মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-০৬-২০২৩ ইং
*************************
গোধূলী লগ্নে তুমি উঠেছো হৃদয়
আকাশে,
এখানে প্রখর রোদ্দুর! তপ্ত কঠিন
পাথরে
জ্বলে পুড়ে ছাঁই হচ্ছি একাই শুধু
একাই
যে প্রেম তনুর তিমিরে হেনেছে
আঘাত !
সেখানে প্রেমের মর্যাদা পাইনি
করাল দুপুরে
একাই শুধু একাই পথ চলেছি অনলের
কুন্ড
এই অভিনয় আর কতোকাল আর কতটা
প্রহর
বলে দাও, নির্ভয়ে বলে দাও
হোক সে ভুল, হোক সে মিথ্যে
প্রবোধ,
ব্যাকুল প্রাণ পূর্ণিমার আলোয়
একটু ঠাঁই পাক,
খুঁজে পাক ভালবাসার তরঙ্গ !
আমি যে গোধূলী লগ্নে তোমাতেই
দেখেছি আলো
কিছুটা ভালবাসা চাই, কিছুটা
ভালবাসা চাই
একাই শুধু একাই পথ চলেছি--
অধির প্রহরে চেয়ে আছি
শুন্য আকাশের দিকে
যদি রক্ত তিলকে একটুকু
পরশ দাও—
এ শুন্যতায় হয়তো জ্বলে
উঠবে সোনালী আলো।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।