শনিবার, সেপ্টেম্বর ০২, ২০২৩

কে তোরে এতটা ভালবাসতে পারে ?

 


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-৯-২০২৩ ইং

*************************

তোরে কেন হৃদ স্পন্দনে এতোটা অনুভব করি !

কেন তোর অলিতে গলিতে রোজ যাতায়াত করি ?

তুই আমার অস্থি মজ্জায় ধুলো বালির মতো উড়ি,

পুলক শিহরণ তুলে যাস অঙ্গে অঙ্গে জুড়ি ।

সে তোকে কি আমি কভু ভুলতে পারি ?

তোরে যে হৃদয়ের জেলখানায় বন্দি করে রেখেছি,

তোরে যে ভালবাসি তাতো তোরে বলে দিয়েছি।

আমি তোর হৃদয় মাঝে জীবিত আছি,

তোরে নিয়ে চাই স্বর্গিয় সুখে বাঁচি !

তুই কি তা বুঝিস না ?

তুই কি এতটাই তরঙ্গহীনা নদী !

আমি চেয়ে চেয়ে তোর চোখের ভাষা পড়ি !

তুই কতটা ভালবাছিস তা আমি বুঝতে পারি।

তোরে যখন দেখি গুপ্তবাসনা উম্মাদ হয়ে যায়,

মনে হয়  দেহের ইচ্ছেগুলো ভ্রমনে বেড়ায়।

স্বর্গিয় সুখের পরশে রাতের ঘুম হারায়

যেদিন তোরে দেখিনা পাগলের মত অবুঝ হয়ে ঘুরি,

কে তোরে এতটা ভালবাসতে পারে

যতটা আমি তোরে ভালবাসতে পারি ?

--------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...