মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৫-০৬-২০২৩ ইং
*************************
অধরার পিছু ছুটে ছুটে কুড়িয়েছি
সুখ,
নিভৃতে খুঁজেছি তোমায় নাহি দেখি
মুখ।
তবে কি ভালবেসেছি কিনারাহীন
আগুনের নদী !
একটু হিমেল পরশ দিতে যদি
ঝিনুক খুলে মুক্ত নিতাম তীব্রতর
উল্লাসে
বিষ্ময়ে পড়েছি এই গগণ এই বাতাসে,
কি এমন চোখের ভাষা ! কি এমন
মিষ্টি হাসি !
যারে আমি এত ভালবাসি !
ছঁয়ে যায় গভীরতর হৃদপিন্ড
তবু কেন উদাসীন এই আনন্দ মেলায়?
প্রতি প্রহরে যে তুমি রৌদ্দুর
সোনালী আভায়
ভালবাসার কথা বলো চোখের ভাষায়
আমি তারেই খুঁজে বেড়াই, ছুটে যাই-
এই হৃদয়ের ডানা ছড়ায়-
তবু কেন কিনারাহীন আগুনের নদী ?
তবু কেন উদাসীন ! বলে যেতে যদি—
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।