মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ২২-০৬-২০২৩ ইং
*********************
শুভ্র ইহরামে প্রফূল্ল
প্রাণে হজ্জ যাত্রী,
প্রভূ তুষ্টে ছুটেছে কাবায়
দিবা-রাত্রী !
কি এক অপলক দৃষ্টি
মুমিনের নয়নে !
এ বিদায় যেন চির বিদায়
আপন-স্বজনে
অশ্রু জলে বুক ভাসে দীর্ঘ্
নিঃশ্বাসে,
তবু গৃহকোণ ছেড়ে যেতে হয়
উল্লাসে
এ যে মুক্তি, এ যে নব
জন্মের বিশ্ব মেলা
এ যে মুমিনের বিজয়
কাফেলা-
এ যে মুসলিম উম্মাহ’র উদয়
বেলা।
জাগ হে জাগ বিশ্ব মুমিন
প্রভূর বিধান মানি,
লাব্বাইক আল্লাহুম্মা
লাব্বাইক, লাব্বাইক
লা-শারিকা-লাকা লাব্বাইক
তুল হে তুল বজ্র ধ্বনি !
শুভ্র ইহরামে প্রফূল্ল
প্রাণে হজ্জ যাত্রী,
প্রভূ তুষ্টে ছুটেছে কাবায়
দিবা-রাত্রী !
------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।