নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১০-০৬-২৩ ইং।
******************************
যতই আমায় নিন্দা করে দাও না যত
গালি,
আমি কিন্তু ভাবছি তোমায় প্রাণের
বুলবুলি।
তুমিই আমার গদ্য-পদ্য প্রেমের
প্রিয় ছড়া,
যতই আমায় নিন্দা কর তুমিই নিত্য
পড়া।
তুমি যতই হও না কেন ঝাঁল কিংবা
টক
আমি ততই ভাবি তোমায় মিষ্টি স্বাদের
সুখ।
তোমার প্রাণে যতই আমি হই না কেন
মন্দ,
আমার কাছে তুমি সদা বেলী ফুলের
গন্ধ।
যতই আমায় নিন্দা কর তোমার দিকে
ঝোঁক,
যতই তুমি নাহি বুঝ আমার প্রাণের
দুঃখ ।
তোমায় আমি ভালবাসি কেমনে দিব ছুটি
?
তুমি আমার হৃদয় তাবু- জীবন ঘরের
খুঁটি।
যতই আমায় নিন্দা করে দাও না যত
গালি,
আমি কিন্তু ভাবছি তোমায় প্রাণের
বুলবুলি।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।