মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২-৯-২০২৩ ইং
*************************
ঘন কালো মেঘের আড়ালে
চমকিত বজ্রের বিকট শব্দে
স্পন্দিত বুক চিরে গেল যেন
হঠাৎ,
মাথা নিচু করে তোমার চলে যাওয়া
চমকিত হলাম বটে, নিস্তব্ধ হলাম
তুমি কতটা বহুরূপী, ছলনাময়ী !
তুমি কতটা নিষ্ঠুর বিশুদ্ধ কলো
তুমি রঙ ধণুর মতো হঠাৎ জেগে ওঠা
সূর্যের বিপরীতে ক্ষণিকের ইমিটেশন!
তোমাকে ভালবাসা মানে
অথৈ সাগরের নোলা জলে ডুবে মরা
তোমার ঠিকানা বলতে কিছু নেই
তুমি এক ধোঁয়াশা !
নির্ম্ম বিষাক্ত কালো ধোঁয়া, মৃত্যু ভয় !
ঘুন পোকায় খাওয়া স্পন্দনহীন প্রাণ
কিছুই পাচ্ছি না তবু যে তাকিয়ে ছিলাম
সেটাও ছিল ভুলে ভরা কবিতার চরন।
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।