শনিবার, সেপ্টেম্বর ০২, ২০২৩

তোর স্মৃতি আঁকড়ে ধরে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-৯-২০২৩ ইং

***********************

এখনো বেঁচে আছি তোর স্মৃতি আঁকড়ে ধরে,

তুই ছাড়া কে আছে বল আমার এই শুন্য নীড়ে ?

যদিও তুই চেয়েছিলি অঙ্গে অঙ্গে যুদ্ধ

আমি চেয়েছি হতে হৃদয় হৃদয়ে ঐক্যবদ্ধ

তুই অভিমান করে চলে গেলি,ভুলে গেলি

কত খুঁজেছি এই মেঠো পথ এই শহরের অলি গলি।

তুই আর হলি না প্রণয়ের সারথী এই জীবনে

তুই তো এসেছিলি ভালবাসা নিয়ে এই মনে

আর আমিও চেয়েছিলাম, খুব করে চেয়েছিলাম

জানি না এখন তুই কোথায় আছিস এই ধরাধাম !

এখনো বেঁচে আছি তোর স্মৃতি আঁকড়ে ধরে,

তুই ছাড়া কে আছে বল আমার এই শুন্য নীড়ে ?

তুই যে স্বপ্নগুলো বুঁনেছিলে সেগুলোর কি হলো !

আজ তুই নেই তবুও একটা প্রেমের গল্প ছিলো

এখনো বেঁচে আছি সেই স্মৃতি আকড়ে ধরে-

তুই শুধু শুধু বলেছিলি ভালবাছিস আমারে--

--------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...