Monday, June 21, 2021

রক্তের বাঁধন

------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

রক্তের বাঁধন যায় না কভূ ছিড়ে ছিড়ে

যতই দূরে থাকো রক্ত হানা দেয় ফিরে ফিরে

ভাবি কখনো আজ কি তবে সর্বস্বান্ত?

নিশ্বাসে বায়ু, তবু নিঃশেষ আয়ুর প্রশান্ত!

 

কি এক প্রেমের কোলাহলে

হৃদয় জেগে উঠে রক্তিমতার ফুলে ফুলে

রক্তের কণিকাগুলো গর্জে উঠে প্রবল অশান্তে

খুঁজে ফিরে তোমাকে দিক থেকে দিগন্তে—

 

আজ তুমি ডানা মেলে পৃথিবীর বুকে

এক সুখ ফুলের সন্ধানে প্রবাসের ছবি এঁকে

রক্তের বাঁধন বিকশিত করেছো অশ্রুনীরে

তবু চায় ফিরে, তবু চায় ফিরে

রক্তের র্দুদিনে---

 

প্রাণে জেগে আছে যে দুটি-একটি স্নায়ু

তাও এক স্নেহ মমতার অনুপম বায়ূ!

যে রক্তে বইছে প্রেম ভালবাসা উঁচুশিরে

সে রক্তের বাঁধন কি ছিড়ে যাবে নশ্বরে?

 

না, না -রক্তের কাছে রক্ত কণিকা ঘিরে-

এক বন্ধনের প্রলয় তুলে হৃদয় মন্দিরে।

----২১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তুমি এক অতুল্য বটবৃক্ষ

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************************

নিজের জীবন যৌবনকে বির্সজন করি

অফুরান রক্তঝরা প্লাবনেই ফোটাও প্রেমের পুস্পদল।

নিজের সৌরভ সুবাসে আগামীকে জাগাও ধরনীতল।

স্নেহের কুসুমন্ডলি সহস্র চুম্বনচিহ্ন দিয়ে যাও ওষ্ঠতল

সন্তানের কস্তরী গন্ধে নিজেই হও বিহ্বল!

 

বিদীর্ণ বক্ষে বাজাও বসন্তের বাঁশী বারংবার

তবু নাহি ফিরে দেখো আপনারে তপ্ত রোদ্দুর !

দিবসের প্রখরে জাগো

রাত্রির আঁধারে জাগো

তুমুল ঘুর্ণি তুফানে নির্বিক নাবিক তুমি হও

অথৈ সমুদ্রের উত্তাল তরঙ্গে বুকে আগলে লও

রক্তের বিষাদ থেকে আরক্তিম খঁজে নেও

এক সূর্যের অলো  এই কপালে জ্বলে দেও--

 

বাবা তুমি বসন্তের অম্লান মঞ্জরী ফুটে আছো

সন্তানের পথে র্দীঘ ছায়াময় বনবীথিতল

এপার-ওপার হতে দিয়ে যাও আলোর বিচ্ছুরণ!

তুমি এক অতুল্য বটবৃক্ষ ইহ -পর উদ্যান ।

 

তোমার স্বর্গীয় করতলে তুমি লুফে নাও আমার বিষাদ!

আমি ফরিয়াদ করি তোমায় রহমে আল্লাহ’র সংসদ।

”রাব্বির হামহুমা কামারাব্বা ইয়ানী সগীরা”

হে বটবৃ্ক্ষ ,আল্লাহ’র ছায়ায় শীতল হউক তোমার বন্ধুরা।

২১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

Sunday, June 20, 2021

হৃদয়ে হৃদয়ে বলেছিলে

 ------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

অফুরান ভালবাসা দিয়েছিলে তুমি

আবার লাইটারও দিয়েছিলে

অনেক কাছে এসে হৃদয়ে হৃদয়ে বলেছিলে

ভালবাস আমাকে শুধু আমাকে্

একটা একটা পাঁপড়ি ছিড়ে ফুলকে নগ্ন করেছিলে

সুবাস নিয়েছিলে অবলিলায়--

 

প্রতিদিন নিত্য নতুন মালা গেঁথেছো প্রেমের উচ্ছাসে

নদীর ধারে কাঁশবনে কিংবা পূর্ণিমার আলোয়

ঝর্ণার ধারে

হৃদয় নিংড়ে নিংড়ে কতো কি বুঁনেছো

ভালবাসার জমিনে !

তবে কেন বিরাণ ভূমি! আজ আর দেখি না

সেইসব কোলাহলে

আজ জ্বলে উঠেছে সেই লাইটার!

 

ভিতরে জেগে  দিলে গোপন কান্নাকাটি

স্মৃতির হাজারো কবিতা

ব্যদনার কাব্য—

সেই সব রোমাঞ্চ জ্বলছে এখন প্রত্যহ

হৃদয়ের ভিতরে খুব ভিতরে

আগুনের লেলিহান শিখা—

অনেক কাছে এসে হৃদয়ে হৃদয়ে বলেছিলে

ভালবাস আমাকে শুধু আমাকে্

------২০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কাকে দিয়ে যাবো?

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কাকে দিয়ে যাব এই পৃথিবী! চৌদিক অন্ধকার!

বিস্তৃর্ণ্ জল রাশি উত্তাল- দুকূল প্লাবন!!

নিখিলের বুক চিরে চিরে চৌচির

সবুজ চত্তরে ধুঁ ধুঁ বালু চর—

মানুষ রূপে মানুষগুলো জানোয়ার !

প্রেম ভালবাসার ডাক নেই অন্তর ।

 

কাকে দিয়ে যাব এই ভাঙা তীর!

বিপদ সংকেতে বাঁশি বাজে কাছ থেকে দূর- বহুদূর!

হায়েনাদের গর্জন যদি শুনি মধ্যরাত চিরে

কে আসবে প্রহরী হয়ে এই নীড়, পিছল সংসার

অন্ধের মতো এই আলোহীন ধূসরতা?

আগুনে আগুনে পুড়ে বৃক্ষ তরুলতা

যাদের মানবতা ছিল হৃদয়ের গভীরে বদ্ধমুল

রক্তজাত পবিত্র ফুল

আজ তারা ঝরে গেছে

আজ তার পিছে আছে।

 

পৃথিবী দখল করে নিয়েছে প্রত্যেক অশুভদিনে

আগের উপভোগ্য স্নেহ মায়ামমতা নেই আর প্রাণে

কাকে দিয়ে যাবে এই পৃথিবী ?

নিভে গেছে আকাশের রবি !

 

হিংসে বিদ্বেষ শুয়ে আছে ঘাসে

রক্তাক্ত প্রাণের সরল নিঃশ্বাসে।

কাকে দিয়ে যাবো- এত ক্ষত,এত অক্ষমতা?

একজন তো চাই!! তুমি পারবে কি ভাই?

-----২০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বাঙ্গালীর চাঁদ- সূর্য্

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

ওরা ভাঙতে চেয়েছে আঁকাশের চাঁদ!!

ওরা চেয়েছে সূর্যের আলোটা নিভাতে

রাত্রির প্রহরে!

চাঁদ -সূর্য্ জ্বলে আছে এখনো মহাশুন্যের উজ্জল টেবিলে

চেয়ে আছে যেন পৃথিবীর বুকে  অপলক নয়নে

কে ভেঙেছে চাঁদ?

সূর্য্টা এখনো বজ্র কণ্ঠের অমর কবিতা !

ক’দিন আগেও চাঁদটা হেসেছে সূর্যটার পাশে

পূর্ণিমা দেখেছি আমি বাঙ্গালীর অন্ধকার আকাশে

সূর্যটা উঠেছে সবুজের বুকে টুকটুকে লাল!

বিজয় পতাকার মতো উৎফুল্ল

বুকে বাঙ্গালীর তরঙ্গ! চোখে মুখে সোনার বাংলা!

চাঁদ- সূর্য্ একই ঘাটে স্নান করে গেছে পদ্মা মেঘনা যুমনা

দিবা-রাত্রি আলোর ঝলকানি তুলেছে

কে নিভেছে সূর্য্ ?

কে ভেঙেছে চাঁদ?

কার তৃষ্ণার উনোনে হিংসের অনল জ্বলেছিল?

রক্ত দিয়ে কে মেজেছিল দাঁত?

কে হয়েছিল ঘাতকের সেনাপতি?

কাকে কামড়িয়েছিল নীল নকশার পোকামাকড়!

আজ তোরা সবাই জ্বলন্ত উনোনে পুড়ে ছাঁই!

চাঁদ -সূর্য্ জ্বলে আছে এখনো মহাশুন্যের উজ্জল টেবিলে

আলোর ফুলে ফুলে

কে দিয়েছে এতো আলো মিহি সূতোর মালায়?

চেয়ে দেখ মহাশুন্যের টেবিলে এখনো উজ্জল

বাঙ্গালীর চাঁদ- সূর্য্ !!!

আমাদের বঙ্গ বন্ধু- আমাদের বঙ্গ তাজ !!!

--------২০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কিছু প্রাণ উজ্জল থাকে

 

--------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

জীবন প্রদীপ নিভে যায় কালের পরিক্রমায়

তবু কিছু প্রাণ উজ্জল থাকে ইতিহাসের পাতায়

তেমনি তুমি একজন অনন্য দৃষ্টান্ত

এই পৃথিবীর আদি-অন্ত!!!

 

পাহাড় ধসে যায় ,নদী মরে যায়, ফুলগুলো ঝরে যায়

ঝর্ণার স্রোত ধারায় সাদা ফেনা, উঠে ঘুর্ণিময়

তবু রক্তারক্তি কোন যুদ্ধদাঙ্গা নয়

আপন মহিমায় বয়ে চলে নব রূপে বিশ্বময়

সৌরভ সুবাসে ফুটে  তার করতলে

নব জাগরনে কিংবদন্তির ফুলে ফুলে

 

কাপাসিয়ার মেঠো পথে পথে শীতলক্ষ্যার উত্তাল প্লাবনে

এখনো দেহ নেমে যায় শুদ্ধি অভিযানে

প্রেমের কলসী ভেসে যায় আঁকা বাঁকা ঢেউয়ে দূর-বহুদূরে্

এক মাতৃকার প্রেমে দেশ থেকে দেশান্তরে—

তুমি তার মাঝি হও অকোতভয়ে-

বঞ্চিত দুঃখী মানুষের স্বাধিকার জয়ে!!!

 

ঘূর্ণি তুফানে প্রদীপ নিভে গেলেও

সূর্য্টা জেগে উঠে সোনালী প্রভাতে

বঙ্গ তাজের ”তাজ এখনো জেগে উঠে ধরাতে

বাহু থেকে জনতার ব্যাকুল আঙুলে

গর্তে গর্তে, রোমকুপে, প্রত্যেক প্রতীক্ষারত চুলে।

বাঙ্গালী নাহি পারে তোমায় ভুলে-

তুমি কাপাসিয়ার গর্ব্ মুক্তিযুদ্ধের সমুদ্রকুলে ।

---২০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সেই শিশুটির অপেক্ষোয়

 


--------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************

ফুটফুটে সেই শিশুটির ভিতরে

তুমুল বেগে বয়ে যায় আগামীর স্বপ্ন!

পৃথিবী দেখতে থাকে এক বিস্ফোরিত অগ্নিকান্ড!

একটা প্রলয়ের হুঙ্কার!

একটা বিজয়ের উল্লাস

আত্তা থেকে আত্তায়  গড়ে উঠে নিরন্তর প্রেম

তাকে ঘিরেই স্বপ্ন দেখে জাতির বঞ্চিত মানুষ

মুক্তির প্রদীপ খুঁজে পায় অন্ধকার পথে পথে

স্বপ্নের চূড়ায় পৌঁছতে চায় নির্বিঘ্নে

তারপই জেগে উঠে নব সূর্য্

রক্তমাখা সেনাপতির মতো জেগে ওঠে

জাতির আহ্বানে যুদ্ধের দূর্গে দূর্গে

অপলক চেয়ে থাকা সোণামনিটি

বঙ্গ তাজের সোনালী ”তাজ”

আগামীর স্বপ্ন!

যুদ্ধের প্রান্তরে লুটিয়ে পরা মানুষগুলো

এখনো সেই শিশুটির অপেক্ষোয়

জাতির ক্লান্তি লগ্নে ফিরে আসুক, আবার ফিরে আসুক

ঠিক তখনই

অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে

জ্বলে উঠবে বিজয়ের প্রদীপ!!

--২০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মানবতার শস্য বীজে

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

প্রেম দিয়ে পূর্ণ্ করে যাও তুমি

আমার এ শূন্য খাঁচা ।

যদিও সব লুট হয়ে গেছে তবুও

ফুরোয়নি সব বাঁচা।

 

মানবতার কলসি থেকে দিয়েছো  কিছু জল!

যেন বঞ্চিত হেসে উঠে ধরণীর ছায়াতল

জানি,আগুনে ছুঁড়ে দিয়েছো রাহুর মায়াজাল

আগলে রেখেছো পৃথিবীর সব দুঃখীর কোল।

বুক পেতে নিয়েছো

আঁধার থেকে আলো

রক্ত ঝরা প্রবাহে ছুটে যাও তুমি

কভূ না বলো—

 

প্রেমের দ্বার খুলে দিয়েছো নিজে

 জেগে আছো  মানবতার শস্য বীজে

বদ্ধ মাটি ভেদ করে তুমি গজে উঠো

এই পৃথিবীর দগ্ধ উদ্যান ---

 

অনেক সংগ্রাম জেনেও হে সিমিন হোসেন রিমি

মানবতার মন্ত্র জানো তুমি

এক জ্যোতির্ম্য়  সূর্য্ তোমার

জেগে উঠো আঁধার আকাশে এই বিশ্ব সম্ভার

তোমার হৃদয় থেকে আসে প্রেম

জাগ্রত হয় দ্বারে দ্বারে বিশ্ব মানবতা।

২০-০৬-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।