নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৩-০৬-২৩ ইং।
******************************
হঠাৎই বিজলীর চমকিত আলো !
এই ভুবনে দুর করেছিল নিকষ কালো।
সুপ্ত প্রাণ জেগে উঠেছিল প্রবল
শিহরণে
এক গভীর উথরোল ঢেউয়ের কলতানে
ভালবাসার ফুল ফুটেছিল নিস্তব্ধ নিঃঝুম
সেই জাগরণ তুমিই দিয়েছিলে প্রথম
অনেক পথ হেঁটেছি, অনেক খুঁজেছি
ছুঁতে পারিনি সেই বিজলীর চমকিত
আলো
অসীমের ঠিকানায় সেই যে গেলো
আজ শুধু কল্পনাই ভাসে, তুমি
এসেছিলে্
এই শুন্যতার গভীরে , এক অধরা
ফুলে ।
সেই কবে ঝরে গেছে বকুল
তবু পৃথবী তোমার শুন্যতায় ব্যাকুল
।
ভালবাসার ফুল ফুটেছিল নিস্তব্ধ নিঃঝুম
সেই জাগরণ তুমিই দিয়েছিলে প্রথম
।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।