শনিবার, জুন ০৩, ২০২৩

একটি মেয়ে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৩-০৬-২৩ ইং।

******************************

একটি মেয়ে রোজ অমার জানালায়

চুপি চুপি আসে,রাঙা ঠোঁটে মুসকি হেসে ।

কখনো অপলক চেয়ে,কখনো গলা তার

বলে উঠে এমন কিছু

মনে হয় যেন ঝড় উঠেছে- প্রবল ঝড় !

চোখে মুখে আঁকা কিসের ছবি যেন

লাজুক ভঙ্গিতে ভেসে উঠে,পুলকের

শত কোটি চিহ্ন ! থর থর করে কাঁপে

শিরা-উপশিরার রক্ত কণাগুলো। আমি

ঢের বুঝতে পারি , কতটুকু ভালবাসলে

এমন গর্জে উঠে রোমান্টিক ফোয়ারা।

এখনো তার ঠোঁটে মুসকি হাসিটা

মুক্তার ঝিলিকের মতো ঝলঝল !

একটি মেয়ে রোজ আমার আশে পাশে

ঘুর ঘুর করে—

হয়তো আমিও ভালবেসে ফেলেছি, ঠিক

যেমন তার হাসিটায় রোজ রোজ হারিয়ে

যাই- কোন কিছুর উৎসবে—

--------------------------------------

 

 

কাউকে নীড়ে তার এসেছে ফেলে বুঝি?

হয়তো সেই নীড়, আকাশই আস্তানা।

তাই তো চোখ তার এমন গাঢ় নীল,

মেললে পাখা জাগে নীলের উৎসব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...