Wednesday, July 28, 2021

ক্ষুধার লকডাউন চাই

 --মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

গরীবের মুক্তি ও শান্তি তোমার কাছেই

যে ক্ষুধা আর যন্ত্রনা লেগে আছেই

যে কান্নার রোল থামেনা কোন মতেই।

হে প্রভূ! এ মুক্তি কেবল দয়ার হাতেই ।

 

একদিকে লকডাউন, অন্যদিকে পেটের ক্ষুধা!

ক্ষুধার্ত্ পেটে তো লকডাউন আসেনা - এ বসূধা ।

চাকরীটাও থাকে না করোনার অজুহাতে

ছেলেটা রক্তাক্ত হয় পুলিশের পিটুনিতে ।

 

দু’মুঠো ভাতের জন্যে বেকার ছেলেটার অশ্রু ঝরে

পিতা-মাতা, স্ত্রী-সন্তান ক্ষুধার্ত্ চেয়ে আছে ঘরে

বেকার ছেলেটা ঘুরে তো ঘুরে

শরীরে ঘাম, অন্তরে রক্ত ঝরে

মু্ক্তি তো দূরে- বহুদূরে—

 

রাষ্ট্রের মহারথি শুধু একপাশ দেখে-

দরিদ্র হতদরিদ্র চাকরী হারানো শিক্ষিত বেকার

আজ কঠোর লকডাউনে অন্নহীন মৃত্যুর মুখে।

ক্ষুধার লকডাউন চাই! করোনার মুক্তি চাই

অন্ন বস্র বাসস্থানের সু-ব্যবস্থপনা চাই

তারপর লকডাউন চাই।

 

বেসরকারী চাকরীজিবীর শতভাগ গ্যারান্টি চাই।

ক্ষুধার লকডাউন চাই!

যে ক্ষুধা আর যন্ত্রনা লেগে আছেই

যে কান্নার রোল থামেনা কোন মতেই

----২৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমি কিন্তু ভদ্র না

          -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************        

আমি কিন্তু ভদ্র না রাজনীতি করি!

বালিশের নীচে পিস্তুল রাখি সর্বদা ভরি।

এ রাজ্যে আদি অন্ত আমি মহারাণী

আমি শিক্ষিকা,অধ্যক্ষ শিক্ষার মধ্যমণি।

 

আমি রাজনৈতিক মেয়ে

ক্ষমতার সিঁড়ি বেয়ে বেয়ে

আমি আছি বহাল তবিয়তে

উচ্চ মহলের অফুরান পছন্দতে!

আরো অকথ্য ভাষায় গালিতে গালিতে

শিক্ষার মহারাণী ব্যঙ্গ অঙ্গ ভঙ্গিতে।

কি চাহে এ জাতিরে বুঝাইতে !

 

এই যদি হয় শিক্ষার মহারাণী !

এর চেয়ে লজ্জা আর কিছু নাইরে ওহে জ্ঞানী গুনি

গভীর হৃদয় মাঝে

রক্ত ক্ষরণের ধ্বনি যে বাজে

 

আলোর জগতে একি অন্ধকার সংগীত শুনি

বাকহীন স্তব্দতায় শিল্পির কণ্ঠ স্বপ্নের ধ্বনি।

লজ্জা! লজ্জা! বিরহে ব্যথিত জাতির প্রাণ

শিক্ষার রাজ্যে হতে চাই মহারাণীর অবসান।

----২৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, July 27, 2021

পৃথিবীর কান্না

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

তুমি পারো না মানুষেরে বুঝিতে!

যখন তখন কেন ছুটিছো ধরিতে!

যদি পৃথিবী তোমায় প্রশ্ন করে

কেন এতো ব্যদনা বিষাদ ভরে !

মৃত্যুর অগ্রাসে চেপে বস বুকে

কি উত্তর দিবে স্থিরনত মুখে?

 

তোমার আগমন কেন এতো গোপন?

একবার চেয়ে দেখ দুঃখী মানুষের প্রাণ

তুমি বদলে দিয়েছো পৃথিবীর ধারনা

তাই প্রাণের মূল্য বুঝিতে পারো না।

নির্দয় অভিযানে তুমি তার মধ্যমণি

মানুষেরা কেন শুধু অগ্রণী

ওগো যাও এসে শুনি

পৃথিবীর কান্নার ধ্বনি!

 

মৃত্যের আতংক হৃদয়ে গাঁথি চলিছে মানুষ!

কখন যে তুমি এসে করো বেহুশ!

একি শুধু পৃথিবীর ভুল?

নাকি কোন পাপের মাশুল !

হে করোনা, একবার ভেবে দেখ পৃথিবীর হৃদয়

মৃত্যেুর দুতেরা তুলিছে নির্দয় প্রলয়!

 

হে পারওয়া দিগার, ক্ষমা করো মানুষের ভুল

তুলে নাও করোনা,মুক্তি দাও ক্ষণিকের কূল।

--২৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

গোলাপ দিয়েছি

 ---মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

গোলাপ দিয়েছি টুকটুকে লাল

তবু কেন বিরহী চিরকাল !

হৃদয় নিংরানো স্পর্শ্ দিয়েছি অফুরান

পূর্ণিমার শুভ্রতায় গেয়েছি প্রেমের গান

তুমুল ঘুর্ণি তুফানেও করিনি অবসান

নির্মোহ ভালবেসেছি অনুভবে কলোতান

সে গোলাপ কি দেখনি লাল !

তবে কি মৌমাছি বিরহী চিরকাল ?

দু”হৃদয়ের ভাঁজে ভাঁজে এঁকেছি ছবি

প্রেমের রঙ তুলিতে আমি এ কবি!

দূর পাহাড়ে ছুটেছি শিরহিত পায়ে

রাত্রি নেমে আসে স্তব্দ নিঝুম গায়ে

তবু তরঙ্গ নাচে হৃদয়ের রাঙা জলাশয়

যদি নোঙ্গর করি নব সূর্য়্দয়

গোলাপ ফুটাবো প্রেমের উদ্যানে

এক স্বর্গীয় গানে দু’জনার প্রাণে।

বুকের মাঝে কিসের আগুন জ্বলে ?

সাজিয়ে দিবো আঙ্গিনা প্রেমের ফুলে

ফিরে এসো ফিরে এসো

বিরহের ব্যাথা ভুলে—

প্রেমের ফুল ফুটেছে তবু বিরহী চাঁদ!

হৃদয় জেগেছে তবু কেন অবসাদ ?

গোলাপ দিয়েছি টুকটুকে লাল

তবু কেন বিরহী চিরকাল !

---২৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

দুঃখ গ্রামের হৃদয় কোণে

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************** 

গ্রামীণ জীবনটা শক্ত করে

আঁকড়ে ধরে রেখেছিলাম

আজকে তাহা ছিটকে গিয়ে

লাজ সরমে  হারিয়ে গেছে !

 

গ্রামীন জীবন খুঁজব কোথায় !

কোত্থেকে যে কোন্খানে যায়

আধুনিক সব লোকজনেরা

মোবাইল পর্দায় ভাসতে ভাসতে।

 

হাই হ্যালো বলছে সবাই

বউ ছেড়েছে ধানের ঢেকি

ময় মুরুব্বির নাইরে শাসন

তরুণ-তরুণী মুক্ত পাখি ।

 

মোটর বাইকে ধুলো আকাশ,

পড়ার টেবিল সব ঘুমিয়ে

চলছে যুবক গাঁজা হাতে

নেতা হয়ে দাঁড়িয়ে গেছে।

 

অলি গলি বেটি-বেটা

লাজ সরমে যায় না হাঁটা

চায়ের দোকান বেজায় লোক

খুব জমেছে গীবত শ্লোক।

 

অর্থের খেলা চলছে ভীষণ

গ্রামীন জীবন নাইরে এখন।

চলছে যুদ্ধ রাম-রাবণে

দুঃখ গ্রামের হৃদয় কোণে।

---২৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

গোপন প্রেম


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

এই যে বাইরে হু হু ঝড়! এর চেয়ে বেশী

হৃদয়ের গভীরে চুপে চুপে আসি!

যৌবন জুড়ে উতালা তরঙ্গ,চৌদিকে থাকুক যত প্রাচীর

দেহ মন চৌচির!

অবরুদ্ধ প্রাণ উড়ে যেতে যায় মুক্ত আকাশে

শুভ্রতায় ঘেরা কাশবনে, রেষ্টুরেন্টে কিংবা

অন্য কোথাও রোমান্টিক পার্কে

ফিরে এসো মোবাইল পর্দায়- শুরু হলো

বন্ধুত্ত্বের দাবী নিয়ে মন দেওয়া নেওয়া

মন উড়ে যায় বন্ধুর দিকে শুধু বন্ধুর দিকে

সিঁড়ি  বেয়ে বেয়ে যৌবন উঠে যায় নির্জ্ন কক্ষে

প্রণয়ের স্নানে

তুমুল যুদ্ধে যুদ্ধে অবসন্ন শরীর আবিস্কার করে

এক নতুন দেহ রক্ষীকে

যৌবনের গুপ্ত ফোয়ারা উথরে উঠে পরকীয়ায়

ভেঙ্গে যায় সোনালী সংসার, পবিত্র অতীত!

ইন্টানেটের অদৃশ্য বাহু আজ চেপে ধরেছে

গোপন কক্ষে, গোপন প্রেমে

পরকীয়ার জনালা খুলেগেছে মোবাইল পর্দায়

স্বর্গ্ সুখ ফেলে যেন নরকের ভালবাসা

যুবক যুবতী পরকীয়ায়- সর্ব্নাশা পরকীয়ায়।

ল্যাংটা কুকুরের মতো নির্লজ্জ প্রেমে

কতো সুখের সংসার ভেঙ্গে দিচ্ছে

গোপন প্রেমে যৌবন বিলায় আকাশে বাতাসে-

তাই আমি পরকীয়ায় সুখ দেখি না—

---২৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পারিবারিক দ্বন্দ

    -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

রক্তে রক্তে দ্বন্দ উঠিছে জাগিয়া এ দেহ প্রাণ

ভাই-বোন আত্মীয় স্বজন

গিয়েছে ভুলিয়া রক্তের বাঁধন

আপনারে ধবংস করিয়া বিষ করিতেছে পান ।

 

জানি না, কি অমৃত চাহে করিবার পান

চৌদিকে এখন রক্তে রক্তে  বিভেদের তুফান!

হৃদয় নয়নে ভাবে শুধু শত্রুর ছবি

ঠকাইবার ফঁন্দি আটেঁ জুলুমের কবি।

 

দিন দিন রক্তের কানগুলো  বধির শ্রবণে-

মোহর খচিত প্রাণে-

নিজেদের জয়গানে

হিংসের দাবানলে

নানান কুটচালে

দলে বলে—

ভাই বোনকে, বোন ভাইকে ভাসায় অশ্রু জলে ।

সম্পত্তির  মোহে চাচা ভাইপোকে চড়ায় শূলে।

 

অথচ রক্তের বন্ধনে ছিল অনুপম সুখখানি

আজ হিংসের দাবানলে পুড়েগেছে এ ধ্বনি!

ভেঙ্গে চৌচির হয়েগেছে প্রীতি- সম্প্রীতি

এখন ভয় ভীতি-শুধু ভয়ভতি!

কখন কারে করবে ক্ষতি--

 

পারিবারিক দ্বন্দ – এ যেন এক বিশ্বযুদ্ধ

রক্ত রক্তের প্রবাহকে করিছে অবরুদ্ধ।

----২৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হঠাৎ- ই -চলে গেলে

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

হঠাৎ- ই -চলে গেলে আরশের ডাকে !

অনেক ভালবাসতে আমাকে-

কে জানতো হঠাৎ মৃত্যু আসবে তোমার দুয়ারে

কতো আশা ছিল প্রাণের কথা বলবো ঝিলের ধারে

সংবাদ পেয়ে ছুটে গিয়েছিলাম হাসপাতালে

প্রাণটা থর থর করে কাঁপছিলো, ঘাম ছিল কপালে

তখনও বুঝতে পারিনি

তুমি বিদায় জানাবে অনুপম ধরণী!

মুঠো ফোনে বার্তা এলো তুমি নেই,তুমি নেই!

বুকটা কেঁপে উঠলো অঝোর অশ্রু ধারায়-দাদা ভাই

ব্যথাতুর আমার পরানখানি শুন্যতায় শুন্যতায়

কে আমার বিপদে দরদী প্রাণ খুলে দিবে ধরায় ?

তুমি জান আর আমি জানি

কি উপকার করেছিলে রজনী

কত শরৎ-বসন্ত-রাত,

কত সন্ধ্যা, কত প্রভাত

তুমি জড়িয়ে নিতে বুকে স্নেহ ভালবাসায়-

আগলে রাখতে পরম যত্নে বিপুল ছায়ায়।

রক্তের বাঁধন ছিল না তবু

আমাকে পর ভাবনি কভূ।

আজ দু’হাত তুলে ফরিয়াদ করি আরশের কুদরত

মহান আল্লাহ যেন দয়া করে ওই কঠিন কেয়ামত।

তোমার বিদায়ে ভুবন কাঁদিছে প্রেমের পরশে।

ভালো থেকো, ভালো থেকো দাদা ওই আরশে।

---২৭-০৭-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমার পিতারে

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

আমার পিতারে দেখিয়াছি আমি

সত্যের দিশারী ক্ষণিকের ভূমি!

 

কঠোর শাসনে আদর সোহগে

ধর্মিয় বিধানে রাগ-অনুরাগে

জীবন জীবিকা করিয়াছে পার

হয়নি হতাশ কভূ দুঃখের সম্ভার।

 

সততার পতাকা দিয়েছে উড়িয়ে

লোভ-লালসার বিরুদ্ধে র্নিভয়ে!

সত্যেকে রাখিছে গরিবের কুঁড়ে ঘর

শুনিয়েছে কোরানের বাণী কণ্ঠ ভর।

 

পিতারে দেখিয়াছি আমি কঠোর শাসনে

পরিবার পরিজন সন্তানে-

অন্যায় আবদার নয়নের জল

ঠাঁই হয়নি তার তরে কোন কাল।

 

অত্যাচারীর নিপীড়নের ঘায়

ব্যাথাতুর কাঁদিছে নিরালায়

তবু অশ্রু ঝরিছে র্নিমোহ ক্ষমায়

প্রতিশোধ চাইনি কভূ ক্ষণিকের ধরায়।

 

আমার পিতারে দেখিয়াছি আমি

এক সত্যের দীপ্ত প্রদীপে দিবা-যামী।

হে প্রভূ! তুমি রহম করো তারে

নশ্বর-অবিনশ্বরে---

--২৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মোহের প্রাসাদ

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

পৃথিবীর সকল মোহ হতে

রক্ষ করো মোদের উদার

হে আল্লাহ!লোভ লাসলার চেয়ে

গরিষ্ট পাপ নাহি আর।

 

দুনিয়ার মোহে অনিষ্টরে যাই যপি

অপরের হক মেরে হই পাপী

জানি জানি আল্লাহ! তার নাহি ক্ষমা

তোমারই আরশ তর।

 

মানবিক করো হে আল্লাহআমাদের

কঠিন হৃদয়ের পরিসর

যেন মানবতা মুক্তি পায়

এই পৃথিবীর প্রান্তর।

 

নিন্দা যেন করি অনিষ্টের পথ

মোহে যেন নাহি জাগে সাধ

ক্ষমা করো জগন্য অপরাধ

ভেঙ্গে দাও মোহের প্রাসাদ।

-২৭-০৭-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।