মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৯-৯-২০২৩ ইং
***********************
ইদানিং
তোমার মিষ্টি হাসিটা বদলে যাচ্ছে,
এমনকি
আগের সেই লাবণ্যতাও ঝরে যাচ্ছে
সেই পরিচিত
রূপের ঝলক এখন আর ভাসেনা
দেখলে
মনে হয় নেশা তোমায় ছাড়ে না
অবসাদের
চিহ্নগুলো ভেসে উঠে চোখে মুখে
হঠাৎ
কি এমন হলো ! কি এমন বিরহের দুঃখে !
তুমি
এমন আড়ালে থাকো!
যে হাসিটায়
অযূত স্বপ্ন দেখত শত শত প্রাণ
সে হাসিটা
কোথায় লুকালে , কোন সে অভিমান !
অপলক
চেয়ে থাকি,
যদি একটু
সেই রাঙা ঠোঁটের হাসিটা দেখতে পাই-
তখন মনে
হয় ,তোমার চেয়ে সুহাসিনী কেউ নেই !
অথচ এই
তুমি ! কাউকে হারাতে যেয়ে
নিজের
হাসিটাই হারালে শত বিষাদের ছাঁয়ে।
----------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।