Saturday, February 25, 2023

রক্ত সরোবর

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০২-২৩ ইং

*******************************

মুক্ত স্বাধীন এই আমাদের দেশ-

অধিকার শূন্য, হতাশাযুক্ত জীবন অশেষ।

 

মহাতামাশার রঙ্গ ভূমি এই বঙ্গ বুক

চোর ডাকাত দূস্যুতে দেখি রাঙা চোখ!

দুর্নীতি বিস্তৃত ক্ষমতার রন্ধে রন্ধে - ধরে,

উঁচু হতে নীচু একই মন্ত্র পড়ে !

 

জ্বলেগেছে দেহ ,তপ্তশ্বাস ,হৃদয়জ্বালাময়,

বিদ্রোহী কন্ঠ, সততাহীন, নিষ্ঠুর নির্দ্য় ।

নীতির দুর্ভিক্ষ মননপ্রান্তে,উত্তপ্ত বিপুল !

অধিকারে খরা, ধুঁধূঁ বালুচর ,জলহীন কূল।

 

চারিদিকে শুধু জুলুম অত্যাচারের তীব্রজ্বালা

প্রাণে প্রাণে রক্ত সরোবর নিস্তব্দ নিরালা।

--------------------------------------

Friday, February 24, 2023

সর্বজনের প্রিয়তম

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০২-২৩ ইং

*******************************

অন্তরে অন্তরে হতাশার রূপপ্রায়,

অসত্যের দাবানল ছড়ায়ে বসূধায়।

মানুষের মনুষ্যত্বেকে পুড়িছে আপনায়,

সত্য ভুলিছে সত্যের পথ মোহের অভিপ্রায়।

 

কলঙ্কের চূড়ায় সন্নাসি কাঁদিছে নির্জনে

ধবল গায়ে কালো চাঁদর প্যাঁচিয়ে সাধুজনে।

শোষন জুলুমের যে ইচ্ছা প্রাণে

আজ বিশ্ব দেখিছে ক্ষমতার সিংহাসনে।

 

স্বাধীনতা –অধিকার নহে কো উৎসবসম

ক্ষমতা আর অর্থ্ সর্বজনের প্রিয়তম।

ন্যায়নীতি নাই কো আর জগত চারিধার,

অসত্যের গর্জ্ন- তর্জ্ন আজিকায় দুর্বার।

-------------------------------------------

অন্তর প্রবাহে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০২-২৩ ইং

*******************************

অন্তরকে পরিশুদ্ধ কর হে বসুন্ধরে,

না হয় বিজয় তব দূরে-বহুদূরে।

মানুষ চিনে নাই আপনারে ক্ষণিক অঞ্চল,

শুধু ছুটেছে দুরন্ত পথ নানাবিধ দলাদল।

বুঝে না কলো ধবল হিংসে বিদ্বেষ বিস্তারিয়া,

রক্ত স্রোতের মতো, দিগ দিগন্ত ছাড়িয়া

মানুষ লুকায়েছে আপনারে মোহের কারাগার,

এখানে  যুদ্ধ বিগ্রহ হানাহনি বিস্তর !!

অন্তর গভীরে  কালো বিস্তির্ণ্ প্রাচীর-

চারিদিকে মানবতার প্রাণগুলো চৌচির।

মুখে মুখে ধর্ম্ সচকিয়া আলোকে-পুলকে

অন্তর প্রবাহে শুদ্ধতা নাই সমস্ত ভূলোকে।

--------------------------------------------

হৃদয় ফটকে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০২-২৩ ইং

*******************************

দৃঢ় শপথের স্পৃহা – বিজয়ের পতাকাতল,

যে বুজেছে তারে সে লুপেছে ধরনীতল।

এসেছে যুদ্ধ এসেছে বাঁধা এসেছে শত্রু দল

তব সে হয়নি নতশির, হয়নি নিস্ফল।

 

মুক্তির পতাকা দেখেছে সে নব পুস্পদল,

বিজয় উৎসবে মাথিছে শস্যক্ষেত্রতল।

যে সেই মহাবীর চির সত্য সুবর্ণলেখায়,

সে সুধাগন্ধে মধূবিন্দুভারে ক্ষণিক বসূধায়।

 

তারে ভালবেসে যায় অসীম মহাসিন্ধুনীর

হৃদয় ফটকে লিখা হয় নাম-বীর মহাবীর।

অসীম কল্লোলগীতে, চির উৎসবের রঙ্গে,

এই বিশ্ব গেয়ে যায় গান অমরত্বে সঙ্গে।

-----------------------------------

 

 

Tuesday, February 21, 2023

গুজবের ডানাগুলো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০২-২৩ ইং

*******************************

হুজুগের পাখিগুলো উড়ে ঝাঁকে ঝাঁকে,

এই গেল সেই গেল যায় ডেকে ডেকে—

কেউ যদি বলে ভাই মাঠে -ময়দানে

কন্ঠ স্বর বাজে তার বিদ্রোহী গানে।

শীর বল বাহু তার, কোথা নাই বাধা

বাঙারি জাতি মোরা মুখে মুখে সাদা।

কুটচালে ভরা সেথা হুজুগের প্রাণ

পথ ঘাটে জেগে উঠে গুজবের গান।

কিসের আশায় ! কিসের নেশায় এইসব চলে ?

জাত ধর্ম্ নাই সেথা মুখে যা বলে।

হুজুগের ছেলে মেয়ে আজিকার কালে

গুজবের পথ ধরে সত্যের পথ ভুলে।

হুজুগের ধারা বেগে কোলাহল উঠে

গুজবের  ডানাগুলো উড়ে উড়ে ছুটে।

-------------------------------------

বিষন্ন স্পন্দন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০২-২৩ ইং

*******************************

বাঙালির স্বপ্নগুলো তুমুল কম্পনে পদানত,

বিষন্ন স্পন্দন প্রাণে প্রাণে দুর্ভিক্ষের মতো !

চৌদিকে রুদ্র পাকড়্রাও এাসে -গ্রাসে,

শিমুল পলাশের অন্তিম নিশ্বাসে।

স্বপ্নের পরাজয় দেখতে হলো বিমর্ষ্ কুঞ্জে

ক্লান্ত কোকিলের কুহু কুহু স্বর শহর –গ্রাম- গঞ্জে।

শাসন শোষণের ক্লিষ্ট মর্মরি বেজে উঠিছে চারিধার

শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর স্বাধীনতার- অধিকার।

বাঙালি আমি, খর তাপে জ্বলে পুড়ে ছাঁই,

কেউ নাই, কেউ নাই, দেখার নাই !!

আমি মরি, আমি মরি, আমার হাতে ডান্ডা বেড়ি

আর ওরা উল্লাসে এ বুকে মারে ছুরি, মারে ছুরি

এখন উগ্র ত্যাজ সম সূর্য্- খুব বেশী প্রয়োজন-

ফিরে এসো, আবার ফিরে এসো- এ রক্ত প্লাবন।

তোমার এ শুন্যতা মুহুর্মুহু করি অনুভব,

তোমার সেই বজ্র গর্জ্ন এখনো মুক্তির সৌরভ।

বাঙালির স্বপ্নগুলো তুমুল কম্পনে পদানত,

বিষন্ন স্পন্দন প্রাণে প্রাণে দুর্ভিক্ষের মতো !

---------------------------------------------

 

 

Monday, February 13, 2023

আনরে ধরে, মাড়রে তালা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ১৩-০২-২০২৩ ইং

******************

চৌদিকে আজ পদ-পদীর শ্রদ্ধা বরণ আপনজনে,

কেউ না দেখে, কেউ না শুনে ক্ষমতা আর অর্থ্ বিনে।

দস্যু চোরের গর্জ্ন-তর্জ্ন বঙ্গ মায়ের কমল-বনে

কেউ না দেখে, কেউ না শুনে রাজ্য রাজার সিংহাসনে।

দুর্নীতির ওই পালা- বদল

এপিঠ- ওপিঠ রক্ত কমল।

ছদ্মবেশী করল চুরি- ভাসবে না আর সোনার তরী !

মরছে যাত্রী অথৈ জলে- কেউ না উঠায় তরবারি-

আমরা সবে হুজুগ জাতি, প্রতীক দেখে মাঠে নাচি,

কে  আসল ! কে  নকল ! আবেগ নিয়ে সবে বাঁচি।

আয় না ফিরে দেশ প্রেমিক ভাই !

ওদের তাড়াই, ওড়ের হঠাই—

দেশ দ্রোহী ওই দুষ্ট শালা-

আনরে ধরে, মাড়রে তালা।

আমরা সবে বীর বাঙালি লাল সবুজের যোদ্ধা প্রাণ ।

দুস্য-ডাকাত, দেশ দ্রোহী ওই রাখব না আর গর্দান।

দস্যু চোরের গর্জ্ন-তর্জ্ন বঙ্গ মায়ের কমল-বনে

কেউ না দেখে, কেউ না শুনে রাজ্য রাজার সিংহাসনে।

------------------------------------------

সব অঙ্গে লেগেছে দোলা

  

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ১৩-০২-২০২৩ ইং

******************

শিমুল পলাশে ভরে গেছে বসন্ত কাল,

হুলুদ ফুলেরা মেলেছে ডানা দলে দল।

অঙ্গে লেগেছে দোলা সবুজ শ্যামল বাঁকে,

প্রাণ বৃক্ষের ভাঁজে ভাঁজে কল্প ছবি এঁকে ।

উড়ায়ে দিয়েছে কত শত যৌবন ডানা

ঝাঁকে ঝাঁকে এসেছে মৌ- কে করে তারে মানা?

কত রূপ লাবণ্যে ভরা এ চঞ্চলা পথ

এ রূপসী বাংলায় তরুণ তরুণীর মনোরথ।

সব অঙ্গে লেগেছে দোলা-

বসন্তের এই মধুময় পথ চলা।

যত প্রেম -যত ভালবাসা

ফুলে ফলে ভরে যাক হৃদয়ের প্রতি ঊষা।

------------------------------------

 


 

 

উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্
 |

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না,
 তাইতো জেগে রই,---
রাত্রি হোল মাগো,
 আমার কাজলা দিদি কই?

তারি মায়ায় থোকা থোকা দোলে ধানের ছড়া,

মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা।

সেই ফসলে আসমানীদের নেইকো অধিকার,

জীর্ণ পাঁজর বুকের হাড়ে জ্বলছে হাহাকার।

---------------------------------------------

 




বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না,
 একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?

খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি,
 তুমি কেন চুপটি করে থাকো?


বল্ মা দিদি কোথায় গেছে,
 আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
আমিও নাই---দিদিও নাই---কেমন মজা হবে!

ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল
 |
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্
 |

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না,
 তাইতো জেগে রই,---
রাত্রি হোল মাগো,
 আমার কাজলা দিদি কই?

তারি মায়ায় থোকা থোকা দোলে ধানের ছড়া,

মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা।

সেই ফসলে আসমানীদের নেইকো অধিকার,

জীর্ণ পাঁজর বুকের হাড়ে জ্বলছে হাহাকার।

 

বনের পরে বন চলেছে বনের নাহি শেষ,

ফুলের ফলের সুবাস ভরা এ কোন্ পরীর দেশ?

নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার,

রবির আলো খন্ড হয়ে নাচছে পায়ে তার।

সুবাস ফুলের বুনোট করা বনের লিপিখানি,

ডালের থেকে ডালের পরে ফিরছে পাখি টানি।

কচি কচি বনের পাতা কাঁপছে তারি সুরে,

ছোট ছোট রোদের গুড়ো তলায় নাচে ঘুরে,

--------------------------------------------

 

 




সাপুড়ের ঝাঁপি খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী

পুজো সংখ্যা খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী।

একমুঠো জোনাকীর আলো নিয়ে

ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার।

ময়দানের মঞ্চে একমুঠো জোনাকী উড়িয়ে

জয়ধ্বনি দিয়ে উঠল যেন কারা।

রবীন্দ্রসদনে তিরিশজন কবি তিরিশদিন ধরে আউড়ে গেল

একমুঠো জোনাকীর সঙ্গে তাদের ভাব-ভালোবাসা।

ইউনেসকোর গোল টেবিল ঘিরে বসে গেছে মহামান্যদের সভা

একমুঠো জোনাকীর আলোয়

আফ্রিকা থেকে আসমুদ্র হিমাচল সমস্ত হোগলা বন আর ফাটা দেয়ালে

সাজিয়ে দেবে কোনারক কিংবা এথেন্সের ভাস্কর্য।

সাত শতাব্দীর অন্ধকার এইভাবে

ফাঁকা মাঠে ম্যাজি দেখিয়ে চলেছে একমুঠো জোনাকীর আলোয়।





একলা ঘরে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০২-২০২৩ ইং

******************

মানব জাতির হৃদয় ভিতর সাম্যের গান কই ?

বিশ্ব আমার আজকে দেখি হিংসে বিদ্বেষ ওই !

আপন সুধায় দলে দলে,

ছুটছে মানুষ আগুন জ্বলে ।

হৃদয় টানে প্রেম আসে না, প্রেমের সাধে রই !

বিশ্ব আমার প্রাণের ভিতর সাম্যের স্পর্শ্ কই ?

আজকে কেন শুনি না আর আপন করে ডাকো

কিসের আশায় ! কিসের নেশায় মুখটি তোমার ঢাকো?

১৪ ফেব্রুয়ারী আসে যখন

প্রেমের উথরোল জাগে তখন।

বাহ্যিক হতে কেন তুমি আর হৃদয় এসো নাকো ?

বিশ্বের বুকে, ভালবাসা কেন, চুপটি করে থাকো?

বল না, প্রেম কোথায় গেছে, আসবে সে কবে ?

এখন যে প্রাণের ভিতর নব জোয়ার হবে !

তুমি নাই, অমি নাই, কেমনে সুধা পাবে ?

প্রেম এমন একলা ঘরে আর কত কাল রবে ?

মানব জাতির হৃদয় ভিতর সাম্যের গান কই ?

বিশ্ব আমার আজকে দেখি হিংসে বিদ্বেষ ওই !

---------------------------------------------


Thursday, February 9, 2023

রাক্ষস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০২-২০২৩ ইং

******************

রাক্ষসের পরে রাক্ষস এসেছে, রাক্ষসের নাহি শেষ,

মোবাইল রাক্ষস নিচ্ছে কেড়ে সবুজ -শ্যামল দেশ।

দিবা-নিশি দুলছে জাতি এই রাক্ষসের ত্রাস !

শিশু –যুবক- বৃদ্ধ সকল একই রাজ্যে বাস।

সময় লুটে, চরত্রি লুটে আরো লুটে টাকা

অপপ্রয়োগ সবাই করে নির্জ্ন ঘরে একা।

কি ছেলে ! কি মেয়ে সাজায় পুলক মেলা

নগ্ন দেহের পূর্ণি সেথা জ্বালায় মানিক আলা।

ঘরে ঘরে রাক্ষসেরা পড়ছে অগ্নি ছড়া

সেই আগুনে পুড়তে জাতি শান্তি সুখের ধরা।

মুক্ত জাতির বুকের হাড়ে চলছে হাহাকার

এই রাক্ষসে নিচ্ছে কেড়ে সভ্যের অধিকার।

রাক্ষসের পরে রাক্ষস এসেছে, রাক্ষসের নাহি শেষ,

মোবাইল রাক্ষস নিচ্ছে কেড়ে সবুজ -শ্যামল দেশ।

--------------------------------------

Wednesday, February 1, 2023

তুই এক সূর্য্নাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০১-০২-২০২৩ ইং

******************

অদম্য ইচ্ছে, তুই বিজয় সকল যুদ্ধের কাছে,

তুই অপরাজিতা এই জগতের সকল মিছে।

তবু কিছু লোক তোরে করে বদনাম,

তবু তুই হার না মানা পত্রিকার শিরোনাম।

জানি হে চলনে বলনে তুই নহে নয়নাভিরাম

তুচ্ছ তাচ্ছল্য হতে আসা তুই এক সূর্য্নাম।

অন্ধকারে তুই আজ পূর্ণিমার আলো

পারেনি দমাতে তোরে এই জগতের কালো।

তুই ছিলি তোর ইচ্ছের পথে অবিচল !

আঁখিপুটে অশ্রু নাহি ঝরে নাহি ভাঙ্গে মনোবল।

যারা বলে কিছু নাই, কিছু নাই-

সেখানে তোর সংগ্রামী জীবন খুঁজে পাই।

অদম্য ইচ্ছে, তুই বিজয় সকল যুদ্ধের কাছে,

তুই অপরাজিতা এই জগতের সকল মিছে।

পূজা শুধু -পূজা শুধু- সংগ্রাম তরে মোর ব্রত

তুই দিয়েছিস খুলি অন্ধের আঁখি শত শত।

--------------------------------------------