শনিবার, সেপ্টেম্বর ০২, ২০২৩

তুমি এখন হৃদয়ের ডালে ডালে

তুমি এখন হৃদয়ের ডালে ডালে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-৯-২০২৩ ইং

***********************

তুমি কাছে এসে, খুব কাছে এসে

একটু মিষ্টি হেসে

তুমি আমাকে কি ব্যাকুল স্বপ্ন দেখালে

এখন তুমি না তাকালে

ভেঙে চূড়ে চূড়মার হয় প্রাণ

কি যেন শুন্যতা অনুভব করি সারাক্ষণ

জানিনা, কি এমন তুমি জাগালে

শয়নে স্বপনে অনুভবে কেড়ে নিলে

না পারি জাগতে

না পারি ঘুমাতে

হয়তো অজান্তেই ভালবেসে ফেলেছি

তোমার মিষ্টি হাসি, মায়াবি চাহনী

ব্যাকুল হয়ে ওঠি তোমাকে কাছে পেতে

তুমি ফুল হয়ে আছো স্বপ্নের ফুলদানিতে।

জানি না, কোন ভালবাসার চাঁদরে জড়ালে

তুমি এখন হৃদয়ের ডালে ডালে-----

---------------------------------

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...