Sunday, May 30, 2021

তবুও স্বপ্ন বুঁনে আছি

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এতোদিন স্বপ্নের বিভোরে থেকে স্বপ্ন বুঁনেছি একাই

স্বর্গিয় প্রেম মানব শিবিরে হেনেছে আঘাত!

পৃথিবীর শূন্যতা অসীমের মতো দিগন্ত পেড়িয়ে

হৃদযের কম্পন শুনি কঠিন পাথরে

 

ন্যায্যতা পাইনি অসভ্যতার রাহু গ্রাসে

নির্ম্ম অবহেলার চৌকিতে রাত কেটেছে প্রহর বেলা

এই অসভ্যতা আর কতোকাল আর কতোটা পথ

কিছুটাতো চাই—

প্রেমের নির্দশনতো চাই,-প্রাণ থেকে প্রাণে চাই

মানবতার হউক ঠাঁই--

 

হয়তো হবে-কোনদিন হবে- আর কতোদিন?

রক্তক্ষরণ হতে হতে পৃথিবীর প্রাণগুলো হয়তো নিঃশেষ হয়ে যাবে

মানবতাহীন প্রাণের স্পন্দন কতোটা পারবে?

কতো আর এই অনৈতিক শিহরণে তপ্ত প্রনাম?

হৃদয়ের কাছে হৃদয় কি তবে ছলনাময়?

 

তুমি তার কতটুকু জেনেছো- আমিতো জেনেছি

কতোটা রক্ত ক্ষরণের প্লাবনে রঞ্জিত হয়েছি ঘাত-প্রতিঘাতে

তবুও স্বপ্ন বুঁনে আছি-

বিরহের পায়ে চুমু খেয়ে বলি এইতো প্রশান্তি

অসভ্যতার জমিনে সভ্যতার বীজ রোপেছে মানুষই।

 

মানুষের হৃদয়েই মানবতা পুষেছে যুগ থেকে যুগান্তরে—

------৩০-০৫-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

আরেকটি যুদ্ধের দিকেই

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এক নিষ্ঠুর হৃদয় বুকে নিয়ে জেগে আছি

জাহেলীর দিকে চোখ, কষাঘাত ভালবাসার ভেতরও

এক প্রেমহীন প্রাণ বুকে নিয়ে বেঁচে আছি

বিলুপ্ত মানুষের মানবতা, বিলুপ্ত রক্তের প্রবাহ

অনুভূতিহীন  স্পন্দন ঢেউ খেলে প্রাণে প্রাণে

শিরহণগুলো মরেগেছে মৃত্যেুর আগেই এখন ।

 

আপন আপন স্বার্থের জটাজুটে অবরুদ্ধ মানবতা

বিরহের প্রান্তরে কেউ নেই, কেউ আসেনা

কেউ ডাক শুনে না,

এক নিষ্ঠুর হৃদয় বুকে নিয়ে জেগে আছি- এ পৃথিবী!

প্রেমিক প্রেমিকার পবিত্র চিহ্নগুলো মুছে গেছে

ঠোটে মুখে বুকে শরীরে শরীরে কালিমার দাগগুলো লেগে আছে

রক্তাক্ত যুদ্ধের মতো--

 

ধূঁ ধূঁ বালুচরের মতো উত্তপ্ত মানুষে মানুষের বন্ধন!

তবুও সভ্যতা তাকিয়ে আছে ওইসব প্রাণের দিকেই-

আরেকটি যুদ্ধের দিকেই—

বিজয়ের দিকে চোখ, চেয়ে আছি—

যে দেহের ভেতরেই স্বর্গিয় প্রেম, সাম্যের গান

আলোকিত পৃথিবী---

হৃদয়ের ভেতরেই মানবতার স্পর্শ্ দেখতেই পাই শুধু।

 

-----৩০-০৫-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, May 29, 2021

ভালবাসতে পারিনি

                                  ---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হৃদয়কে পারিনি ছুঁতে, পৃথিবীর হৃদয়কে-

বুক চিড়ে চিড়ে খোঁজেছি শুধু খোঁজেছি ভালবাসা

ভালবাসতে পারিনি ভালবাসার ধরাধম

অজানা পথে নিভৃতে, ছুটেছি শুধু ছুটেছি

পৃথিবীর হৃদয়কে আমি ছুঁতে পারিনি---

 

যেভাবে ভালবাসলে পরে ভালবাসবে নিখিলের প্রাণ

তার কতটুকু পেরেছি আমি ক্ষণিকের বসূধায়!

আজ বড় প্রশ্ন কিনারাহীন বিরহের মরু চর

দিগন্তহীন পথে পথে আমি এক ক্লান্ত পথিক

ভালবাসার ভিখারী--

 

হৃদয়ের তীব্রতম গভীর উল্লাসে-

ছবি এঁকেছিলাম প্রেমের তুলিতে গভীর থেকে গভীরে

বিষ্ময়ে দেখেছি তার করুনতম তরঙ্গ!

কেমন যেন নিঃসঙ্গতার পরে নিঃসঙ্গতা

কেউ কবিতার ভাষা বুঝেনি কিংবা বুঝতে চাইনি

তবু ভালোবেসেছি কবির কবিতাকে-

 

 

হৃদপিন্ডগুলোর স্পন্দন থেমে গেছে-

উদাস হয়ে ছুটেছে প্রেম মরিচিকার পিছু পিছু

হৃদয়কে পারিনি ছুঁতে, পৃথিবীর হৃদয়কে-

বুক চিড়ে চিড়ে খোঁজেছি -শুধু খোঁজেছি ভালবাসা

ভালবাসতে পারিনি---

-----২৯-০৫-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Friday, May 28, 2021

নিঃসঙ্গ

এর আগে এতো নিঃসঙ্গ হইনি আমি

যখন রাত্রি নেমে এলো দূর হতে তুমি

এ বুক চিরে চিরে রক্তপাত করেছো নির্দ্য়

তবুও বাঁচতে চেয়েছি,পৃথিবীর বুকে নির্ভ্য়

 

পথ চলার নিঃসঙ্গতা বুঝেছি আপত কালে

জীবনের আঁকা বাঁকা পথে

কেউ আসেনি শান্তনা দিতে যন্ত্রনার কোলে

রক্ত ই রক্তকে চিনেছে শুধু রাত্রির অন্ধকারে

অব্যক্ত বিরহে শান্তনা খোঁজেছি শুধু

আপন আপনায় ঘিরে—

 

যে প্রেম শিরে উপশিরে জীবনের স্পন্দন

আজ সেখানে ধূঁ ধুঁ বালুচর নিঃসঙ্গ ক্রন্দন।

তোমার শক্তি তুমি নিজেই হে প্রাণ-

সৌরভ ছড়িয়ে যাও নিঃস্বার্থে প্রেমের বাগান।

 

এর আগে এতো নিঃসঙ্গ হইনি আমি!

যখন রাত্রি নেমে এলো দূর হলে তুমি।

ওহে, আজ আমি বিপদ মুক্ত!!

কতজন ঘিরে আছে হতে যুক্ত।

-----২৮-০৫-২০২১ ইং,রাওনাট কাপাসিয়া, গাজীপুর ।

 

 

 

 

 

ছলনার কোটি তারা

-----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে প্রেম! হে হৃদয়ের স্পন্দন সাড়া দাও,

দাও সাড়া,

তোমাকে দেখিনা আজিকায় স্বার্থের নোঙ্গর ছাড়া

 

জেগে উঠো শুধু জেগে উঠো তুমি ছলনার কন্ঠ ধ্বনি

বলেছিলে তুমি সাম্যের পতাকায় লিখবে বিজয়ের বাণী!

অবিচল ন্যায়ে হবে সেনাপতি দূর্গের কোলাহল

চির সত্যের নিশানা উড়াবে আবার সমুজ্জ্বল।

 

গগণের নীল নভ হতে হাসে ছলনার কোটি তারা

এ বুকে প্রদীপ নেই ! প্রেম ছুটেছে তাই দিশেহারা

বড় বিষাদময় দীপ্তরবির আলোক বিথারি পথ

তবু স্বপ্ন দেখি তবু গাই জয়গান পুরে মনোরথ

 

যে প্রেমের উচ্ছাসে পৃথিবীকে দেখি আমি দিন ভর

সে দৃপ্ত শিরহণ তোমাতেই লুকিয়ে আছে - হে বাহাদুর!

জাগায়ে দাও অবশেষে,- তোমার মহান প্রাণ

বিরহের পৃথিবী গেয়ে উঠুক চির সাম্যের গান ।

 

গগণের নীল নভ হতে হাসে ছলনার কোটি তারা

এ বুকে প্রদীপ নেই ! প্রেম ছুটেছে তাই দিশেহারা ।

------২৮-০৫-২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

যে পৃথিবীর খোঁজে

 যে পৃথিবীর খোঁজে ওরা  অফুরান যুদ্ধে হে কাফেলা !

সম্মুখে ওদের করেছে তাড়া শয়তানের চ্যালা

আঁধার পথে প্রসারিত দিকে দিকে পৃথিবীর প্রাণ

ধবংস স্তুপ হতে কর উম্মোচন ।

 

গোলা বারুদের আগুনে আগুনে জ্বলুক নিখিলের গতিবেগ !

হে কাফেলা এ কোন সংশয়ে সত্যের ভাবাবেগ ?

জাগো জাগো বিপ্লবী সমরে- সম্মুখে বিপুল সম্ভাবনা

যুদ্ধে যুদ্ধে তাগুদকে করো হানা--

 

কামানের গোলা যতই ছুড়ুক! তবু চলো- চলো হে কাফেলা!

তোমার গগণে উঠবেই দীপ্ত রাঙ্গা উদয়ের বেলা

যে পৃথিবীর খোঁজে তুমি,--তবে কেন দ্বিধা আর?

খুলে দাও তৌহিদী প্রাণ নত শির ওই আল্লাহ’র--

 

 

শহীদ- গাজী  তুমি- বিজয় কেতন উড়াবেই সেদিন

দুর্বার রেখো ঈমানী শক্তি- পথ নাহি ভুলো কোনদিন ।

হে কাফেলা যাত্রা করো সে পৃথিবীর সন্ধানে-

যে পৃথিবীর খোঁজে তুমি প্রিয় নবীজির বন্ধনে।

 

হে কাফেলা, সম্মুখে চলো, -প্রাণে প্রাণে যাও বলে

বাতিলের হুঙ্কারে মুমিন নাহি হক ভুলে

পৃথিবীর পথ চলে—

বিজয়ের ডাক শুনি তৌহিদের প্রাণ-

যে পৃথিবীর খোঁজে- মুমিন মুসলমান।

----------২৮-০৫-২০২১ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

Saturday, February 27, 2021

দু’ঠোঁটের ফাঁক দিয়ে

 

---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

 নাই নাই নাইকো ফুল, নাইকো ফুলের সম্ভার,

তবু দেখি রূপ ধরিস রজনীগন্ধার,

তোর ঘরে আঁধার রাত্রি মুশতাকের ভর

গর্জে উঠিস নবীন প্রভাতে বজ্র স্বর

 

তুই  থাকিস মীরজাফরের পাশে--বিদ্রোহী যার তরে

বলয় গড়িস বিনিদ্র রাত্রি সূর্যের অগোচরে।

দোসরের অগ্নি শিখা জ্বলে, লাল-সবুজের আঁখি

দু’ঠোঁটের ফাঁক দিয়ে রাজাকারের বাতাস চলে হাঁকি

তবু দেখি মঞ্চে মঞ্চে তারে আনিস ডাকি!

 

হে বাঙ্গালী জাগবে না কি বোধ তবে?

দেখিস যারে এতো নীতি কথা বলে- সে নাহি তোর হবে

সে কেবল সিধ কেটে ঢুকবে তোর গৃহ-

স্বার্থ্ যে তার পূর্ণ্ হবে জ্বলায়ে মাতৃদেহ।

 

দু’ঠোঁটের ফাঁক দিয়ে রাজাকারের বাতাস চলে হাঁকি

তবু দেখি মঞ্চে মঞ্চে তারে আনিস ডাকি!

নাই নাই নাইকো ফুল, নাইকো ফুলের সম্ভার,

তবু দেখি রূপ ধরিস রজনীগন্ধার।

--------২৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সত্যের এ-দুর্দিনে

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

সত্যের তরী দিল পাড়ি সাগরের তরঙ্গ ভুলে

মিথ্যে ডুবেছে ঝড়ের হাওয়ায় অথৈ গভীর জলে।

 

তবু প্রাণ তাগুদের লোভে কালি ঢালে বিষম বিষে

সত্যে যেন মূর্ছি গেছে ক্ষণিকের পৃথিবী মিশে,

চৌদিকে অসত্যের দল খেপেছে,

খুঁজে না পায় দিশে,

সত্যের এ-দুর্দিনে বিজয় খুঁজো কি সে?

 

নিখিলের প্রাণ উদাস হয়ে কোন অভিসারে?

আলো ভুলে আলো খুঁজে নিবিড় অন্ধকারে!

 

কোন পরাজয় যে আসবে ধেয়ে কে জানে তার গতি!

পথ হারা পথিক দিবে কি আলো হে সত্যের মহারতি?

যে মিথ্যের মন্দিরে ছুটেছো তুমি দিবারাতি

সেতো দুর্দিনে হবে না কভূ বিজয়ের সাথি

 

এই তাগুদের তুফানে এই অন্তরে করো সত্যের পূঁজা

হয়তো পেয়ে যাবে কোন আলোকিত রতনের বোঝা

সত্যের এ-দুর্দিনে বিজয় খুঁজো কি সে?

অন্তর খুলে দেখো সে তোমারই পাশে।

-----২৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, February 25, 2021

বলুক প্রিয়া

   

            ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

   *************************************

হে কবিতা তুমি একবার সেই কথা বলো

যে কথা বলতে চেয়েছি, যে কথা হৃদয়ে লিখেছি

তুমি শিরোনাম হও  যে কথা শুনাতে পারিনি

আমি চেয়েছি সেই স্বপ্নের কথাটা বলো- শুনুক প্রিয়া ।

 

হে কবিতা তুমি একবার সেই কথা বলো

যে শব্দ  বুনেছি কবিতার চরণে,যে ঝর্ণার

কলোতান শুনেছি নির্জ্ন পাহাড়ে বসে,

যে চাঁদ দিয়েছে সিগ্ধ আলো হৃদয়ের তরঙ্গে

রোমাঞ্চে রোমাঞ্চে রক্তিম হয়েছি—অনুভূবে

সেই অনুভূতির কথা বলো- জানুক প্রিয়া।

 

হে কবিতা তুমি একবার সেই কথা বলো

কাব্যতো শেষ হয়ে এলো- হৃদয় বড়ো টলোমলো

হে কবিতা -তুমি একবার অনলের কথা বলো

গভীরের কান্না শুনাও- শেষবার শেষ কথা বলো

যে কথা বলতে চেয়েছি, যে কথা হৃদয়ে লিখেছি

আমি ভালোবেসেছি-

 

কবে  ভালোবাসবে? বলুক প্রিয়া—

------২৫-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, February 24, 2021

অবহেলার প্রতিদান

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

এক অনুভূতির আহবানে আমি

হৃদয়ের দরখাস্ত পেশ করেছিলাম

তোমার প্রেমময় দরবারে

স্পন্দিত রক্ত প্রবাহে অনুপম শিরহণ তুলতে গিয়ে

অগ্নিপরিধির মাঝে ঝলসে গেছি-

ক্ষত বিক্ষত করেছি সমস্ত প্রাণ!

 

এর চেয়ে গভীরতর শেষ রূপ চেয়ে

হৃদয়ে তুলেছি প্রবল প্রলয়!

শুনেছি ব্যদনার চিৎকার চিতার অনলে

যেথায় অমৃত প্রহার আছে

তবুও প্রেম স্থির নয়

সে চিনেগেছে তোমার বলয়--

 

এই প্রেমের চিরন্তন অনুভূতি হৃদয়ই শুধু জানে

কতোটুকু ভালোবেসেছি তোমায়-

সময়ই বলে দিবে অবহেলার প্রতিদান

তুমি কতোটুকু মৃতছিলে-----

-------২৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি কিছু চেয়েছো বলে

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

প্রিয়তমা, তোমার লাবণ্য মুখখানি বজ্র বিজলীর মতো

যখন পৃথিবীর বুকে আমি একা পথ ভুলে যাই

বজ্র আলোয় খুঁজে নেই তোমার হাত দু’টো

সুদূর দিগন্তে সোনা হীরে মুক্তা আছে বলে

কতই না অক্লান্ত ছুটেছি-

অথচ তোমার কিরণে এ হৃদয় বড়ো উজ্জ্বল।

 

তোমার মুখের  দিকে তাকালে- আমি দেখি,

শুধু দেখি সেই ভয়ানক রাত্রির পূর্ণি আলো-

ভরে যায় সব শূন্যতা, সরে যায়  বিরহের সব কোলাহল

শিহরণের উপকণ্ঠে উড়ে আসে সুরেলা কোকিল

বসন্তের  ডালে ডালে ফুটে ফুল

প্রিয়তমা, সে সৌরভ করেছি অনুভব।

 

অনেক গোধূলী বেলা তোমাকে দেখেছি আমি

বজ্র আলোয় যুদ্ধের দূর্গে--

তুমি কিছু চেয়েছো বলে-- এতো সুন্দর পৃথিবী!

বিজয়ের শক্তির মতো মনে হয়

তোমার স্পর্শ্গুলো—হৃদয়ের তীরে এসে নোঙ্গর করে

এতোকাল ভলোবেসেছিলে- থাকবে তো শ্বাশ্বতকাল পরে?

------২৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।