মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৮-৯-২০২৩ ইং
***********************
যদিও
চারিদিকে অন্ধকারময় ধুসর চোখ,
তবুও
জোনাকী রেখে গেছে ক্ষীণ আলো।
শত অবহেলার
মাঝেও রাত্রির আঁধারে
এই আলোর
দিগন্ত জুড়ে ভালবাসার ছায়া
যেখোনে
খুঁজে পাই সোনালী শিশির-
যেখানে
প্রশান্তি নেমে আসে হিম শীতল,
জানি
সম্মুখে রাত্রির পথ ! অচেনা নোঙ্গর-
তবু ছেড়েছি
তরী জোনাকীর পিছু পিছু
যদি একটু
আলো খুঁজে পাই
ভালবাসার
পরশে—
বিনিদ্র
চোখে পথ চলেছি পৃথিবীর বাঁকে বাঁকে
আশার
আলো দেখি স্বপগুলোর ছবি এঁকে এঁকে।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।