Sunday, July 25, 2021

ধর্ষকের উল্লাস

 


-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

এতোদিন জেনেছি সত্যের মাঝে মুক্তি খুঁজে লোকে;

আজ দেখি বিচারের কাঠগড়ায় ব্যদনা বিঁধুর শোকে

সত্যেরা কিনারাহীন আগুনের নদী

ধর্ষিতার চিৎকার পৌঁওছে না কানবদি!

 

ধর্ষকেরা খালাসের তীব্রতম উল্লাসে মাতৃকার বুকে!

ধর্ষিতার বিষন্ন ভাষা বিষ্ময়ে পড়েছি অফুরান দুঃখে

সে তোমার তুমিকে ছুঁতে পারে নাই-

অর্থের কাছে বিক্রি হয়েগেছে তোমার হাত

সে বুঝে নাই—

জীবনের পরে মৃত্যু রেখা-আত্মহত্যা- তবু

বিশ্বাস হল না- তুমি রায় দিলে ধর্ষ্ক নির্দোষ!

 

তামাম পৃথিবী জানে তার ধর্ষনে ঝরে গেছে পাতা

অথচ তোমার হৃদয় স্পর্শ্ করল না-

এ রক্ত তোমার মেয়ের, তোমার বোনের কিংবা

কোন মায়ের কলিজার টুকরো

আর তুমি উদাসীন রায় দিলে ধর্ষক খালাস!

 

জানি ধর্ষিতা তোমার তুমিকে ছুঁতে পারে নাই

সে অসহায় অর্থ্ ক্ষমতাহীন তাই

ধর্ষনের রক্ত ঝরে অবিরত তোমার কাঠগড়ায়

নাই নাই তার কোন ঠাঁই—

মাতৃকার বুকে যেন ধর্ষিতার নীল পটভূমি

ধর্ষকেরা খালাসের উল্লাসে তছ নছ করে

কতো যুবতীর প্রাণ ।

---২৫-০৭-২০২১ ইং.,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বদলে যাচ্ছে প্রিয় গ্রামখানি

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

বদলে যাচ্ছে প্রিয় গ্রামখানি, নদী নালা খাল বিল!

সবুজের বুকে পাকা বাড়ী ঘর, বিকেলের কোলহল।

তারুণ্যের ঝাঁক দল বেঁধে আর খেলতে আসেনা আর

প্রযুক্তির জটাজুটে বদলে যাচ্ছে প্রিয় গ্রামখানি

কেউ বুঝে না, প্রাণে প্রাণে এখন আঁধার রাত্রি!

স্নায়ুতে স্নায়ুতে না পাওয়া সুখের ব্যথিত অনল

ক্রমশ বদলে যাচ্ছে চির সাম্যের গান, ভাঙছে

পারিবারিক বন্ধন তপ্ত গঙ্গা চর,

ভ্রান্ত রাজনীতি আর নষ্ট প্রতিযোগীতা

চা টেবিলের আড্ডায় গ্রামীন নগরী

তরুণ-তরুণী মুক্ত আঁকাশে উড়ছে ডানা মেলি

গাঁয়ের বধুরা বাজারে বাজারে,মরুব্বিরা নিশ্চুপ!

বদলে যাচ্ছে প্রিয় গ্রামখানি,যুবকের প্রাণে প্রাণে

মাদকের ক্ষুধা,বনের গভীরে বিরান ভূমি!

নৈতিক শিক্ষাগুলো সমাধি হয়ে যাচ্ছে

পাঠশালাগুলো মেধা শুন্য! ছাত্র-ছাত্রীরা

পড়ার টেবিলে নেই, মোবাইল হাতে হাতে

অনাচে কানাচে-মাদক নেশায় লিপ্ত!!

এ অন্ধকার সংস্কৃতি মুছে দিতে চাই-একা তো পারিনা

এসো সবাই মিলে ফিরে যাই সেইসব দিনগুলি

যেথায় ছিল আমার প্রিয় গ্রামখানি-

কষ্ট আমার হৃদয়ের গভীরে, প্রজন্মের নষ্টে

কষ্ট গ্রামের ভিতরে জ্বলে সবুজ চত্ত্বর ।

বদলে যাচ্ছে প্রিয় গ্রামখানি আধুনিকতার ছোবলে

সেই গ্রামে ফিরে মুছে দিতে চাই কষ্ট আমার ।

---২৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, July 24, 2021

রাজনৈতিক মহাকবি

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

এই লাল-সবুজ পতাকার দিকে তাকালে

কেন জানি বুকের ভেতর নেচে উঠে বিপুলে!

 

মনে পড়ে সেই সব মেধা দীপ্ত শব্দের অলঙ্কার!

কবিতার চরনে চরনে দেখি মুক্তি যুদ্ধের ঝঙ্কার।

কাব্যের প্রতিটি অধ্যায়ে রক্তে রাঙানো স্মৃতি

আহা সেই কবির বিনিদ্র রচিত সমর  নীতি

বকুল কুড়ানো ভোর- প্রখর রৌদ্রের উত্তাপ!

মনে পড়ে সেই সব তীক্ষ্ণ বুদ্ধির দুর্দান্ত প্রতাপ

 

সেই যুদ্ধের কিংবদন্তি রাজেনৈতিক মহাকবি

রণ সাহিত্যের নির্ভিক কালজয়ী অহংকার

সেই সব কালোরাতের ত্যাজদীপ্ত হুঙ্কার

ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে যুদ্ধের সমরে

রচে গেছো বাঙ্গলী মুক্তির উপন্যাস বিস্তরে

 

সেইদিন তন্ময় চোখে  রাশি রাশি বিস্ময় নিয়ে

তুমি বঙ্গ তাজ-”তাজঊদ্দিন আহম্মেদ

লাল-সবুজ পতাকার আঁচলে

অমর কবিতাখানি রচেছিলে রাঙা কালিতে

লক্ষ শহীদের বুকেতে-লক্ষ মায়ের ইজ্জতে

স্বাধীন বাংলাদেশ শিরোনামে

 

যদি কখনো পথ ভুলে যাই খোঁজে নিবো তোমাকে

সাড়া দিও হে রাজনৈতিক মহাকবি ক্লান্তির শোকে।

--২৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ঈদের বিনোদনে

 


ঈদ আনন্দে খেলার মাঠে কুড়িয়েছি সুখ

দুর্বার যুবাদের ছুঁতে পারেনি বিরহের দুঃখ!

সবুজ চত্ত্বর ছেনে ছেনে দুরন্ত ছুটেছি-

সিনিয়র জুনিয়র ফুটবল যুদ্ধে মেথেছি

মাঠ ঘেরি উৎফুল্ল জনতার করতালি

ঈদ উৎসবে এক অনন্য যুদ্ধের খেয়ালী।

গোল গোল চিৎকারে দলে বল

রেফারির বাঁশি অফসাইড ফাউল

শুরু হল খেলা-

নেই অবহেলা

তুমুল যুদ্ধে বিজয় খোঁজে উৎসুক লোকে!

কেউ নাহি কারো ছাড়ে চত্ত্বর বুকে

যেন আর্জেন্টিনা ব্রাজিল প্রতিযোগীতার উৎসবে

ফ্রেন্ডশীপ ম্যাচ ভুলে যায় সবে

জেগে উঠে রাওনাট গ্রাম পাড়া মহল্লা

চৌদিকে হৈ হোল্লা---

জুনিয়র জিতবে সিনিয়র জিতবে শ্লোগানে

ঈদ আনন্দের গানে গানে

গোন শুন্য ইতিটানে

সাম্যের বন্ধনে

ধর্ম্ বর্ণ্ নিবিশেষে রাওনাট স্কুল প্রাঙ্গণে।

খেলা শেষে প্রীতি ভোজ আয়োজনে

ঈদের  বিনোদনে-

হার জিত নাই সেথা কোন ক্ষণে,কোন জনে

প্রতিবছর জেগে উঠে আত্ত্বার নিমন্ত্রণে।

---২৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

অকৃত্রিম বন্ধু

------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

এক অকৃত্রিম বন্ধুর স্পর্শ্ পেয়েছিলাম আমি

চৌদিক যখন অন্ধকার হয়ে এসেছিল-এ ভূমি!

আলোর মশাল নিয়ে এসেছিলে তুমি

নিঃর্স্বাথভাবে পথ দেখিয়েছিলে দিবাযামী ।

 

তুমি বুঝেছিলে পথ হারা পথিকের ব্যাথা !

প্রয়োজন নেই, প্রয়োজন নেই- সেই এক কথা!

বন্ধুত্ত্বের দাবী নিয়ে তুমি ছিলে পাশে

আজ সেই শিক্ষাই সূর্যের মতো হাসে

 

হয়তো এর প্রতিদান কোনদিন হবে না শেষ!

হবে না বহিঃপ্রকাশ

তবু তুমি হৃদয়ে রবে অনিমেষ।

প্রভূর সনে প্রার্থনা রবে পরিশেষ।

 

এক উদাস যুবক ভ্রষ্ট আঁধারে বন্ধুর দূয়ারে-

এক বিজলীর চমক দেখেছিল বিশ্ব সম্ভারে।

সূর্য্ জেগেছে রক্ত লাল!

বন্ধু হেসেছে বিপদ কাল।

 

বন্ধুত্বের কিছুটা উত্তাপ চাই, কিছুটা দৃঢ়তা চাই

এ বন্ধন হউক আলোকিত মশাল-

আঁধারে চাঁদটা উঠুক বন্ধুর বিপদে যাই।

বন্ধু বন্ধুকে প্রাণে দিক ঠাঁই--

 

এক অকৃত্রিম বন্ধুর স্পর্শ্ পেয়েছিলাম আমি

চৌদিক যখন অন্ধকার হয়ে এসেছিল-এ ভূমি!

---২৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমাদের পল্লী কবি

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

তাকালেই  প্রাণ ভরে যায় কবির সৃজনে

আমাদের পল্লী কবি লিখেছে মনে প্রাণে

রাওনাট গ্রামখানি সবুজ -শ্যমলে ভরা

আম কাঠাল আনারস ফলের বসুন্ধরা।

 

প্রাণে আঁধার খুঁজে পাই না কখনো বন্ধনে

ঈদ পার্বনে উল্লাসে মাতে নানা আয়োজনে

আমাদের পল্লী কবি বন্ধু মহলের রফিকুল

পথে ঘাটে বাজারে ময়দানে ফুটায় ফুল।

 

ডাক দিলে ছুটে আসে জড়ায়ে রক্ত ঘাম

কবিতার চরণে চরণে লিখে রাওনাট গ্রাম।

গায় সদা সাম্যের গান হৃদয়ের দ্বার খুলে

যায় না কভূ দুঃখী মানুষের দুঃখ ভুলে।

 

কবি দেখে পাখিরা ফিরে পথ চিনে  ঘরে

শিমুল পশাল জুঁই চ্যামিলী ফুটে ভোরে

কৃষাণ –কৃষাণী তাঁতী কুমার জেলে

নানা পেশাজীবি রাওনাট গ্রামের কোলে।

 

কবিতার চরনে দেখেছি আমি পল্লীর ছবি!

প্রকৃতির প্রেমে উদাস আমাদের পল্লী কবি!

হৃদয়ের কোণায় জমা একফোঁটা রক্ত জল

প্রেমের স্পর্শে লিখে সবুজ শ্যামল তরুতল।

---২৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


 

তোমার জন্মে

 


------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

এক ভূতুরে অন্ধকার ঘিরে আছে বঙ্গের চৌদিক!

শুন্যতার দিকে চোখ,শুন্যতা বুকের ভেতরেও

চোখ খুললেই  এক অসীম দিগন্ত ভেসে উঠে

বিলুপ্ত মানবতার স্পর্শ্, বিলুপ্ত বঙ্গের স্বাধীকার

হিংস্র হায়ানার দল সবুজ শ্যামলের অন্তরালে।

কীট পতঙ্গের আনাগোনা-

রাত্রির আঁধারে পূর্ণিমার পূর্ণি জাগে না আর !

ঠিক তখনই তুমি  তাজ হয়ে উঠেছিলে বঙ্গ গগণে-

২৩ জুলাই, ১৯২৫

এ পরাজিত পৃথিবী দেখতে পেল এক নব সূর্য্দয়

ধীরে ধীরে অন্ধকার প্রকোষ্ঠ পেরিয়ে

তুমি জেগেছিলে ”বঙ্গ তাজ” হয়ে বাঙ্গালীর স্বপ্নে।

স্বাধীনতার প্রশ্নে

দৃশ্যমান যখন হায়নাদের জটাজুটে অবরুদ্ধ কাল

প্রখর উত্তাপে তুমি ধ্বংস করেছিলে শত্রুর দূর্গ্

ধুঁধু বালুচরে তুলেছিলে লাল-সবুজ পতাকা।

 

বাঙ্গালী খুঁজে পেল মুক্তির নিশানা! স্বাধীন ঠিকানা।

দীপ্ত ত্যাজের উত্তাপে পরাজিত হল অন্ধকার!

বঙ্গে উদ্ভাসিত হলো মুক্তির বিজয় কেতন

নব পরিচয়ে নব অধিকারে

স্বাধীন বাংলাদেশ।

 

তোমার জন্মে এ পৃথিবী হেসেছিল

তোমার বিদায়ে এ প্রাণ কেঁদেছিল।

এ তাজ কখনো অস্তমিত হবে না

তুমি অবিনশ্বর বঙ্গ তাজ-ওরা বুঝে না।

-------২৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Friday, July 23, 2021

ফুল দু’টো ফুটে আছে

         (Anniversary to  ছাব্বির স্যার  দম্পতি)

**************************************

বাগানে ফুল দু’টো ফুটে আছে, ফুটেই রবে !

পূর্ণিমার পূর্ণি যেন নেমে গেছে  শুভ্র চাঁদরে

সূরভী পাঁপড়ির উজ্জ্বল মহিমাতে

রোমান্টিক চরণগুলো যেন

ক্লান্তহীন পথ হেঁটে চলেছে যুগল সন্ধিতে--

হৃদয় নিংরানো অনুপম প্রেমের উচ্ছাসে

আর কিছু দূর গেলেই স্বর্গ্ নদী!

হৃদয়ে হৃদয়ে স্পর্শ্ করে বলে প্রিয়-প্রিয়া

এ বন্ধনের মধ্যে বন্ধন বোধ কে সরাবে?

 

ঝরে যাওয়ার আগেই ফুলগুলো ফুটে গেছে

ফুলের মধ্যে সৌরভই আছে, সুবাসই আছে।

রেণু-পরাগের স্পর্শে স্পর্শে

নবীণ ফুলে ফুলে ভরে গেছে প্রেমের ফুলদানি।

 

এ এক সুখী দাম্পত্য জীবনের অমর কবিতা!

কবিতার শব্দ সম্ভার!হৃদয়স্পর্শী উৎফুল্ল ভাষা

যুগল কাব্যের ইতিকথা-

প্রেমের তরে প্রেমই ছিল ।

 

বাইরে হু হু ঝড়! এর চেয়ে বেশী

হৃদয়ের গভীরে-----

কবির প্রার্থ্না- চিত্ত উতলা হাসি অটুট থাকুক অবিনশ্বর।

-----২৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নির্ভয়্ আশ্রয় তুমি

 

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

তোমার দূর্গে তুমি অতন্ত্র প্রহরী!     

অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক'রে

আজ এখানে এসে বিজয় কেতন তুলেছো

স্বপ্নের সীমানায়-

 

ধূসর প্রাণ হতে বিরহের তরঙ্গে

প্রেমের শিহরণ তুলে ছুটে গেছো বিপ্লবী সমরে

অকৃত্রিম প্রেমিক প্রেমিকার মতো

দুর্ণিবার, ঐক্যের পতাকা হাতে

ঝরে পড়া ফুল হতে বিনিসূঁতার মালাতেও

তোমার সৌরভ সুবাস ছড়িয়ে দিয়েছো---

 

আজ দেহে তোমার দীপ্ত যৌবনের পোশাক

প্রাণে এখনো দুর্জ্য় প্রেমের শিরহণ!

রক্তে রক্তে তরঙ্গিত জয়ের এক অদম্য শপথ

সহকর্মীর দুর্দিনে নির্ভ্য় আশ্রয় তুমি

ব্যদনার নীল আকাশে সূর্যকে করো নিমন্ত্রণ

প্রশান্তির হাওয়া দিয়ে যাও কারারুদ্ধ নীর

 

হৃদয়ের সামনে খুলে দাও প্রেমের চিঠি

কিছুতেই বুঝি না কি করে এড়াব তোমাকে?

কি করে ভুলব তোমার এই অবিচল প্রেম?

সহকর্মীর দুর্দিনে নির্ভ্য় আশ্রয় তুমি

প্রতি মুহূর্তে নেচে উঠো হৃদয়ের রক্ত প্রবাহে !,

প্রাণে প্রাণে প্রসারিত মুক্তি!

--২৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।