শনিবার, জুন ২৪, ২০২৩

বলিস যদি সত্য কথা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং।

******************************

বলিস যদি সত্য কথা বলবে সকল লোকে

তোর এত স্পর্ধা কিসের ভয়  কি নাই বুকে ?

বিপদ আপদ আসবে ধেয়ে

তোরে নরম পেয়ে ।

বলিস কারে এসব কথা কেহ নাহি শুনে

মিথ্যে ভরা জগত প্রাণ নাচে বধির কানে।

বাহু বলের কথা বলে তোর চারিপাশ

বলবি যখন সত্য কথা হবি পরিহাস !

তোর মূল্য আছে কি ভাই জগত বসবাস ?

মিথ্যে যেথায় সত্যরে করছে করাল গ্রাস।

বলিস যদি সত্য কথা বলবে সকল লোকে

তোর এত স্পর্ধা কিসের ভয়  কি নাই বুকে ?

----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...