মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১-৯-২০২৩ ইং
*************************
যদি ভালোবাসাটাই হেরে যায়
তবে আর হৃদয়ের কথা বলো না;
বুঝে নিও আমি শিখে গেছি
তোমায় ছাড়া একা বাঁচতে।
যদি পূর্ণি শশী আঁধারে ঢেকে আসে
তবে আর অপলক দৃষ্টি দিয়ো না;
মিষ্টি হাসিটা ভুলে যেয়ো-
যে ঊষায় হবে নতুন ভোর,
সে আলোতেই খুঁজে নিবো আমার তুমিকে !
যদি হৃদয় ভেঙ্গে যায় শুন্যতার হাহাকারে,
যদি আবার ফিরে আসে তাড়া করে
আমি বলে দিবো, আামি আর চাই না
যেখানে হৃদয়টা হেরে যায়
সেখানে আর ভালোবাসার কথা বলো না।
যদি হৃদয় দিয়ে ভালবাসতে পারো তবেই শুধু
বুঝতে পারবে এ শুন্যতার ব্যাথা।
যদিও ঝড় বয়ে যায় এ বুক জুড়ে
তবুও হৃদয় কপাট খুলে দিবো
ভালোবাসার সুখ কুড়ে নিয়ো হে প্রিয়া !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।