মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১-৯-২০২৩ ইং
*************************
কল্পনা, কোন অধরায় তোমার বসবাস,
এ হৃদয় প্রত্যহ খুঁজিছে তোমায় ।
বিরামহীন অযূত ব্যাকুলতায়—
ওই মিষ্টি হাসিটা দেখতে চেয়েছি মাত্র-
তুমি ছাড়া প্রদীপ জ্বলে না শুন্য অন্তরে
শুধু তোমার হাসিতে জ্বলে উঠবো বলে
অপলক চেয়ে আছি—
দিবসের প্রখরে, নীশির আঁধারে
কল্পনা, কোন অধরায় তোমার বসবাস?
শুনেছি তুমি অনেক সুন্দরী, সুহাসিনী
লাবণ্যময়- গ্ল্যামার !
আমি তার কিছুই দেখিনি, দেখতো চাই না
শুধু দেখেছি ওই মিষ্টি হাসিটা
তুমি তার কিছু জেনেছো কি হে কল্পনা ?
আমি ব্যাকুল হয়ে উঠছি, নিঃশেষ হচ্ছি
ওই মিষ্টি হাসিটার দুর্ভিক্ষে !
বলো না, আর কত অধরা তুমি ?
তোমার মিষ্টি হাসিটায় একটু চুমু খেতে চাই
ভালোবাসতে চাই--
তোমার কল্পপনায় রজনী কাটে নির্ঘুম-
ক্ষীন তন্দ্রায়
এ শন্যতার অবসান চাই
শুধু তোমার ওই মিষ্টি হাসিটা দেখে দেখে--
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।