নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
১১-০৬-২০২৩ ইং।
**************
এমন করে তাকালে যেন
পূর্ণিমার চাঁদ!
মিষ্টি হাসি দিয়ে ভেঙ্গে
দিলে জীবনের অবসাদ ।
এ হাসির জন্যই অপলক চেয়ে
থাকি
ঘন কালো আকাশের দিকে-
তুমি না তাকালে মনে হয় দুর্ভিক্ষের করাল গ্রাসে
পৃথিবীটা নিঃসঙ্গ হয়ে যায় শুভ্র
কফিনে
জীবন্ত লাশ যেমন প্রেমহীন প্রাণ
!
আমি তেমনই ঝরা বকুল হয়ে যাই
যদি তুমি হাসিটা দাও
শিশির বিন্দুর মত
আমি জেগে উঠি হিমেল পরশে
সোনালী রৌদ্রে
খুব গভীরে অনুভব করি কোমল
ভালবাসা
যেখানে শুধু তুমি- শুধু
তুমি
আমারই আলো, আমারই
মধুচন্দ্রিমা
তাইতো পৃথিবীকে বলি তুমিই
আমার ফুলশয্যা
প্রেমের উথরোল তরঙ্গ
শুন্যতার অনুপম সর্প্শ,
সুখ স্বর্গের ঠিকানা।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।