মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৫-০৬-২০২৩ ইং
*************************
এ কেমন চুম্বক শক্তি তোমার ?
এ কেমন আর্কষণ আমার ?
হিসাব মিলাতে পারিনা এই তরঙ্গ
খেলার,
ঢেউ- প্রবল ঢেউ উঠে খরা নদীর
জোয়ার।
দেখলেই মনে হয় কাছে আছ খুব কাছে
ছুঁতে গেলেই ক্রমশ বেড়ে যাছে
আকাশের সীমানা
দেখলেই মনে হয় হৃদয়ে উঠেছে ঝড়!
তুমি এলেই মনে হয় পূর্ণিমার
হাসিটা
ঝলক দিয়ে উঠে রাঙা ঠোঁটের ফাঁকে
ভরা নদীর জল বয়ে চলে বুক চিরে
চিরে
এ কেমন চুম্বক শক্তি তোমার ?
যতই দূরে সরে যাই- বহুদূরে !
ততই তুমি টেনে নিয়ে যাও তোমার
গভীরে
আমি ভালবেসে ফেলেছি সুরভী
পুস্পের ঘ্রাণ
এর বিচ্ছেদ হবে না তা জানি,
এর মৃত্যু হবে না তাও জানি,
তুমি যে ছায়ার মত ছায়া থেকে
প্রতিচ্ছায়ে,
প্রতিনিয়ত টেনে নিচ্ছো চুম্বকের
শক্তি হয়ে।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।