Friday, March 10, 2023

যুদ্ধের সুর-বাঁশি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

নৌকার পাল তুলে ছুট হে ঘুর্ণি তুফান !

নোঙ্গর কর হে তরী উত্তাল কলতান ।

সম্মুখে দুর্গ্ম-গিরি আঁকা বাঁকা জলরাশি

আঁধার রাত্রি হে কান্ডারী, হে পাঞ্জেরী

জ্বালাও যুদ্ধের শশী ! চালাও তরবারি

ওই দেখ মুজিবের তর্জনী ! ওই শুন বজ্র ধ্বনি !

চল হে চল যুদ্ধ রণে এখনি-

মুক্তির পতাকা উড়াও  বিজয়ের তরঙ্গে ভাসি

জয় বাংলা- জয় বঙ্গ বন্ধু যুদ্ধের সুর-বাঁশি।

নৌকার পাল তুলে ছুট হে ঘুর্ণি তুফান !

নোঙ্গর কর হে তরী উত্তাল কলতান ।

যুদ্ধের পর যুদ্ধ শেষে

লাল-সবুজের বুকে পতাকা উড়াও হেসে।

------------------------------------------

অমি নির্ভয়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

নজরুলের মত হও বিদ্রোহী, গাও সাম্যের গান,

তরবারি তুলে নেও হাতে - হও আগোয়ান!

তুল ঘূর্ণি ঝড় তুফান ! গাও জয়গান ।

তুল হে মুক্তির শ্লোগান, তুল হে তরঙ্গ বান

আর নহে জুলম অত্যচার শাসকের শোষন।

কে মুসলিম, কে হিন্দু -বৌদ্ধ –খ্রীষ্টান !

আমি মানি না তা, আমি বুঝি ঐক্যতান।

আমি বাঙালি, আমি  লাল-সবুজের সন্তান

আমি লক্ষ শহীদের রক্তের কল্লোল

আমি অগ্নি শিখার দাউ দাউ অনল ।

আমি দোসরের চুড়ান্ত বুলেট কামান

আমি জল্লাদ, আমি ফাঁসির ফরমান ।

করি নাকো ভয়, করি নাকো ভয় !

আমি দুর্জয় ! অমি নির্ভয়! নেই সংশয়

নজরুলের মত হও বিদ্রোহী, গাও সাম্যের গান,

তরবারি তুলে নেও হাতে - হও আগোয়ান!

পথ যেন না ভুলি

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

আমার প্রাণ খুলে দাও হে প্রভূ !

আরশে আযীমের পথ যেন না ভুলি কভূ।

মুক্তি যে তোমার চরণধুলার তলে

জানি হে তা তোমার পরশে জ্বলে

তুমি তৌফিক দাও হে চিনিবার

আমি যেন হই গোলাম-ঈমানদার।

তোমার রহমে হই যেন জান্নাতি মেহমান!

সেথায় লিখিও নাম নাহি করে অপমান ।

সরল পথে করিও মোরে গৌরব দান

এই অন্তরে দিও ওগো আল-কোরআন।

আমি পাপী তাপী গুনাগার-

রহমে কর ক্ষমা নাহি করে বিচার।

চাই হে চাই হে অসীম কালের মুক্তি,

যেথায় আমি একা- তুমি কেবল শক্তি।

আমার প্রাণ খুলে দাও হে প্রভূ !

আরশে আযীমের পথ যেন না ভুলি কভূ।

-------------------------------------

জনতা জেনেগেছে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

বাংলার সব তরু লতা গিরি নদী বন,

নব ঊষায় জেগে উঠেছে সুনীল গগন।

আজ জনজীবন পূরিপূর্ণ্ উদার সমীর,

মুখে মুখে হাসি আনন্দ অশ্রু জনতার।

যেখানে দেখেছি জনম দুঃখী সমাজ,

সেখানে দেখি প্রদীপের আলো বিরাজ !

জনতা জেনেগেছে তুমিই পাঞ্জেরী-

তুমিই আগামী প্রজন্মের কান্ডারী।

উত্তরসূরী রূপে বারম্বার যাও ডাকি

যে ছবি শেখ মুজিব দিয়েগেছে আঁকি।

তুমি তার অতন্ত্র প্রহরী প্রাণতপ্ত বুকে

তুমি গেয়ে যাও জনতার গান সুখে দুঃখে।

--------------------------------------

তোমারই শুভ্র প্রেমে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

নিদ্রা হতে উঠি ! আজ মুজিবের পরে,

তোমাকে পেল জাতি গঙ্গা পদ্মার তীরে।

সবুজ শ্যামল গায়ের মেঠো পথ ধরে

তুমি গাইছ গান কোকিল শাকিলের সুরে।

 

তুমি বুঝেছো কৃষাণ-কৃষাণির প্রাণ

তাই কণ্ঠে বাজে  দুর্ণীতিমুক্ত গান।

তুমি সোচ্চার ! তুমি বিদ্রোহী ! তুমি উঁচুশির

নিদ্রা হতে উঠি !

তোমাকেই পেল জাতি ‍মুজিবের পর।

 

নেই ভয় ! নেই ডর ! কাঁপে না পরান

যেথায় তুমি আছো লাল সবুজের উদ্যান।

আমরাই যাত্রী হব অথৈ জল নেমে,

মুজিবের ভেলায় তোমারই শুভ্র প্রেমে।

 

রাত্রির দিবাকর

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

এক প্রতিষ্ঠানের ছবি দেখি সর্বাঙ্গ তোমার,

তুমি নও ব্যাক্তি শুধু ,তুমি এক প্রতিভাধর।

তুমি  মুক্তির উপমা, তুমি এক কর্ণধার,

তুমি রাত্রির দিবাকর !

যুদ্ধ রণে জাগ তুমি বিজয় বেশে বারম্বার।

 

জন মুক্তির কথা বল এই মৃত্তিকাসনে

তুমি সেবক, তুমি নেতা, তুমি শিল্পপতি ভুবনে

দুর কর বেকারত্বের অভিশাপ-

কত ফুটায়েছো হাসি কত দিকে দিকে

দিয়েছো ছড়ায়ে প্রেম জনতার সুখে-দুঃখে ।

 

তুমি রাত্রির দিবাকর !

যুদ্ধ রণে জাগ তুমি বিজয় বেশে বারম্বার।

-------------------------------------------

যখন এসছো তুমি

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

সেবকের ভঙ্গিতে জেগেছে নেতার চিত্ত,

এই নেতাকেই চেয়েছে জাতি দুর্বার নিত্য।

 

দুঃখী  জনতার রন্ধে রন্ধে  উঠেছে সুর,

যখন এসেছো তুমি হে মহান বীর বাহাদুর!

আজ আর নেই ভয় ! নেই মুক্তির সংশয়

চলবে তরী জনতার- দুর্বার নির্ভ্য় –

 

তুমি আঁধার রাত্রির পাঞ্জেরীী

তুমি বঞ্চিত জনতার নির্ঘূম প্রহরী

তুমি সহস্র দিকে অবিরাম চলেছো ছুটে-

সেবার ব্রতে শহর ,গঞ্জ ,গ্রামে , পথে -ঘাটে।

 

বঞ্চিত প্রাণে জাগাও তুমি আনন্দ রস

যখন এসেছো তুমি  উল্লাসে দিক দশ।

----------------------------------------------

আলোকের শুন্যতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

পশুর পশুত্ত্বের মতো ধীরে ধীরে,

মানুষগুলো জলশুন্য বালুকার তীরে,

শীতল ছায়া হারিয়ে চিতার অনলে

জ্বলে পুড়ে ছাই হচ্ছে আপনার ভুলে।

তবু  ফিরে আসে না চির সত্যের পথে

যেখানে মুক্তি যেখানে মর্যাদা অনন্তরথে।

আজ মনে হয় হিংস্র পশুর মতো

নম্রতা -ভদ্রতা –সভ্যতা উধাও সতত!

নির্বাসিত মানুষের অন্তরখানি

প্রেম ভালবাসা কোথাও নেই ধরনী।

এ আকাশ, ভূলোক, এই নদীর'পরে

মানুষের আলোক রেখাই ছিল বহুযুগ ধরে।

আজ শুভ্র শান্ত জ্যোৎস্নারাশি কিছু নাই

অন্ধকারে আলোকের শুন্যতা শুধু পাই।

আবার অঙ্কুরিত হও, মুঞ্জরিত কর প্রাণ,

মানুষের পরিচয়ে মানুষ হও এই আহ্ববান।

--------------------------------------------

 

মানুষের মন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৩-২৩ ইং

*******************************

মানুষের মন, সে বিচিত্র সে বৃহৎ

মানবিক কিংবা নিষ্ঠুর মর্ম্রবৎ !

ইচ্ছে শক্তি থাকে যদি মহৎ হবার,

কে তারে দমায় এই ধরনী প্রান্তর ?

মানুষই পারে যেন মুছে দিতে গ্লানী

যদি হয় সে শুভ্র  প্রাণ নশ্বর ধরনী।

এখানে লক্ষ বিন্দু প্রেম- ভালবাসা

যেখানে মানুষই পারে জাগাতে আশা।

মানুষের মন যেখানে আলোক গ্রহ,

সেখানে নাইকো হিংসে বিদ্বেষ বিরহ।

তবে কেন নয় প্রভাত সন্ধ্যার কিরণে

এই মন ওঠবে না জেগে সত্য গ্রহণে ?

----------------------------------------

Thursday, March 9, 2023

লক্ষ জনতার কথা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৩-২৩ ইং

*******************************

বিজয়ের পতাকা হাতে, নব রৌদ্রালোকে,

এক সাহসী নেতা ডাকছে এই ভূ-লোকে।

 

শোসিত বঞ্চিত জনতার শরৎ -কিরণ

শেখ মুজিবের উদিত তর্জনীর মতন।

 

জনতার প্রেমে দেখি যারে মহাব্যাকুলতা-

সেই নেতা আবু নোমান লক্ষ জনতার কথা।

 

এ স্বপ্ন,- এ বিজয়- আগামীর সূর্য্ হয়ে

জনতার আকাশে উদিহ হবে নির্ভয়ে !

 

লক্ষ হৃদয়ে আহ্বান লালমোহন-তজিমুদ্দিন

বিজয়ের পতাকা হতে ইঞ্জিঃ আবু নোমান।

--------------------------------------------

সু-স্বাগতম এই নব কুসুমকমল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-০৩-২৩ ইং

*******************************

এক স্বপ্নের অভিযাত্রায় নব পুষ্প ভারে,

বসন্তের পরশ পেয়েছি কোকিলের সুরে!

 

উঠেছে তুফান বর্ষ্ণ ঝড়ে অন্তর তরুরাজি,

ফুলে ফলে গেছে ভড়ি নব বাগান আজি !

তুমি এসেছো হে -নব সাজে -নব রূপে

রেখেছি তোমায় হৃদয় মঞ্জিলে অপরূপে।

 

সর্ব অঙ্গে -সর্ব মনে -অনুভব করি

বিবিএস কেবলস চির জাগ্রত শিহরি।

সু-স্বাগতম এই নব কুসুমকমল-

এসো হে, এসো হে-বিবিএস কেবল ।

 

প্রেমের আনন্দভরে তুমি এসেছো পুলকে,

এক বিজয়ের মুখে,নব রৌদ্রোলোকে ।

তাই আজি দেখি ওই গগণে নব কিরণ !

সু-স্বাগতম এই নব কুসুমকমল –যুদ্ধরণ।

-----------------------------------------