Monday, July 5, 2021

মানবতা ভিক্ষা দাও

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

ওহে করোনা –ওহে লক ডাউন,

ভাত দাও! দু’মুঠো ভাত দাও

ফিরে দাও ওগো মোর চাকরী

মৃত্যু-তোরণ-দ্বার চৌদিক ঘেরি

শুন হে- শুন হে- জগৎ বাসী

পিতা-মাতা সন্তান ঘরে উপবাসী

 

ফিরে দাও মানবতা ফিরে দাও

বেতন দাও বোনাস  দাও দিয়ে দাও

করোনার তরণ দ্বার আছে ঘর পানে

ক্ষুধা তার সব জানে পেট নাহি মানে!

 

ওহে করোনা – ওহে লক ডাউন,

ভাত দাও! দু’মুঠো ভাত দাও

দিয়ে যাও -দিয়ে যাও- ঘরে এসে দিয়ে যাও!

খোলো দ্বার- খোলো দ্বার ,এদিক ফিরে চাও

মা গো আমার ফিরে চাও

মানবতা ভিক্ষা দাও ।

 

ভয়! ভয় !কর্ম্ হারাবার ভয়-চৌদিক চৌচির!

এখন ওদের লক্ষ্য উৎপীড়ন আর অত্যাচার,

শুন হে করোনার পদতলে হচ্ছি পদাঘাত

লকডাউন করছে  নির্ম্ম হ্ত্যা- কষাঘাত।

----০৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

৯৩ এর দিকে ফিরে তাকালে

          -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

প্রাণের ব্যাচ-৯৩ এর দিকে ফিরে তাকালে

কেন  যেন হৃদয় সেজে উঠে ফুলে ফুলে।

আবার ভেঙ্গেও যায় কূলে কূলে-

অনেক কাব্য ভেসে উঠে স্মৃতির পাতা খুলে খুলে

 

মনে পড়ে সেই সব চিঠির  এ্যালবামে লেখা

এক প্রেমের মহাকাব্য! চুপিচুপি কত দেখা

সেই রাঙা ঠোঁটের মিটিমিটি হাসি!

লাজুক চাহনী! পড়ন্ত বিকালে নদীর ধারে

শুভ্র কাঁশবনে লুকোচুরি খেলা,হারিয়ে যাওয়া

যুগল বন্ধনে ভেসে যাওয়া দূর- অনেক দূর

সেই বাগানটি এখনো আছে শুধু নেই

যে লাল গোলাপটি আমি প্রতিদিন দেখতাম

আমার হাতে--

 

দুরন্তপনা স্বপ্নের বিভোরে ছুটেছি অধরা পৃথিবী!

পথ হেঁটেছি শুধু হেঁটেছি, অনুভবে ভেবেছি

হৃদয়ে লিখেছি- ভালবাসি শুধু ভালবাসি

অনেক ভালবাসি--

আজো বলা হয়নি ! আবেদন এখনও পড়ে আছে

হৃদয়ের এ্যালবামে-

 

হয় তো সেও! অশ্রু গঙ্গা পারি দিতে দিতে

অন্য কোথাও---

ঘুর্ণি তুফানে অনেক খুঁজেছি, আছো খুঁজি

ভালো থেকো—অনন্তকাল ভাল থেকো

 

প্রাণের ব্যাচ-৯৩ এর দিকে ফিরে তাকালে

কেন  যেন হৃদয় ভাষা স্থবির আসে দু’কূলে।

--০৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

দুর্বার চেয়ে দুর্বার

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

পৃথিবীর দুর্বার চেয়ে দুর্বার যে জন    

তারে খুঁজি আমি যুবাদের ভেতর ।

 

সেখানে দেখি আমি যোদ্ধার সমশের

দূর্গে শুনি বজ্র কণ্ঠের প্রতিবাদী হুঙ্কার

চৌদিকে বাজে যুদ্ধের দামামা

তুমুল লড়াই সংগ্রামে উত্তাল রাজ পথে

যাদের চরণ ধ্বনি শুনি-

 

সেই যুবাদের খুঁজি আমি জাতির র্দুদিনে

তিমির রাত্রির ঘূর্ণি তুফানে

তরীর মাস্তুলে মাস্তুলে উত্তাল তরঙ্গ বানে

আমি সেই তারুণ্যের ঊষায়

অপলক চেয়ে আছি গঙ্গায়।

 

আমি তুলে দিবো শোষিত বঞ্চিত প্রাণের বিরহ!

আমি বলে দিবো বঙ্গের চৌদিকে দুর্ণিনীতি অহরহ

দেখিয়ে দিবো নিশীথের পথ ঘাট

যুবাদের ধবংস করছে মাদকের সম্রাট!

 

আমি জানি,

পৃথিবীর দুর্বার চেয়ে দুর্বার যে জন    

সেতো বাঙ্গালীর যুবশক্তি,যুদ্ধের বিজয় কেতন।

ওহে আরেকবার গর্জে উঠো বৈষম্যের বিরুদ্ধে

কারো সাধ্য নেই তোমাদের রুখে - এ যুদ্ধে ।

০৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হৃদপিন্ড

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

আপনার হৃদপিন্ডে আছে যে রিপু

তারে বিনাশ করো আগে,

জাগিয়ে তুল প্রেমের কণিকা,র্নিলোভ প্রদীপে

বিজলী আলোর বেগে

হিংসে প্রতিহিংসেকে জয় করো

আপনার গহিনে যে প্রাণ

কোনদিন করো না যেন কারো অনিষ্ট সন্মান

যে আঘাতে  হও অপমান

 

জীবনের এই ক্ষণিক বাঁধন

সাম্যের বন্ধনে রেখো জেগে

কবে সে মানবতার সকল ফুল

ফুটবে হৃদয় বাগে?

 

আপনার হৃদপিন্ডে আছে যে রিপু

তারে বিনাশ করো আগে ।

---০৫-০৭-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

ক্ষুধার চেয়ে

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

করোনার হিংস্র ছোবল হতে

বাঁচাও প্রভূ উদার।

হে প্রভূ তাকাও-ক্ষুধার চেয়ে

ঢের যন্ত্রণা নাই আর !

যদি করোনার ভয়ে ঘরে হই বন্ধী

সেথায়ও অভাবের সন্ধি

নাই নাই কেহ দেয় মোরে দয়া

দয়া নাই অভাব যার ।

 

ক্ষুধার্ত্ রেখো না হে প্রভূ আমার

এই বিশ্বতর

যেন খাদ্যের নিশ্চয়তা পাই

লক ডাউনে অতঃপর

 

অভিযোগ করি না হিংসায় কারো

এই ক্ষণে জীবনের নিরাপত্তা চাই আরো

ফরিয়াদ করি প্রভূর তরে অশেষ

তুমি যেন হও অসহায় দুঃখীর।

---০৫-০৭-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


 

Sunday, July 4, 2021

আল-কোরআনের কাফেলা

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

ওই দেখ তোমাদের আলো চুরি করিয়া

ওরা চলিতেছে পথ  শৃঙ্খল হইয়া।

ওরে আর ঘুমিও না চক্ষু খুলিয়া

উঠরে মুসলিম উঠরে জাগিয়া।

 

কোরআন হাদিসের মর্ম্ বুঝিয়া

ওরা নিয়েছে জীবন গড়িয়া!

ধর্মের ভেদাভেদ পায়েতে ঠেলিয়া

সত্য নিষ্ঠ দিয়েছে মেলিয়া-

 

দেখ দেখ চেয়ে দেখ বিভোরে-

চুরি ডাকাতি রাহাজানি নাহিরে

নাহিরে নাহিরে উঁচু স্তরে নীচু স্তরে

সুদ খোর-ঘুষ খোর নাহিরে—

 

তোমার আলোয় করিয়াছে অনিষ্ট সাধন!

অথচ তুমি নাহিরে হাদিস-কোরআন!

ওই দেখ ওদের নৈতিক মন্ডলী

নাহি বুঝে ধর্ম্ তবু শৃঙ্খলে কৌতুহলী!

 

শান্তি শান্তি গৌরবে জয় রব তুলি

জীবন শৃঙ্খলে গিয়েছো ইসলাম ভুলি

এসো হে এসো হে আল-কোরআনের কাফেলা

জাগ হে জাগ হে রইবেনা আর ঝামেলা।

--৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অনল জ্বালা

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

প্রাণে প্রাণে ঘুরছে শয়তান স্বার্থরে খোঁজ করি,

মানুষে আজ নাই কো প্রেম সন্ধ্যা-সকাল ভরি।

কুটচাল সে অঙ্গে ভরা, অনিষ্টের অস্র লয়ে

দুষ্ট চিত্ত সামনে এসে ভালবাসি যায় কয়ে ।

 

চিতার অগ্নি জ্বালায়ে রেখে ডাকছে উচ্চ স্বরে

সুযোগ বুঝে ঘাড়টি ধরে টেনে হেছরে ছিড়ে

মানুষ নামের মানুষ হয়ে দেয় গো অনল জ্বালা

সবে দেখে চোখটি খুলে পড়ছো কেমন মালা !

 

তোমার দুঃখে জগৎ হাসে দোলায় দোলখানি

তালি দেয় কেমন করে উড়ছে ঘরের  ছানি!

বোকার দলে চায় না বুঝে এসব নাহি ভেবে

চোখের জলে বুক ভাসাও এই সংসার ভবে!

 

জ্বলছো তুমি আপন আলোয় নীল গগণের বুকে!

তোমার আলোয় পুড়ছে তারা প্রতিহিংসের দুঃখে।

ওরা তো ওই অন্ধ পোকা করে ঘ্যাণ ঘ্যাণ!

নাহি চিনে পথটি নিজের তোমার আলোক দান।

 

মানুষ নামের মানুষ হয়ে দেয় গো অনল জ্বালা

সবে দেখে চোখটি খুলে পড়ছো কেমন মালা !

---০৪-০৭-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

জাগ হে জাগ, তরুণ শক্তি

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

জাগ হে জাগ তরুণ শক্তি অন্ধকার রজণী

ওই দেখ চেয়ে কত বঞ্চিত প্রাণ-এ ধরণী

বৈষম্যের প্রাচীর ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও

করে দাও চুড়মার

প্রেমের নিশান উড়াও এই পৃথিবীর প্রান্তর।

 

বিরহের অশ্রু মুছে দাও ,বুকে টেনে নাও

ক্ষুধার্ত্ প্রাণ -বিবস্ত্র শরীর ঢেকে দাও, অন্ন দাও

সাম্যের দ্বার খুলে দাও- ছুটে যাও দূর-বহুদূর

ওহে মানবিক যোদ্ধা ,ওহে অদম্য রণবীর

এখনো ঢের পথ বাকী যাবার---

 

এই নাও মানবতা, এই নাও যুদ্ধের তলোয়ার!

জাগ হে জাগ, তরুণ শক্তি দুর্বার- আরেকবার

বহুবার !

দুঃখের পৃথিবী যেন হেসে উঠে সাম্যের বন্ধনে।

”ভাই বন্ধু ফাউন্ডেশনে”

এক নব জীবনের সন্ধানে,

 

মানবিক পতাকা উড়িয়ে দাও বঞ্চিতের  প্রাণে

ওই দেখ চেয়ে আছে পৃথিবীর মানুষ

তোমাদের উত্থানে, তোমাদের জয়গানে।,

 

এই নাও মানবতা, এই নাও যুদ্ধের তলোয়ার

জাগ হে জাগ, তরুণ শক্তি দূর্বার-অণিবার !

---০৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আযান শুনিয়া

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

ওহে মুমিন আর ঘুমিও না আযান শুনিয়া

ওই ডাকিছে মুয়াজ্জিন উঠরে জাগিয়া ।

শয়তানের কুমন্ত্রনা আলস্য পায়েতে ঠেলিয়া

ছুটরে মসজিদ পানে আল্লাহকে স্বরণ করিয়া।

শুন হে !শুন হে মুসলিম! দেখরে চাহিয়া

ওই ছুটিতে মুমিন পৃথিবীর কাজ ফেলিয়া

পড়িবে নামাজ প্রভূর রাহে নত শির হইয়া

তুমি কি যাইবে না নবীর উম্মত সাজিয়া?

চলরে চল মুয়াজ্জিন যাইতেছে ডাকিয়া

ক্ষনিকের পৃথিবীর নহে গো তোমারে রাখিয়া

সেদিন তো নয় বেশী দূর- যম দূত আসিয়া

তোমারে নিবে তুলিয়া—

 

এই প্রেমের পৃথিবী তোমারে যাইবে ভুলিয়া!

ওহে মুমিন আর ঘুমিও না আযান শুনিয়া

ওই ডাকিছে মুয়াজ্জিন উঠরে জাগিয়া ।

ফজর, যোহর আছর মাগরিব ডাকিতেছে আসিয়া

আর থাকিও না ঘরে বসিয়া এশার আযান শুনিয়া !

নামাজ পড় হে! নামাজ পড় হে

 

ওই ডাকিছে মুয়াজ্জিন যাওরে মুমিন ছুটিয়া ।

ওহে মুসলমান যেও না আর অবজ্ঞা করিয়া ।

ওহে মুমিন আর ঘুমিও না আযান শুনিয়া

ওই ডাকিছে মুয়াজ্জিন উঠরে জাগিয়া ।

---০৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভাই বন্ধু ফাউন্ডেশন

       --মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

এই তো সময় হাল ধরিবার  দূর্গে তুমি  চলো

পারবে তুমি- পারতে হবে -জলদি হ্যাঁ বলো।

 

চৌদিকে আজ উত্তাল নদী  সাথে তোমায় নিবো

বুক উঁচিয়ে বলতে পারো, সরে দাড়াঁও- ওপার যাবো

তোমরা নবীণ নায়ের মাঝি ভয় কি তবে - চলো!

আসুক যত ঘূর্ণি তুফান মাস্তুলে দীপ জ্বালো

 

স্বপ্নের পথে চলাও তরী সেই তুফানের ঝড়ে

তোমার তরী থামবে ওগো বিজয় নিশান উড়ে।

 

তোমরা নবীণ সমাজ সেবক মলিন মুখের হাসি

থামবে তবে কিসের দুঃখে এ জগৎ আসি ?

তোমার পানে চেয়ে আছে অসহায় দুঃখী বাসি

 

যুব শক্তি দূর্গ্ সেনা সমর যুদ্ধ জানা

”ভাই বন্ধু ফাউন্ডেশন” মানবতার সেনা

দুঃখী মুখের মিষ্টি হাসি তোমার স্পর্শ্ খানা।

 

মানব সেবায় গর্জে উঠো নবীণ শক্তির প্রলয়

রুখবে তোমায় কে আছে আর -ভাই বন্ধুর বলয় !

আমরা তোমার সঙ্গী হবো নবীণ সূর্য্দয়-

এই পৃথিবীর হাসবে আবার শুভ্র পূর্ণিময়।

--০৩—০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, July 3, 2021

নির্লজ্জ যাত্রা

 -----------মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

নির্লজ্জ যাত্রা শুরু হলো মটর বাইকে বাইকে!

ইজ্জত তো খুঁয়েই গেল, এখন বলবো কাকে?

 

কি এক নগ্নসজ্জায়  হাওয়ায় উড়ে উড়ে

বুকে পিঠে ঝাঁপটে ধরে

দু’জনা বিভোরে্

পুলক বাসরে

নির্লজ্জ ঘুরে---

হায় রে !

 

এ কি ছিল বাঙ্গালীর কৃষ্টি কালচার?

এখন আরেক যুদ্ধ !

আধুনিক তরুণ তরুণী এ কোন অনলে দগ্ধ?

নগ্ন প্রদর্শনী শুরু হলো রাস্তার বুকে বুকে

চোখ বুজে আসে, মাথা নত হয়ে আসে

আর ওরা উল্লাসে-অট্টহাসে

জীবন যৌবন সর্বনাশে!

 

বাইকে বাইকে ফুটে এখন নিষিদ্ধ পল্লীর ফুল!

মৌ মাছিরা ঝাঁকে ঝাঁকে বিধাচ্ছে বিষাক্ত শুল।

ফুলেরা বুঝে না মধু চুষে নিচ্ছে

শুধু নাচ্ছে, কাঁধে ধরে নাচ্ছে, বুকে ধরে নাচ্ছে--

 

গর্বের ধন বিলিয়ে  নির্লজ্জ ছুটছে অচিনের সঙ্গে

হায়  আধুনিকতা!

তুমি গোলাপ নিয়ে জবা তুলে দিলে

দূরন্ত মোটর বাইকের নির্লজ্জ যাত্রা।

 

ভুল ঠিকানায় ঘুরে বেড়াচ্ছে প্রণয়ের জুটি ।

০৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।