মাঝে

শুন্যই আছে,আর কিছু না,পুস্প যেন

ঝরে গেছে বসন্তের আগেই—

গোলাপের কেমন কাঁটা, জানে হৃদয়ের ভাষা

 

বাগানের মাঝে তুমিই ছিলে, আর কেউ না।

গোলাপটি ফুটেনি এখনো, হয়তো ফুটবেও না--

---১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

সত্যটুকু শুনাও

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************

সত্যটুকু শুনাও আর বাকি সব চুপ

মিথ্যা বুলি উড়ে যায, না বলা কথাও কিছু উড়ে

কাব্যের পাতা থেকে ঝরে পড়া কবিতায় সবই আছে

শুধু যেন কবিতার শিরোনম নেই

সত্যটুকু শুনাও আর বাকি সব চুপ

 

স্বাধীনতা আনে দেশপ্রেমিক,যোদ্ধারা জাগ্রত,আর

ইজ্জত হারায় বাঙ্গালী মা বোন

সাহিত্য্ থেকে খসে যায় লক্ষ শহীদের রক্ত দাগ

দিন যায়,এখনো শুনিনি সত্যের সংলাপ

খেতাবীরা আজ দলের চাটুকদার-

সত্যটুকু শুনাও আর বাকি সব চুপ

 

চৌদিকে সত্য্ বিকৃতি আর অন্তরে

ক্ষমতার অমরত্ব লালসা

মনে পড়ে? ওই বজ্র কন্ঠ কতো কালের,

কতো শতাব্দীর ডাক!

লোভের করাল গ্রাসে স্মৃতি,কার কবিতা কার

চরণে?

তবু শিরোনাম চিরঅম্নান!

সত্যটুকু শুনাও আর বাকি সব চুপ ।

---১৪-০২-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

রক্তে লেখা যে ইতিহাস

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

রক্তে লেখা যে ইতিহাস তার কোন জন্মও হয় না

মৃত্যুও হয় না-

কেননা রক্ত এক অক্ষত দাগ! এক হীরের টুকরো

সূর্যের সোনালী প্রভাত।

আঁধার পেরিয়ে যার জন্ম।

 

কেউ তার নাম রাখেনি,তার আলো ই

তাকে চিনিয়েছে ইতিহাসের সূর্য্!

অন্ধকারে আলো খুঁজেছি অজ্ঞের মতো,অন্ধকারে

জাতি পথ ভুলে গেছে।

 

অন্ধকারে ছদ্মবেশী দেখা সহজ ভেবে ঘূর্ণিমায়

মিথ্যাকে আলিঙ্গন করেছি

ভূতের  কল্প্ কাহিনী শুনেছি,অবুঝ শিশুরা ঘুমায়

কারো চোখে হাজারো ছিঃছিঃ

তবুও রক্তে লেখা ইতিহাসের স্থপতি তুমিই

এ রক্তকে ভালোবেসেছি, যে রক্তের দাগ

মুছা যায় না-

 

রক্তে লেখা যে ইতিহাস তার কোন জন্মও না

মৃত্যুও হয় না-

----১৪-০২-২০২১ ইং রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

আমি সেই হৃদয়

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমি সেই হৃদয়,আমাকে যত্ন করে রেখো

আমি প্রদীপ জ্বালাতে এসেছি

আমার কপালে আলোর শিখা!

 

প্রতিটি স্পন্দনে শিরা উপশিরা দিয়ে

ছড়িয়ে দেই প্রেমের প্রবাহ
আমি অন্ধকার তাড়াতে এসেছি সভ্যতা বিকাশে

আমি জ্বলছে চেয়েছি তোমার আলোয় প্রতিটি রক্ত কণিকায়

আমার শরীরে ভালবাসার গন্ধ্

তোমার নিশ্বাস-

 

আমি সেই হৃদয়,আমাকে যত্ন করে রেখো

তোমার অবহেলায় ভালবাসা আজ মত্যুর পদযাত্রী

তুমিই এর জন্য দায়ী

আমি প্রদীপ জ্বালাতে এসেছি

তোমার লালনেই আমি বেড়ে ওঠবো সূর্য্ লোকের মতো

আমি ছড়িয়ে দিবো প্রেমের শিখা

কেউ একজন আকাশে নিচে দাঁড়িয়ে বলুক

আমাকে যত্ন করবে শুদ্ধভাবে

 

আজ উচ্চারণ করো সেই পরম মন্ত্র

হৃদয়কে যত্ন না করলে- এ পৃথিবীও আর বাঁচবে না

ভালবাসাও থাকবে না—

আমি সেই হৃদয়,আমাকে যত্ন করে রেখো ।

----১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভালোবাসার পাশেই

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হৃদয়ের পাশেই একটা পবিত্র অনুভূতি জেগে আছে

তাকে তুমি কিভাবে ঘুমাতে বলো

তাকে জাগিয়ে দাও প্রতিটি প্রাণে প্রাণে

তাকে ভদ্রতা শিখাও ভালবাসার পরম মমতায়

মাঝে মাঝে চোখ বুজে যায়

নির্লজ্জ আবরনে।

শিউরে ওঠে অসভ্যতার সুপ্ত ডানাগুলো ।

হৃদয়ের পাশেই একটা পবিত্র অনুভূতি জেগে আছে

 

চোখ খুলে তাকালেই দেখতে পাই শাড়ীর আঁচলে,

যৌবন দীপ্ত শরীরের ভাঁজে ভাঁজে, ঠোটে, নাকে,

কানে, বাহারি চুলে কিংবা উম্মুক্ত বক্ষে—

এক ঢেউ তুলে যায় পথের ধুলোয় ধূলোয়, যেখান

গোপন থাকে না কিছুই!

 

কীট পতঙ্গেরও ঈর্ষা আছে, মৌমাছির মতো

বিষাক্ত শূল ওঁত পেতে থাকে।ভালবাসার পাশেই

একটা অশুর শুয়ে আছে। এ যৌবন তো বুঝে না

এ হৃদয়ের ভেতরেই একটা সভ্যতা ঘুমিয়ে আছে

শুধু হৃদয় থেকে হৃদয়ে জাগাতে হয়।

 

ভালাবাসার আড়ালে আগুন নিয়ে খেলছে পৃথিবী!

নিজের ইজ্জত লুটে যায়, বুক নগ্ন হয়ে যায়

গুপ্ত ধন কেড়ে নেয় পথের ডাকাতেরা

তবু তাকে ভালবাসা বলি!!

 

শুধু যৌবন বুঝেনা,

হৃদয়ের পাশেই একটা পবিত্র অনুভূতি জেগে আছে

ভালোবাসার পাশেই একটা অশুর শুয়ে আছে।

----১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Saturday, February 13, 2021

চৌদ্দই ফেব্রুয়ারী

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

দেখতে পেলাম রাস্তায় গিয়ে

ছেলে মেয়ের নকল বিয়ে!

মেয়েটি ছেলের কোলে কোলে

চৌদ্দই ফেব্রুয়ারী সামনে এলে

 

মন্দ নয় সে জুটি ভালো

বেহাইয়া দিবস ঘরে এলো

বুকের উপর নগ্ন গঠন

অনেকটা ঠিক পশুর মতন

 

বিষয় আশয় কুকুর প্রণয়!

ভালবাসার বেশ্যা প্রলয়!

মানুষ তো নাই মেয়েটি আর

কুকুর চ্যাটা ফেলনা খাবার ।

 

জিনার মোহে তৈরী ছেলে

ঢুকবে ওই গুপ্ত জেলে।

নষ্ট ক্ষতে জীবন ভোগে

চৌদ্দই ফেব্রুয়ারীর পান্ডু রোগে।

 

এমন কি আর মন্দ ছেলে ?

মেয়েটি ছেলের কোলে কোলে

 

;আছে তোদের আলোক ঘর

তোরা তো মায়ের বংশধর ।

চৌদ্দই ফেব্রুয়ারী কি পেলে?

ন্যাংটা কুকুর গুপ্ত  জেলে !!

----১৩-০২-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

দৃষ্টি ভঙ্গি

 ------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

দৃষ্টি ভঙ্গির মাঝে লুকিয়ে থাকে পৃথিবীর সব

আলো কিংবা আঁধার! সৌন্দর্য্য লুকিয়ে তাকে

মানুষের নিজেরই আড়ালে

কিন্তু মানুষ বুঝে না--

 

মানুষেরা ছুটে বেড়ায় দিক থেকে দিগন্তে

অথচ বিজয় নিজের মাঝেই ওঁত পেতে আছে

সু-সংবাদ দিবে বলে

তবু পরাজিত তুমি দৃষ্টি ভঙ্গির দংশনে

 

তুমি দেখ না আকাশ, তুমি দেখ না

প্রকৃতির আয়নায় রূপসীর উদ্যান।

তুমি দেখ শুধু রাত্রির পৃথিবী, ড্রাস্টবিনের

আবর্জনা,

 

অন্ধের কাছে গিয়ে

বারবার হয়েছো কাঙাল

অসম্ভব অভিমানে খুন করেছো আপনার দৃষ্টিকে

এ অস্ত্র তোলেছো নিজেরই বুকের দিকে

ঠিক যেন জন্মান্ধ

দৃষ্টি ভঙ্গির মাঝে লুকিয়ে থাকে পৃথিবীর সব

আলো কিংবা আঁধার!

কিন্তু মানুষ বুঝে না--

---১৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।