নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১০-০৬-২৩ ইং।
******************************
হৃদয়ের তরঙ্গতে প্রেমের ফুল
হয়তো রচে গেছে ভুল !
যদি প্রাণেরা জানতো এত বিষাদ বিধুর
হয়তো কেউ ভালবাসত না বিন্তর !
হৃদয় - হৃদয়হীনা এখন
আগুনের শিখায় প্রজ্জ্বলিত প্রাণ।
তবু ভালবাসে অনুপম কারুকার্যে
নিয়ত
যদিও হৃদয় উত্তপ্ত গলিত।
তুমি এসেছিলে অবুঝ প্রাণে আকস্মাৎ
আর তাতেই করে গেলে
প্রমত্ত গতিতে ঘাত-প্রতিঘাত !
হয়তো কোনদিন লেখা হবে নীল ইতিহাস
সেদিন না হয় করে যেও পরিহাস !
যতই আঘাত কর
তবু লিখে যাাব কবিতা
তবু বলে যাব তুমি আমার নিঃশ্বাস
!
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।