Saturday, June 17, 2023

যখন বুঝবে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-০৬-২৩ ইং

******************************

যখন বুঝবে অবজ্ঞা করছে কেউ,

তুমি ফিরেও তাকাবে না, তুলবে না ঢেউ।

তীব্র গতিতে ফিরে আসবে আপন ঠিকানা

সে যে তোমার যোগ্য নয়

সেটা নয়তো পৃথিবীর অজানা ।

হয়তো অফুরান ভালবেসেছিলে ঠিক

কিন্তু এখানে পঁচা দুর্গন্ধ চুতুর্দিক!

প্রেম ভালবাসার যে তরিৎ- বিদ্যুৎ

সেতো তোমার স্বর্গিয় দূত !

যে বুকে জেগে আছে সঞ্চিত স্বপ্নেরা,

সে বুকের প্রেম আলো দিয়ে ঘেরা

এখানে অবজ্ঞা নব বিজয়ের উষালয় !

নব স্বপ্নের বিষ্ময় !

দম্ভ অহংকার এখানে চির অন্ধাকার,

এই পৃথিবীর উদাস, শোন হে দুনিয়াদার ।

কেউ যদি খুলে অবজ্ঞা অবহেলার দ্বার,

সে নিজেই পুড়ে অনল দহনে বারংবার।

-------------------------------------------

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

 ওহে সামর্থবান মুমিন হজ্জে যাও এখনি ।

জিলহজ্জ মাস ডাকছে তোমায় তীর্থ্ ধরণী।
তুল হে. তুল হে বজ্র ধ্বনি !
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক
লা-শারিকা-লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি’মাতা
লাকা ওয়াল-মুল্ক, লা শারিকালাক।
একত্ববাদ ঘোষনা করো ওই বিধাতার
যিনি দিয়েছেন ডাক এই বিশ্ব সমাহার
তাঁর হতে নাও নব জন্মের সমাচার
কবুল হজ্জ যে চির মুক্তির উপহার।
যদি না হও তুমি পবিত্র হজ্জের যাত্রী,
এই পৃথিবী হবে ওইদিন কালো রাত্রি !
যে জন না বুঝে, প্রভূ হতে ধিক ধিক !
যে জন বুঝে, তার মুক্তি ঠিক ঠিক।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক
লা-শারিকা-লাকা লাব্বাইক !
--------------------------------------

এখানে যে মৃত্যু হানা দেয়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-০৬-২৩ ইং

******************************

হে ক্ষণিকের মুসাফির যেতে হবে ফিরে,

কেহ নহে বন্ধু এই গ্রাম নগরের ভিড়ে !

এখানে যে মৃত্যু হানা দেয় বারবার ,

প্রেমের সন্ধানে প্রাণ ,তবু যে অন্ধকার !

এই যে প্রেম ভালবাসা শত আশা

নিমিষেই নিঃসঙ্গ রাত্রির অমানিশা !

এই আকাশ দিগন্ত বিস্তৃত সবুজ শ্যামল মাটি

সবকিছু ভুলে মৃত্যু গড়েছে এখানে ঘাঁটি ।

কে ছোট! কে বড় নেইকো কারো ছাড়,

যেতে হবে  ওই আরশে আযীম দরবার।

কিসের এত দম্ভ অহংকার ?

এখানে তুমি মুসাফির! এখানে তুমি নশ্বর।

এখানে যে মৃত্যু হানা দেয় বারবার ,

ধরনীর বুকে জমেছে নির্জনতার কালো,

প্রাণে প্রাণে অনন্তের আলো জ্বালো।

যখন থমকে যাবে এই প্রাণ !     

তখন কেউ গাইবে না তোমার জয়গান।

-------------------------------------

Thursday, June 15, 2023

এ কেমন চুম্বক শক্তি তোমার ?

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৬-২০২৩ ইং

*************************

এ কেমন চুম্বক শক্তি তোমার ?

এ কেমন আর্কষণ আমার ?

হিসাব মিলাতে পারিনা এই তরঙ্গ খেলার,

ঢেউ- প্রবল ঢেউ উঠে খরা নদীর জোয়ার।

দেখলেই মনে হয় কাছে আছ খুব কাছে

ছুঁতে গেলেই ক্রমশ বেড়ে যাছে আকাশের সীমানা

দেখলেই মনে হয় হৃদয়ে উঠেছে ঝড়!

তুমি এলেই মনে হয় পূর্ণিমার হাসিটা

ঝলক দিয়ে উঠে রাঙা ঠোঁটের ফাঁকে

ভরা নদীর জল বয়ে চলে বুক চিরে চিরে

এ কেমন চুম্বক শক্তি তোমার ?

যতই দূরে সরে যাই- বহুদূরে !

ততই তুমি টেনে নিয়ে যাও তোমার গভীরে

আমি ভালবেসে ফেলেছি সুরভী পুস্পের ঘ্রাণ

এর বিচ্ছেদ হবে না তা জানি,

এর মৃত্যু হবে না তাও জানি,

তুমি যে ছায়ার মত ছায়া থেকে প্রতিচ্ছায়ে,

প্রতিনিয়ত টেনে নিচ্ছো চুম্বকের শক্তি হয়ে।

-------------------------------------

তবু কেন উদাসীন

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৬-২০২৩ ইং

*************************

অধরার পিছু ছুটে ছুটে কুড়িয়েছি সুখ,

নিভৃতে খুঁজেছি তোমায় নাহি দেখি মুখ।

তবে কি ভালবেসেছি কিনারাহীন আগুনের নদী !

একটু হিমেল পরশ দিতে যদি

ঝিনুক খুলে মুক্ত নিতাম তীব্রতর উল্লাসে

বিষ্ময়ে পড়েছি এই গগণ এই বাতাসে,

কি এমন চোখের ভাষা ! কি এমন মিষ্টি হাসি !

যারে আমি এত ভালবাসি !

ছঁয়ে যায় গভীরতর হৃদপিন্ড

তবু কেন উদাসীন এই আনন্দ মেলায়?

প্রতি প্রহরে যে তুমি রৌদ্দুর সোনালী আভায়

ভালবাসার কথা বলো চোখের ভাষায়

আমি তারেই  খুঁজে বেড়াই, ছুটে যাই-

এই হৃদয়ের ডানা ছড়ায়-

তবু কেন কিনারাহীন আগুনের নদী ?

তবু কেন উদাসীন ! বলে যেতে যদি—

--------------------------------------------

 

Wednesday, June 14, 2023

একাই শুধু একাই পথ চলেছি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৬-২০২৩ ইং

*************************

গোধূলী লগ্নে তুমি উঠেছো হৃদয় আকাশে,

এখানে প্রখর রোদ্দুর! তপ্ত কঠিন পাথরে

জ্বলে পুড়ে ছাঁই হচ্ছি একাই শুধু একাই

যে প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত !

সেখানে প্রেমের মর্যাদা পাইনি করাল দুপুরে

একাই শুধু একাই পথ চলেছি অনলের কুন্ড

এই অভিনয় আর কতোকাল আর কতটা প্রহর

বলে দাও, নির্ভয়ে বলে দাও

হোক সে ভুল, হোক সে মিথ্যে প্রবোধ,

ব্যাকুল প্রাণ পূর্ণিমার আলোয় একটু ঠাঁই পাক,

খুঁজে পাক ভালবাসার তরঙ্গ !

আমি যে গোধূলী লগ্নে তোমাতেই দেখেছি আলো

কিছুটা ভালবাসা চাই, কিছুটা ভালবাসা চাই

একাই শুধু একাই পথ চলেছি--

অধির প্রহরে চেয়ে আছি শুন্য আকাশের দিকে

যদি রক্ত তিলকে একটুকু পরশ দাও—

এ শুন্যতায় হয়তো জ্বলে উঠবে সোনালী আলো।

-----------------------------------------

ভালবাসা যেখানে সুন্দর

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৬-২০২৩ ইং

*************************

তোমার না থাকা জুড়ে আমি আছি

একটু অনুভব কর-

অভিমান মানে ভুলে যাওয়া নয়- বিচ্ছেদ নয়

এতে প্রেম আরো গাঢ় হয়-সুদৃঢ় হয়

ইস্পাত কঠিন হয়, যদিও এখানে দুরত্ত্ব অনেক

তবু দু’টি হৃদয় ব্যাকুল হয়ে উঠে নিশিথ রজনী,

তোমার না থাকা জুড়ে

আমি এসে হাজির হই শুন্যতার গভীরে

বুক ভাসা অশ্রুজলে-

জানি এ সত্যের কাছে তুমি আমি পরাজিত !

ভালবাসা যেখানে সুন্দর, কালো রাত্রি সেখানে

পূর্ণি আলোর মত ঝল ঝল !

আর সবচেয়ে সুন্দর হৃদয় হতে হৃদয়ের তরঙ্গ খেলা !

যেখানে আমি তুমি সাঁতার কাটি নিয়ত-

এ সুখ স্বর্গ্ ফুরায় না কভূ !

এমনি করে বয়ে যাবে সারাটি বেলা

ভালবাসা যেখানে সুন্দর, সেখানে তুমি আমি স্বর্গ্ !

------------------------------------------

তবু তুমি যাও শুধু যাও

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৬-২০২৩ ইং

*************************

আচ্ছা বলতো,

এতো সহজেই ভালবেসে ফেলেছি কেন ?

বুঝি না কি আছে তোমার ওই মিষ্টি হাসিতে

অমৃতের স্বাদ মেশা

আমার রক্তে জাগিছে তরঙ্গময় অযূত নেশা!

শরীরের পরতে পরতে কে এই অনুভূতি !

সারাক্ষণ জেগে জেগে স্বপ্নের কবিতা লেখে,

ভালবাসার কথা বলে বেদনার বেনোজলে ভাসি

সারাটি স্নিগ্ধ রাত !

তুমি কি তার কিছু জান ?

অনেক অব্যক্ত কথায় তন্ত্রে তুনতে পুড়ি

আমি নিঃশেষ হচ্ছি দিগন্তহীন আকাশে

উড়ন্ত লাল ঘুড়ির মত-

আচ্ছা বলতো

এতো সহজেই ভালবেসে ফেলেছি কেন ?

যতই ছুড়ে ফেল ততই যেন

বন্ধন সুতো ধরে থাকি হৃদয় হতে হৃদয়ে।

তবু তুমি যাও শুধু যাও দূর হতে দূরে---

-------------------------------------------

Tuesday, June 13, 2023

পথ খুঁজতে গিয়ে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৩-০৬-২০২৩ ইং

*************************

আমি পথ খুঁজতে গিয়ে হারিয়েছি পথ !

পড়েছি ধরা প্রেমের কারাগারে দিবা-রাত !

কি এমন ফাঁদ পাতিলে তুমি !

ক্ষত বিক্ষত এই অবুঝ প্রাণ ভূমি।

তবু অপলক চেয়ে থাকি অপরূপা তরুতল

হৃদয়ের তরঙ্গে জমা একফোঁটা রাঙা জল।

পরশ পেলেই শিহরে উঠবে ভিতর ধূলো-বালু

প্রশান্তি খুঁজে নিবে বিরহের অঞ্চল ।

তুমি না এলে,

জাগবে না হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ

ভেঙ্গে ফেল হে এই অবরুদ্ধ বিষাদের ফাঁদ।

যদি না দাও,

ক্ষত বিক্ষত প্রাণে সফেদ ফেনার কোমল ছোঁয়া,

হয়তো হয়ে যাব আগুনে পুড়ানো ছাঁই- ধোঁয়া।

আমি পথ খুঁজতে গিয়ে হারিয়েছি পথ !

পড়েছি ধরা প্রেমের কারাগারে দিবা-রাত !

----------------------------------------

যা কিছু ভুলতে চাই

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৩-০৬-২০২৩ ইং

*************************

যা কিছু ভুলতে চাই, তা ফিরে আসে প্রাণে,

যা কিছু  ভালবাসি,তা পাই না কোন দিনে।

হাত বাড়ালেই শুন্য মনে হয় স্বপ্নের বসুন্ধরা,

যদিও চারিদিকে ফুলে ফলে শস্যের মাঠ ভরা।

ভালবাসলে চটে উঠে রক্ত জবার ফুল,

উত্তাল সমুদ্রে চূড়মার হয় তরীর মাস্তুল।

তবু এই প্রাণে লিখেছি ওই প্রশংসিত নাম

হৃদয় ছেড়েছি তবু যদি পৌঁছে তা জানালাম।

অধির প্রহরে বসে আছি স্মৃতিভেজা প্রান্তরে,

প্রাণের পাখিটা যদি ফিরে আসে আপন ঘরে।

খুলে রেখেছি নিভৃতে প্রেমের রুমালখানা

খুঁজে নিও, আমার নেই সেই পথ জানা।

যা কিছু ভুলতে চাই, তা ফিরে আসে প্রাণে,

যা কিছু  ভালবাসি,তা পাই না কোন দিনে।

--------------------------------------

অবাক অনুভূতি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৩-০৬-২০২৩ ইং

*************************

অবাক অনুভূতি! অবাক করলে তুমি !

জ্বলে পুড়ে ছাঁই হল এই হৃদয় ভূমি ।

তবু বললে না, তবু পারলেনা, তবু পরাধীন।

এত আর্কষণ, এত ব্যাকুলতা ক্রমশ দিন দিন।

অবাক অনুভূতি! তবু ভালবাসা ব্যক্তহীন

তবু হৃদয় চঞ্চল ব্যথিত রক্ত ক্ষরণ!

তবু প্রত্যাশা, তবু পুলকিত শিহরণ

তবু রক্ত প্রবাহে নব নব জাগরণ

অবাক প্রেম ! ব্যক্তহীন চমকিত করল আরো

এখানে ভালবাসার হৃদয় নেইকো কারো ।

অবাক অনুভূতি ! একপেশে কারবার,

হৃদয় দিয়েছি এক শুন্যতায় বারবার।

তোমারয় ভালবেসে পদাঘাতই শুধু পেলাম

তবু ভালবাসতে পেরেছি! জানালাম,সেই কথা জানালাম।

--------------------------------------------

 

তুমি হাসলেই মনে হয়

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৩-০৬-২০২৩ ইং

*************************

তুমি হাসলেই মনে হয় এক টুকরো রোদ্দুর ,

মুক্তার ঝলকের চেয়েও মনে হয় বেশী দামী!

এই সোনালী রোদ্দুর তৃষ্ণায়

অপলক চেয়ে থাকি আকাশের ঠিকানায়।

তুমি হাসলেই মনে হয় রাত্রির উজ্জ্বল পূর্ণিমা,

সিগ্ন্ধতা বয়ে আনে পুলকের শিয়রে

শিহরণের উত্তাপ ছড়িয়ে যায় অস্থি মজ্জায়

উত্তেজিত হয়ে উঠে হৃদয়ের প্রতিটি স্পন্দন

তরঙ্গ দোলে রক্ত প্রবাহে-

তুমি হাসলেই মনে হয় মধুময় ফুলের মত

উত্তাপ ছড়িয়ে পড়ে শরীরের ভাঁজে ভাঁজে

অগ্নিপিন্ড জ্বলে উঠে ভালবাসার সিংহাসনে

আমি জ্বলে পুড়ে ছাঁই হই নিয়ত

তবু এই অকৃপণ উত্তাপের প্রার্থী আমি

তুমি হাসলেই মনে হয়  উজ্জীবনি শক্তি তুমি !

এই উদাস পৃথিবী খুঁজে পায়

স্বর্গ্ময় ভালবাসার ঠিকানা ।

তুমি হাসলেই মনে এক যুদ্ধে বিজয়ী আমি।

--------------------------------------

Monday, June 12, 2023

পিতা- কন্যার যুগল বন্ধনে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৬-২০২৩ ইং

*************************

পিতার ক্লান্তি লগ্নে,কন্যারাই ফিরে আসে,

লোভ-লালসার উর্ধ্বে উঠে পরম ভালবেসে।

কেউ হয়তো চলে যায়, ভুলে যায়

চাওয়া পাওয়ার হিসেব কষে,

পিতা যখন মৃত্যুর শয্যায় বিষম ছটফটায়,

কেউ কেউ ব্যস্ত হয়ে উঠে সম্পক্তির হিস্যায়

আর কন্যারা দায়িত্ববোধের সীমানায়

শ্রদ্ধা- ভালবাসায়

সেবার পতাকা উড়ায়।

পিতার বুকে হাত রেখে বলে- আমি আছি তো !

অভয়ের বাণী শোনায়-

পিতা- কন্যার যুগল বন্ধনে

জ্বলে উঠে স্বর্গিয় প্রদীপ, হেসে উঠে পিতার প্রাণ।

পিতা খুঁজে পায় নির্ভর ঠিকানা ।

কন্যা পিতাদের শীতল ছায়া,সবুজ মাটি ,

যেখানে ভালবাসার ইস্পাত কঠিন ঘাঁটি।

এখানে নেই কোন  দুঃখ, সর্ব্নাশের খাল

কন্যারা ঘাত প্রতিঘাতে পিতার বিজয় পাল।

---------------------------------------

প্রেমের অমৃত পানে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৬-২০২৩ ইং।

**************

এ হৃদয় ভস্মীভূত শ্মশানের দহনে !

অসীম যন্ত্রনা বুকে সবেগে আঘাত করে

এক আবেগের মন মন্দিরে

বয়ে যায় তুমল ঝড় মৃত্যু যন্ত্রনায়

কল্পনার ফুলগুলি ফুটে উঠে দীপ আলোকে

তবু ভালবাসার মসনদে ডাইনীদের আনাগোনা

ওরা বুঝে না রক্তময় রিক্ত প্রাণ

নিঃশেষে নিশ্চিহ্ন করে দেয় প্রেমের দূর্গ্

আজ এ হৃদয়ে দীর্ঘশ্বাস !

কাকে ভালবেসেছিল এ অবুঝ প্রাণ ?

জানি , প্রশ্নের উত্তর আসবে না কোনদিন

তবু বিশ্বকে বলে যাব

ওই ডাইনীকেই ভালবেসেছিলাম উথরোলে

আজ এখানে তৃষ্ণার্ত্ প্রাণ

প্রেমের অমৃত পানে অপলক দৃষ্টি হানে

উম্মুখ হৃদয়ের আর্তনাদে----

-----------------------------------