Friday, September 15, 2023

যদি আবার দেখা পাই

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

***********************

যদি আবার দেখা পাই, এবার বলে দিবো,

সত্যি বলে দিবো, তুমি কতটা সুন্দর !

তোমাকে কতটা ভালোবাসি, কতটা মিস করি

যদি আবার দেখা পাই, এবার কাছে টেনে নিবো

কানে কানে বলে যাবো, তুমি আমার শুধু আমার।

যদি ভালোবাসা পাই , বিপুল উদ্দ্যামে

বঙ্গোপসাগর চিনে নিবো, ঝর্ণা ধারায় ভেসে যাবো

পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে যাবো

খুঁজে নিবো ভূ-মধ্যসাগর-

হারিয়ে যাবো দু’জনা সুখ স্বর্গের নিঃশ্বাসে

যেখানে তুমুল যুদ্ধ হবে অনুপম পরশে

যদি আবার দেখা পাই, বুকে বুকে হবে কথা

আলিঙ্গে আলিঙ্গনে ডিঙ্গাবো জল ভরা নদী

সাঁতরাবো সমুদ্রের অথৈ জলে

আর বলবো না, তুমি এসো না, তুমি এসো না

যদি আবার দেখা পাই, এবার বলে দিবো

তুমি আমার প্রণয়ের নদী- মধ্য অন্তমিল।

-------------------------------------------

যতই আড়াল হও

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

***********************

কেউ কি এমন হাসিটাকে মারতে পারে ?

হঠাৎ কি এমন হলো রাঙা ঠোঁটের গভীরে !

যে হাসিটার ঝলক দেখেছিলাম অন্ধকারে,

আজ সেখানে বিষাদের ছায়া ঠোঁটের উপরে ।

এক অভিমান দেখতে পাচ্ছি রাঙা চোখে মুখে,

কি এমন অভিযোগ !

তুমি  মুখ ফোটে বলতে পারছো না সম্মুখে ।

তোমাকে ভালোবেসেছি তাই ?

এতো সুন্দর হাসিটাকে হত্যা করলে মিছে মিছে

তুমি যতই আড়াল হও, ওই হাসিটা ঠোঁটের নীচে

ঠিকই ঝলক দিয়ে ওঠে পূর্ণিমার সাজে

মুখ ফোটে বলতে পারছো না ভালোবাস যে !

দু’জনার প্রণয়টা নাই বা হোক, এই জীবনে

ভালোবাসার অধিকারটুকু দাও প্রাণের স্পন্দনে।

----------------------------------------------

Thursday, September 14, 2023

শুধু বুঝেনি তোমার ব্যাকরণ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪--২০২৩ ইং

***********************

ভুলতে বললেই ভুলা যায় না হৃদয়ের বন্ধন,

এর ভাষা -এর অভিধান- এর কাব্য দিগন্তহীন

চঞ্চল ঝর্ণা ধারার মত বহমান প্রতিটা চরন

সে চাইনা বুঝে তিরস্কার অবহেলা অপমান

সে এক রহস্যে ঘেরা অযূত কল্পনার উদ্যান

যেমনটা তুমি অসীম আকাশের কোন অভিযান !

আজো এর ভাষা বুঝেনি তবু ছুটে চলেছি-

তবু খুব করে চেয়েছি, তবু হৃদয়ে লিখেছি

সমুদ্রের অতল গভীরে ঝিনুকে মুক্তা খুঁজেছি

ভয়ঙ্কর হাঙ্গরের ব্যাকরণ বুঝেছি

শুধু বুঝেনি তোমার ব্যাকরণ, ভালোবেসে ফেলেছি।

তুমি এক ইস্পাত সম সমীকরণ-

ক্ষণে ক্ষণে রঙ বদলাও, ক্ষণে ক্ষণে করে যাও দহন

ইংরেজী জেনেছি, আরবি বুঝেছি

শুধু বুঝেনি তোমার ব্যাকরণ, তোমার অভিধান!

যতটুক জেনেছি হৃদয়ের নেই কোন সংবিধান

ভালোবাসা তেমনি এক অবহেলা তিরস্কার অপমান

কভূ ভুলা যায় না, কভূ বুঝা যায়

হৃদয়ে লালিত প্রেমিকার রহস্যময় ব্যাকরণ!

-------------------------------------------

 

Saturday, September 9, 2023

তোকে ইচ্ছে করে ভালোবাসিনি

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৯--২০২৩ ইং

***********************

তোকে ইচ্ছে  করে ভালোবাসিনি হে কবিতা !

ভিতরের জীবন্ত শব্দগুলো চুপি চুপি এসে

পূর্ণিমার চাঁদ হয়ে জেগেছিল রজনীর আকাশে

অক্লান্ত চেষ্টা করেছি তোকে আর লিখব না

তোর হাসি, তোর লাবণ্যময় চেহারা আর দেখব না

তবু তুই এসে যাস যৌবন প্রবাহের উথরোলে

বুকের ভিতরে প্রবল কল্লোলে

অজান্তেই অস্থি মজ্জায় লিখে ফেলি তোমার নাম

এখন তুই আমার ভালোবাসার ধরাধাম।

তোকে ইচ্ছে  করে ভালোবাসিনি হে কবিতা !

তুই প্রেমের -বর্ণ্ –শব্দ মিল -অন্তমিল সবই তা।

তাই তো কবি কবিতায় বলে যায়

কবি তোকে ভালোবাসে, বড্ডবেশী ভালোবাসে

হে হৃদযয়, তুই কি পড়েছিস এ কবিতা ?

যে কবিতায় লিখেছে কবি তোকে ভালোবাসি!

তোকে ইচ্ছে  করে ভালোবাসিনি হে কবিতা !

তুই প্রেমের -বর্ণ্ –শব্দ -মিল -অন্তমিল সবই তা।

-----------------------------------------------

 

ইতি টানলেই, সব হয় না ইতি

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৯--২০২৩ ইং

***********************

জীবনের তরঙ্গগুলো হয়তো একদিন

সমস্ত সৌরভ বিলিয়ে স্মৃতি হয়ে যাবে।

কে জানে হয়তো তুমিও

হয়তো আমিও শেষ হয়ে যাবো কোনদিন।

সেদিন ঠাঁই নিবে ‍তুমি আমার কবিতায়

কবিতার ক্যানভাসে হয়ে উঠবে রঙিন

অপরূপা সুহাসিনী—

অমরত্বের সাক্ষী দিবে ,তুমি ছিলে আমার

কবিতা-

আজ যে ভুলে যাওয়া, এতো ভুলো যাওয়া নয়

তুমি আবার ফিরে আসবে, আবার হবে নব উদয়

হৃদয়ে হৃদয়ে লিখেছি যে নাম, সেতো অক্ষয় প্রীতি

কবিতার চরনে চরনে তুমি সেরূপ অমর স্মৃতি !

আমার রেখে যাওয়া কবিতায়-

ঠিক যেমন কালি কলমের প্রণয়

এ বন্ধন কভূ ছিন্ন হবার নয়, বিচ্ছেদের নয়

ইতি টানলেই, সব হয় না ইতি

এ স্বপ্ন সত্যি হবে জেনেও ভালবেসেছি অতি।

------------------------------------------------

 

হঠাৎ কি এমন হলো

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৯--২০২৩ ইং

***********************

ইদানিং তোমার মিষ্টি হাসিটা বদলে যাচ্ছে,

এমনকি আগের সেই লাবণ্যতাও ঝরে যাচ্ছে

সেই পরিচিত রূপের ঝলক এখন আর ভাসেনা

দেখলে মনে হয় নেশা তোমায় ছাড়ে না

অবসাদের চিহ্নগুলো ভেসে উঠে চোখে মুখে

হঠাৎ কি এমন হলো ! কি এমন বিরহের দুঃখে !

তুমি এমন আড়ালে থাকো!

যে হাসিটায় ‍অযূত স্বপ্ন দেখত শত শত প্রাণ

সে হাসিটা কোথায় লুকালে , কোন সে অভিমান !

অপলক চেয়ে থাকি,

যদি একটু সেই রাঙা ঠোঁটের হাসিটা দেখতে পাই-

তখন মনে হয় ,তোমার চেয়ে সুহাসিনী কেউ নেই !

অথচ এই তুমি  ! কাউকে হারাতে যেয়ে

নিজের হাসিটাই হারালে শত বিষাদের ছাঁয়ে।

----------------------------------------------------

 

Friday, September 8, 2023

তোর আগুনে রেখেছি হাত

 


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,

জানি না কোন মন্ত্রবলে করলি কুপোকাত !

জ্বলে পুড়ে ছাঁই হচ্ছি দিবা কিংবা রাত,

তুই শুভ্রতার বদলে দিলি কলঙ্কিত চাঁদ !!

কোন মন্ত্রগুণে ?

হৃদয়কে পুড়ালি তুই অনল দহনে ,

যদি ভাল নাই বাসবি তবে কেন বলেছিলি

কেন ডেকেছিলি নিরিবিলি ?

তোর গুহায় লুকিয়ে আছে বিষাক্ত সাপ

ছলনাময়ী ভালবাসার অভিশাপ !

ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,

এখন হৃদয় গুনে শেষ নিঃশ্বাসের আয়ু

তোর তরঙ্গ জলে ঝাঁপ দিতে গিয়ে

খুঁজে পেলাম জ্বলন্ত আগুনের গোলা !

এখন মনে হয় ভুলে ভরা জীবনের পান্ডুলিপি।

ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,

জানি না কোন মন্ত্রবলে করলি কুপোকাত !

---------------------------------------

 

একুট বলে যাও

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

মুচকি হাসির আড়ালে কি লুকিয়ে রাখো ?

ভালবাসা ? না ঘৃণা ? না তিরস্কার ?

যদি ভালবাসা রাখো তবে স্বর্গিয় সুখে আছি

যদি ঘৃণা কিংবা তিরস্কার করো আগুন হয়ে বাঁচি।

আমি তো জানি তুমি রোদেলা

তুমি নও কোন অন্ধকার কাফেলা

যদিও অন্ধকার হও হয়তো হারিয়ে যাবো অতলে

যদিও ভালবাসা হও

পুলকের রোদ বুনে যাবো ওষ্ঠচুম্বনে প্রমোদ কল্লোলে

মুচকি হাসির আড়ালে কি লুকিয়ে রাখো ?

একুট বলে যাও

ভালবাসা খুঁজে নিবো উঁচু পাহাড়- সাগর জলে।

কি লুকিয়ে রাখো মুচকি হাসির আড়ালে ?

-------------------------------------------

তোমার রেখে যাওয়া আঘাতে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

তোমার রেখে যাওয়া আঘাতে অনন্ত সুখ খুঁজি;

দীর্ঘশ্বাসেও সেই হাসিটা ভেসে উঠে রোজি

ভুলতে চাইলেও, ভুলে যাওয়া ‍তুমি

কেন যেন গোলাপ হয়ে ফোট হৃদয় ভূমি !

এখনো্ দেখি রাঙা ঠোঁটের শুভ্রতায় মিশে আছে

সেইসব অনুভূমির শাখাগুলো,কাছে খুব কাছে

এতো মুগ্ধ আবেশ; এতো রঙের প্রজাপতি

ভালবাসার ফুলে ফুলে

মনে হয় তোমার তরঙ্গে ডুবে যাই নিঃসঙ্গ সময়ে

তৃষ্ণার্ত ডুবুরী হয়ে যাই স্বর্গিয় সুখের প্রণয়ে-

তোমার রেখে যাওয়া আঘাতে লিখে যাই

অমর প্রেমের উপাখ্যান

শিহরিত প্লাবনে মিশে যাই দিগন্তের শেষ প্রান্তে।

--------------------------------------------

 

নিলাম হয়ে গেছে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

নগ্ন রূপের ঝংকারে শিহরণ উঠে শরীরে,

যৌবনের তরঙ্গ দোলে অস্থি মজ্জার গভীরে-

পুলকের শাখা প্রশাখাগুলো কামনায় জাগে

প্রণয়ের অস্রটাও রাগ- অনুরাগে

রক্তের কাঁপুনিতে ঝড় উঠায় তানপুরা সুরে

এই দৃশ্যমান নগ্নতার রোদ্দুরে-

আজ নিলাম হয়ে গেছে সভ্যতার আদি সরঞ্জাম,

নগ্ন প্রদর্শনী চলে গোপন অঙ্গ অঙ্গে এই ধরাধাম।

যা গোপন থাকার কথা ছিল

তা আজ খুলে গেছে, খুলে দিল

দৃষ্টি দিলেই চোখ বুজে আসে, নীচু হয় মাথা

অঙ্গে অঙ্গে আগুন ঝরা ফাল্গুন! নগ্নতার প্রথা।

ঝরে গেছে সভ্যতার ফুল-

নিলাম হয়ে গেছে রূপসীর যৌবনা  কূল।

এখন নদীর জলে ডুব দেয় শিয়াল কুকুর !

ফুলে ফুলে শুল বিধায় বিষাক্ত পোকা মাকড়।

---------------------------------------------

 

 

এলোমেলো সুহাসিনী

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

এলোমেলো এই সুহাসিনীর কাছে কি চাইব !

তার অঙ্গে অঙ্গে দ্রোহের অনল শিখা -যন্ত্রানাবিভ্রম !

শত শয়তানে ভয়াল ছায়া-

নিজের অনলে নিজেই হচ্ছে জ্বলে পুড়ে ছাঁই

গুপ্ত ধন লুটে নিচ্ছে রাস্তার কুকুর বিড়াল হায়েনা

খুব গভীরে ঢুকে গেছে সাপ বিচ্ছু পোকা মাকড় !

এখন উদাসীন রাস্তার পাগলী-

এলোমেলো এই সুহাসিনী এখন অগ্নি-কারাগার

মিলনের আর্তনাদেও সেই সাগর -নদীতে

রুস্তম আর আসে না, ছুঁয়ে দেখেনা, ভালবাসে না

এখন এইডস এর দখলে আশ্রম !

কোথায় সেই রূপ লাবণ্য ! কোথায় সেই উম্মুক্ত

অঙ্গ অঙ্গের তরঙ্গ খেলা ?

রূপসীর তরী এখন নরকের অগ্নি চুলায়-

তার অঙ্গে অঙ্গে লেগে আছে নিষিদ্ধ প্রণয়

প্রেমে এখন নগ্নতার কালো ছায়া—

এলোমেলো সুহাসিনীর কাছে ভালবাসার কিছু নেই--

--------------------------------------------

হৃদয়ই কেবল ছুঁতে পারে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

রূপ লাবণ্য হৃদয় ছুঁতে পারে না-

কামনাকে ছুঁতে পারে-গুপ্তধন বিলাতে পারে ইচ্ছেমতো

ভোগের পণ্য হতে পারে, প্রেমিকা হতে পারে না,

নিশির বন্ধু হতে পারে, জীবন সঙ্গী হতে পারে না

হৃদয়ই কেবল ছুঁতে পারে অসীম আকাশ!

পাহাড় –পর্বত দৃষ্টিহীন সীমানা-

ভালবাসাই মেঘের প্রচ্ছদ ছিড়ে আাকাশ ছুঁতে পারে

রূপ লাবণ্যর গভীরে মোহ কামনা লালসা

অযূত ছলনার মহাঘাতক !

হৃদয় যেখানে দিগন্ত পেরিয়ে, ভালবাসা সেখানে

স্বর্গিয় ঠিকানা-

হৃদয়ই কেবল ছুঁতে পারে, ভালবাসার জীবন্ত মোহনা।

 

বিনিদ্র চোখে পথ চলেছি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

যদিও চারিদিকে অন্ধকারময় ধুসর চোখ,

তবুও জোনাকী রেখে গেছে ক্ষীণ আলো।

শত অবহেলার মাঝেও রাত্রির আঁধারে

এই আলোর দিগন্ত জুড়ে ভালবাসার ছায়া

যেখোনে খুঁজে পাই সোনালী শিশির-

যেখানে প্রশান্তি নেমে আসে হিম শীতল,

জানি সম্মুখে রাত্রির পথ ! অচেনা নোঙ্গর-

তবু ছেড়েছি তরী জোনাকীর পিছু পিছু

যদি একটু আলো খুঁজে পাই

ভালবাসার পরশে—

বিনিদ্র চোখে পথ চলেছি পৃথিবীর বাঁকে বাঁকে

আশার  আলো দেখি স্বপগুলোর ছবি এঁকে এঁকে।

--------------------------------------------

 

এলোমেলো তরঙ্গ

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

কবে যে এলোমেলো তরঙ্গ উঠেছে প্রাণে

কোন খবর নেই! কিছু বলছে কেউ একজনে

আজ যেন অনুভূতির ডাল-পালাগুলো

শুধু তার কথাই ভাবছে; কিন্তু সে কে ?

অনেক ভেবে দেখেছি সে আর কেউ নয়

সে শুধু তুমি ! শুধু তুমি !

যে তুমি মিষ্টি হেসে বলেছিলে বৃষ্টিতে ভিজে ভিজে

তুমি যদি হতে মেঘলা আকাশ !

আমি হতাম স্রোতনী নদী, প্রবাহিত নদী—

তুমি চাইতে আমার বাদল মেঘে ভেসে যেতে

পুলক ভালবাসার স্বর্গিয় জলে-

আজ আকাশে অনেক ঝড় বাদল মেঘ

তুমি কি বৃষ্টি নেবে ?

তোমাকে খুঁজতে খুঁজতে আমি যে নিখোঁজ হয়েছি

ভিতরে ভিতরে এলোমোলো তরঙ্গ !

-------------------------------------------------

রূপালী হাসির ঝলক

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮--২০২৩ ইং

***********************

রূপালী হাসির ঝলক ভেসে উঠে নির্ঘুম চোখে,

আর কিছু না, সত্যি আর কিছু কিছু না

এই যে তুমি এতো সুহাসিনী, এতো রূপবতী

এতো যৌবনা !

সেদিকে বিন্দু মাত্র নজর নেই, কমনা বাসনা নেই

জানি তোমার আছে উত্তাল বঙ্গোপসাগর !

পুলকময় তরঙ্গ রাশি !

তাও জানি, এ জলরাশি আমার নয়, আমার

আছে পদ্মা মেঘনা যমুনা, খাল বিল ঝিলের সমারহ

এখানেই স্মান করি, এখানেই সুখ স্বর্গ্ অনুভব করি

শুধু রূপালী হাসির ঝলকে হারিয়ে যাই

তোমার গভীরে, হয়ে যাই দুরন্ত প্রজাপতি

খুঁজে বেড়াই আমার সেই ফুলকে সেই হাসিকে

এ বুকে শুন্যতার ঘন্টা বেজে যায়, তবু রোদের

উষ্ণতা খুঁজে বেজাই তোমার সেই তুমিতে!

যদিও নেই সেই জ্যোৎস্নার মায়াবি আলো

তবুও অনুভবে নীলে বরফ- অনুভূতি

যেন অনন্ত কালের সুখ স্বর্গে শুয়ে আছি।

তোমার সেই রূপালী হাসির ঝলকে—

-----------------------------------------

 

 

Thursday, September 7, 2023

বড্ড বেশী ভালবেসে ফেলেছি

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭--২০২৩ ইং

***********************

হৃদয়টা ফাঁকা পড়ে আছে বহুদিন,

এক শুন্যতায় যত্নহীন, তবু যে নিত্যদিন

কেউ এসে দোলা দিয়ে যায়

তরঙ্গ তুলে যায় নিঁপুন ছোঁয়ায়।

শতবার ভুলতে যেয়েও আশালতা

ধীরে ধীরে উঠছে বেড়ে তরুলতা

পুলক শিহরণ জেগে উঠে আঁধার ঘরে

তবু সে অধরা তবু সে অপূর্ণতা বিস্তরে,

মিষ্টি হাসি দিয়ে সে আর আসেনি-

তবু সে জীবন্ত হয়ে আছে হৃদয় ধরনী।

মনের প্রতিটি পরতে পরতে, এখনো সেই

মিষ্টি হাসিটার চিত্রই ভেসে উঠে—

ভুল করে হলেও ভুলতে পারি না-

কি এমন মহত্ব লুকিয়ে রেখেছো জানি না

এতটুকু জানি বড্ড বেশী ভালবেসে ফেলেছি

পূর্ণি ঝলকের মত যে হাসিটা দেখেছি !!

----------------------------------