নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০২-০৬-২৩ ইং।
******************************
ওইখানে, ঠিক ওইখানে
তোমাকে রেখেছি অতি যতনে !
জানতে পারি তার কতটুকু অনুধাবন করেছো ?
এই যে আমি , তুমি না হাসলেও
অন্তরে বুঝে নেই ফুল ফুটেছে কত
জানি অনেক কিছু আড়ালে, অনেক কিছু
হয়তো আমার জন্যই
অনেক কিছু বলতে চাও
প্রেমের যে প্রবল ইচ্ছা, সেতো জেগে আছে
শুধু বলাটাই বাকী
তবু যে বিপুল উচ্ছাস ! তবু যে বিপুল অশ্রুজল !
তবু যে তুমি
হৃদয়ের শোকেজে সাজানো গোছানো
একটি ফুলদানি-
রোজ রোজ দেখি, রোজ রোজ আলিঙ্গন করি
পরাগ রেণূতে কি মধুর মিলন !
শুধু বলনা হলনা
তুমি আমার ফুলদানির ফুল, প্রেমের জীবন্ত উৎস।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।