শুক্রবার, সেপ্টেম্বর ০১, ২০২৩

একটাই ভুল ছিল আমার

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১-৯-২০২৩ ইং

*************************

তোমার চোখ আমার অশ্রুজল দেখেনা

হৃদয়ের কান্নার ধ্বনি শুনে না,

তাই হয়তো ভাবো আমি কাঁদিনা

কত যে রক্ত ক্ষরণ এ মনের অরণ্যে

তবু আমি হাসি নিছক এতটুকুই

নিরন্তর বুঝ দেওয়ার প্রচেষ্টা

আমি ভালো আছি, বেশ ভাল আছি

এই যে তোমার দিকে তাকাই এ শুধু কল্পনা !

অনেক গভীরে তুমি আছো, তোমাকে খুঁজি

শুধু তুমি আমার অন্তর ভাষা বুঝনা

তোমার চোখ আমার অশ্রুজল দেখেনা

যদি কোনদিন বলতে হয়, বলবো

আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি

হয়তো সেদিন তুমিও কাঁদবে- তুমিও বুঝবে

তুমি ভুল করেছিলে, বড় ভুল করেছিলে

অহংকারে নিজেকে লুকিয়ে রেখে

হয়তো একটাই ভুল ছিল আমার,

ভালবেসেছি, শুধু তোমাকেই ভালবেসেছি ।

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...