মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১-৯-২০২৩ ইং
*************************
গোলাপের কাছে আমার মেলেনি ঠাই,
কাঁশ বনের শুভ্রতায় এলাম যে তাই,
পূর্ণিমার আলো যেন পাই,
ঘূর্ণি ঝড়ের ধূলি কণা এলো অবেলায়,
চোখ মুখ ঢেকে দিলো নির্ভাবনায়,
আমার শেষ শুভ্রতাটুকু নিলো বিদায়
কোথায় ছুঁটেছি ! কোন সে দূরের পথে ?
আজ যে সব হারায়ে হায় হায় !
অপলক চেয়েছিলাম পূর্ণিমার শুভ্রতায়
সবই শুন্য, সবই অধরায় !
ভালোবসার রুদ্দুরে কালো মেঘের খেলা
জানি না সে কি কারনে
অনল জ্বালিয়ে দিলে হৃদয় কাননে-
ভালোবাসাই করে গেল নিঃশ্ব আমায়
তবু যে ভালোবাসি তোমায়— হে গোলাপ !
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।