শনিবার, জুন ০৩, ২০২৩

হয়তো সে জানে না

 


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৩-০৬-২৩ ইং।

******************************

অজস্র প্রহর গুনে গুনে

আমি তোমাকে আবিস্কার করেছি

কিন্তু বিজ্ঞান সম্মত তরিৎ প্রবাহ দেখিনি,

বিদ্যুতের আলো এখনো পৌঁছায়নি

অন্ধকার কুটিরে-

তবু যেন চম্বুকের মহাকর্ষ্ নেচে উঠে

প্রবল উল্লাসে-

যার জন্য এত কিছু ! সেতো দূরে-বহুদূরে

কোন অসীমের সীমানায়

মোমবাতির মত ক্ষয় হয়ে যাচ্ছে

আর আমি প্রহর গুনে গুনে স্বপ্ন দেখছি

যারে আবিস্কার করলাম

সে আমার দুঃখ ! সে আমার চোরাবালি !

ভয়ঙ্কর যন্ত্রনা !

তবু ওই মিষ্টি হাসিটাই জীবন্ত করে প্রাণ

হয় তো সে জানে না

সেটাই আমার কোমলতম আবিস্কার ।

----------------------------------------ু ‍ু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...