Sunday, September 8, 2024

জেনে গেছে র্দুবৃত্ত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-০৯-২০২৪ ইং

*********************************

হে বন্ধু, উদ্বেগ উৎকণ্ঠা কভূ আনবে না চিত্ত,

এ মাটি মুক্তিযুদ্ধের ঘাঁটি জেনে গেছে র্দুবৃত্ত।

এখানে সার্বভৌম রক্ষায় ক্ষিপ্ত জনতা গর্জায়,

বীর যোদ্ধা প্রস্তুত দূর্গে দূর্গে হানা দেয় র্নিভয়!

 

কভূ যদি ফিরে আসে বিপ্লব- শত্রুরা হবে নিশ্চিহ্ন,

রুখে দিবো তীব্র অসুর স্রোত তন্দ্রাকে করে ছিন্ন।

স্বাধীনতার প্রশ্নে ঐক্য হব প্রতিরোধ গড়ব শক্ত,

লক্ষ শহীদের মন্ত্রে বিদ্যুৎ আসে, জাগে সাড়া রক্ত।

 

ভয় নেই সোনার বাংলা সুর ক্রমশই করে দৃপ্ত,

আসে সংহতি, দেশদ্রোহীর প্রতি ঘৃণা হয় ক্ষিপ্ত।

পরাজিত ভীমরুল মায়ের বুক আজ উচ্ছেদ্য,

স্বাধীন দেশ তাই নিঃশেষে রচে যাব গদ্য-পদ্য।

-----------------------------------------------

 

শেষ স্বপ্ন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-০৯-২০২৪ ইং

*********************************

ওরে অন্তর বাহ্যিকে চলিছে আজ বিপুল বৈরী,

তাই এদেশে হিংসা বিদ্বেষ আক্রোশ হয় তৈরী।

 

এ হৃদয় ভুলিছে সভ্যতা,তাই নগ্ন যুদ্ধ,

রন্ধে রন্ধে মিলিত অশ্লিলতায় অবরুদ্ধ।

এক পাক্ষিক স্বাধীনতা আনিছে যত ঘৃণ্য,

মুক্তির শেষ স্বপ্ন ক্রমে ক্রমে হচ্ছে ছিন্ন।

 

প্রতিশোধের উথরোল তরঙ্গে গড়িছে কৃষ্টি,

অসীম অন্ধকারে ক্রমশ ছুটিছে নব সৃষ্টি।

গুম হত্যা চলিছে,হুজুগে গুজবে আক্রান্ত,

মা’র বুকে আঘাত হানে দোসর যত ভ্রান্ত।

 

ওরে ছদ্মবেশী শত্রুদের যদি না পারো চিনতে-

ওরা ছুরি বিঁধাবে লাল-সবুজের হৃদয় –বৃন্তে।

শহীদের রক্ত স্রোতে এসেছে স্বাধীন চৈতন্য,

একে রক্ষা করো হে শত্রুদের না করি গণ্য।

--------------------------------------------

Saturday, September 7, 2024

কালো শক্তি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

হে বিপ্লবী, আবার যদি ফিরে আসে বিপ্লব!

প্রস্তুত হও আজ, এখনো স্বাধীনতা দুর্লভ!

 

বলো বলো সবাই প্রস্তুত একই রক্ত ফুলে,

পথে প্রান্তরে নব স্বপ্ন উঠেছে আজ দুলে।

শহীদের রক্তে শুদ্ধ করবে ঘৃণ্য স্বৈরাচার,

হে বিপ্লবী,তুলরে তোরা তুল বজ্র হুঙ্কার ।

 

তোদের ইতিহাস ঐতিহ্য সংঘবদ্ধ রক্ত -কুসুম,

কভূ নেই তোদের পরাজয় ভাঙরে ভীত ঘুম।

ওরে তোদের ডাকছে আজিকার নবজাতক,

বিপ্লবের সেই অস্রটা তুলে দে- ভীরুরা থাক!!

 

এখানে যোদ্ধারা গর্জে উঠেছে মিলিত হাতে,

তোরা হার না মানা জাতির স্বপ্ন রাঙা প্রভাতে।

তোদের শত্রু নিধনে জাগিয়ে দে বাসনার ধূম,

রুখে দে কালো শক্তির শত গুম- হত্যা -জুলুম।

 

হে বিপ্লবী, তাজা রক্তে গড়েছে যে লালপথ,

তা কভূ মুছবে না মাতৃকার বুকে দৃঢ় অভিমত।

খেলা খেলা ঘাতক খেলা- প্রবেশ নিষেধ,

বিপ্লবী সবাই ভুলেছে দ্বন্দ্ব, ভুলেছে বিভেদ।

--------------------------------------------

মন যে অন্যদিকে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

হকের হুঙ্কার থেমে গেছে-মন যে অন্যদিকে,

সুর তাল লয় পাল্টে অনুকূল নিয়েছে চিনে।

মিথ্যের স্রোত ধারা ধূর্তের মতো শক্তিশেলে,

ছিনিয়ে তোরে নিতে পারে আজো সুযোগ পেলে।

প্রলয়ঙ্করী প্রলয় সম্মুখে, জটিল কুটিল ঝড়!!

কাকের নীর দখল করিছে কোকিল অতঃপর!

শুরু হয়ে গেছে কহু কহু ডাক ডালে ডালে,

বর্ণচোরা ঘাঁপটি মেরে আছে মায়ের কোলে।

হকের হুঙ্কার থেমে গেছে-মন যে বাঁকে বাঁকে,

কালো মৃত্যুরা ডেকেছে বুকে বুকে আজকে।

কোকিল কভূ তোর প্রেমিকা নয় বিপুল ধরায়,

তার ডিমে তোরে দিয়ে তা দেয় তোরে হারায়।

ওরে- ওরা বড় ভয়ঙ্কর বিষাক্ত- এ মর্তলোক-

সুযোগে ঝাঁপিয়ে পড়ে ওদের নিষ্ঠুর চোখ।

---------------------------------------------

স্রোতের অনুকূলে


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ঋতু বদলে শুব্র গোলাপ ঝরে গেছে র্মমর!

মুক্ত গগণের বজ্র হুঙ্কার থেমে গেছে নিরন্তর।

 

স্রোতের অনুকূলে ছুটেছে তরী আঁকা-বাঁকা

মাঝিরা ভয়ে কম্পিত !যাত্রীরা তরঙ্গে একা!

হক পালিয়েছে স্বার্থের মহনায় বৃথা রোদনে,

রঙ ধনুর রঙে বিপ্লবের সমর  উদ্ভোধনে—

 

সত্যের মাঝে  সত্য নেই কুটিল প্রাণের সম্ভাষণ,

এ শুধু অনিষ্টের খেলায় জোয়ারে দোলে প্লাবণ।

মুক্তির স্বপ্ন ধুয়ে গেছে ছদ্মবেশীদের আবরনে,

রূপ বদলানো দিনে- শত্রু বলেই নিয়েছি চিনে।

 

যাকে ঘৃণা করত আজ সেখানে চুপ ঋতু বদলে,

হকের সংজ্ঞা পালিয়েছে নব রূপে নব আদলে।

স্রোতের অনুকূলে ছুটেছে তরী আঁকা-বাঁকা,

তিমির রাত্রি তবু পাঞ্জেরী নেই সুদূর রেখা।

----------------------------------------------

  

আবার হাতে নিবো

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

লোকটা পাল্টেছে শুধু আয়নাটা ঠিকই আছে,

গন্ধ ছড়াচ্ছে তীব্র  একই রকম পঁচে পঁচে।

 

ওরে - স্বাধীনতা কি এল রক্ত নদীর ?

এখনো নিস্তার নেই নিরহ জনতার!

গোলাপ ছুঁড়ে ফুটেয়েছি  জবা মুক্ত উদ্যানে,

হুতম প্যাঁচা নিশাচর ছোবল দিয়েছে গানে।

 

শুধু মুক্তি পেয়েছি শ্লোগানে নিবিড় শ্যামলে,

এখনো সেই পুরানো ধারা স্বাধীনতার আমলে।

এখনো তোমাতে আমাতে চিরদিন চলে দ্বন্দ্ব

বৈষম্য চক্রাকারে ঘুরে শুনায় স্বৈরতন্ত্রের ছন্দ।

 

ওরে ছদ্মবেশীরা এ বাংলায় সাবধান হুশিয়ার,

আবার হাতে নিবো সেই মুক্তিযুদ্ধের হাতিয়ার।

তোদের ভাষা বুঝেগেছি কণ্ঠ স্বরের ভঙ্গিতে,

তোরা কভু নহে এই বাংলার সোনালী প্রভাতে।

---------------------------------------------

আজকের ক্ষমতা

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আজকের ক্ষমতা আগামী দিনের প্রতিকূল,

মৃত্যুর মৃত্তিকা -নিয়ত রাত্রি ঘনায় বিপুল!

 

ক্ষমতা স্বৈরতন্ত্রের হাওয়া ছড়ায় শীতল ছায়ায়,

মানবিক অনুভূতি ভোঁতা হয়ে আসে দরজায়!

হয়ে উঠে দৈত্য দানব প্রবল স্রোতের বেগে,

নিজ সত্ত্বাকে ভুলে যায় ফেরাউন আবেগে।

 

আজকের ক্ষমতা আগামী দিনের কালো মেঘ,

ঘূর্ণি ঝড় কূলে কূলে থেমে দেয় নদীর গতিবেগ।

আজকের ক্ষমতা ধূসর বর্ণিল আসন্ন প্রভাতে,

সেদিন আর রবি জাগবে না দাম্ভিক এ ধরাতে।

 

যা করছো তা আগামী দিনের প্রচ্ছন্ন জিজ্ঞাসা,

সুরতাং সাধু সাবধান!হিসাব কষে জাগাও ঊষা।

---------------------------------------------

 

উদাসী বাংলা কাঁদে


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

আইনের শাসন হারা উদাসী বাংলা কাঁদে,

স্বাধীন পতাকা পেয়েছি তবু গভীর বিষাদে!

 

স্বৈরতন্ত্রের জটাজুটে গণতন্ত্রের সমাধি,

প্রান্ত হতে প্রান্তরে ছড়িয়েছে নিরবধি-

 

দোসরের রাহু যেন গ্রাসিয়াছে স্বাধীন চাঁদে,

অন্তরের সুর কাড়িয়াছে কুটিল ধূসর ফাঁদে।

 

ওরে-বিচারক- জল্লাদ দেহ ধরে বুকে বাঁধে

আইনের শাসন হারা উদাসী বাংলা কাঁদে।

---------------------------------------

তারেই দিবো এ প্রাণ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
********************************
কোথায় ওই স্বৈরাচার, কোথায় সে বাদশাহী,
সব দম্ভ গর্ব অত্যচার চূড়মার করিছে এলাহী।
কোথায় বীর যোদ্ধা, কোথায় চাটুকার সাদ্দাম,
নাহি কেহ তোর পাশে,নাহি কেহ ধরাধাম।
নাহি সে উত্তম অর্জন, মুক্তির সেই খ্যাতি জোশ!
তুই করিলি ধ্বংস আপনার মা,আজ সে হতাশ!
কোথায় সে মুক্তি, কোথায় বীর শহীদের রক্তদান,
কোথায় সেই ত্যাজ কন্ঠ, কোথায় সে আত্মদান !
আবার আসিছে ফিরে সেই শকুন বাংলার বুক,
ওরে কোথায় পালালি দেখে যা স্বাধীনতার দুঃখ।
কোথায় সেই মুধুর গান, কোথায় সে শান-শওকত,
দেখে যা আবার আসিছে ফিরে দোসরের হিম্মৎ!
যে আসিবে ফিরে শুদ্ধতা নিয়ে হে দুরন্ত সেপাহী,
তারেই দিবো এ প্রাণ লাল -সবুজের মুখ চাহি।
----------------------------------------------

বিষাক্ত ভীমরুল

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

চারিদিকে দেখি পরিবর্তনের মত্ত রণে রণে,

বুঁনিছে শুধু মৃণাল-কাঁটা স্বাধীনতার কমল-বনে!

 

ফুলে ফুলে বিষাক্ত ভীমরুল করিছে কোলাহল,

ক্ষণে ক্ষণে বদ্ধ হয়ে আসে বুকের রক্ত কমল।

অসুর ঢেউ এসে ভাঙ্গিছে বাঁধ ভরা জল,

ভেসে যাচ্ছে গহিনের গান বেসুর কলকল।

 

শহীদের রক্ত মুছে দিতে চায় ক্ষণে ক্ষণে-

বিভক্তির দোলায় ডুবায় তরী বিপুল গর্জনে।

এখনো বিষাক্ত ভীমরুল শূল বিঁধায় নিরবধি,

তবু ফিরে আসেনি তবু বুঝেনি শঙ্কা আজবদি।

---------------------------------------------

Friday, September 6, 2024

মুক্তি ফিরে এল না

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

স্বাধীনতা আসিল ফিরে,মুক্তি ফিরে এল না,

স্বৈরাচার পালায়ে গেল,অশান্তি তবু গেল না।

 

চৌদিকে উড়িছে  কালো মেঘের ওড়না,

মাগো এইসব ধবংস থামাতে অনুরোধ করোনা।

মুক্তি কি ফেরার পথ পেল না- মাগো পেল না?

মাগো তোমার কণ্ঠ রুধে এখনো ছুটিছে কাফেলা।

 

পথহীন পাখির মতো উড়ু উড়ু করে মন,

অনল বরষে পুড়িয়ে তোমার পথ ঘাট বন।

অনেক রাঙা জলে বিপ্লবের সমর থৈথৈ,

তবু সেই বিভেদ যুদ্ধের আগুন নিভিল কই ?

 

এখনো কুঁটচালে মুক্তির গগণে শুন্যতা-

বৈষম্যেহীন  সূর্য  উঠেনি এখনো বক্রতা।

--------------------------------------------

হৃদয় কুলষিত তাই

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

হৃদয় কুলষিত তাই মানুষ ছুটিছে পথ ভুলি,

ইসলাম নহে গো কালো -নহে গো গোধূলি।

 

শান্তির পতাকা দিয়েছে  উড়ায়- এ ধরা তর,

তাগুতের মোহে মানুষ বুঝেনি তাহা অন্তর।

শান্তির তরে দুঃখরে ডেকেছি ক্ষণিক দিনগুলি,

মুত্তাকির পথ ভুলে মুনাফিকের পাল তুলি।

 

বাক স্বাধীনতা স্থান কালভেদে ফুটে ফুলবনে,

অন্তর বাহ্যিকে ব্যবধান দেখি স্বার্থের গুঞ্জনে।

শুনেছি কথার সুর মালা বজ্র কণ্ঠের উত্তালে,

শুব্রতা দেখেনি জীবন চর্চার পলে পলে।

 

হৃদয় কুলষিত তাই মানুষ ছুটিছে পথ ভুলি,

ইসলাম নহে গো কালো জুঁই চ্যামিলী শেফালী।

ইসলাম শান্তি প্রিয়, এসো গো আরো কাছে,

এগো গো শুব্রতা নিয়ে এখানেই মুক্তি আছে।

--------------------------------------------

 

সে বিপ্লবী নহে কভূ

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

হে বিপ্লবী, অন্তর -বাহিরে ঐক্য রেখো প্রবল !

অন্তর লুকিয়ে বাহ্যিক প্রকাশে নাহি থেকো অটল।

 

যদি টেক সই বিজয় চাও-যদি দুর্দিন আসে-

চির সত্য তোমারে সাহস যোগাবে হরষে।

যদি মিথ্যাকে লালন করো-বিপুল রাহুগ্রাসে

তোমাকে পাকড়াও করিবে সর্বনাশে-

 

কুটিল মনোভাব শিথিল যেন হয় সত্যের মুঠো,

বাধা ডিঙ্গিয়ে এই বিপ্লবে তত দুর্জয় হয়ে ওঠো।

সত্যের তরে অসুর সাথে করে যাও সংগ্রাম,

কেউ পারিবে রুধিবে তোমায় এই ধরাধাম।

 

এ হৃদয়ের ডাক,চির সত্য পথে প্রবল রবে,

সত্যই যুগে যুগে বিজয়ী হয়েছে এই ভবে।

বিপদে যে ধৈর্য সাহাস হারায়- সে বিপ্লবী নহে কভূ!

ওরে-কুচক্রকে করো না ভয় সহায় আল্লাহ প্রভূ।

------------------------------------------------

সে সুর গাঁথিয়াছি প্রাণে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

যে সুর শ্লোগানে স্বাধীনতা পেয়েছি বিশ্ব পানে,

সে তাল লয় সুর অন্তরে গাঁথিয়াছি কলতানে।

 

লক্ষ শহীদ রক্তে লিখা লাল-সবুজের স্বরলিপি!

ওরা বুঝিতে পারে নাই, তাই ছুটিয়াছে পথ ভুলি।

এ যে পাথর কঁচি পাতা গজে বারে বার অন্তরে,

ওরে কে তারে বিনাশ করিবে এই বঙ্গ মাঝারে ?

 

এ যে গহিনের প্রেম! এর নাই কোন গোধূলি !

এ সুর বাজিবে জনে জনে অনাগত দিনগুলি।

ওরে কান পেত শোন লক্ষ শহীদের অমর গান,

যে সুর শ্লোগানে আনিছে বাংলার বিজয় কেতন।

 

যে রক্ত বিন্দুতে  রচিছে এই গান প্রেমের বুলবুলি,

সে সুর গাঁথিয়াছি  প্রাণে লাল সবুজের পাল তুলি।

-----------------------------------------------

আপনারে না শুধিয়ে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

আপনারে না শুধিয়ে ছুটিছো কার পিছে?

তালাশ করে দেখ কত দোষ তোমারে ঠেলিছে।

 

যে দোষে সে দোষী তুমিও তার পথে চলি,

আপনার দোষ দেখ না কভূ আঁখি দু’টি খুলি।

জগতে কত বিচিত্র তুমি হে কত বিচিত্ররূপিণী,

আলোকে তুমি কালো মেঘে ঢাকো পূর্ণি রজনী!

 

ভ্রান্ত তাল লয়ে সুর বাজিছো মন্দ বাতাসে,

আপন ‍নৃত্য নাচিয়ে চিত্ত বিকাশে—

আপনারে না শুধিয়ে রচিছো কল্প কাহিনী,

দোষ খুঁজিতে ভুলে গেছো আপনার ধরণী।

----------------------------------------

স্বাধীনতার শিউলি

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

কখনো বিজয় উৎসবে হও যদি তুমি একাকিনী,

বুঝে নিয়ো ধরায় লুটায়ে পড়িছে আঁধার রজণী।

স্বাধীনতার শিউলি ফুটিয়ে দাও কোলখানি ভরি,

প্রণয়ের মতন পাঁপড়িতে পাঁপড়িতে বন্ধন করি।

 

এখনো পঁচা দুর্গন্ধ ফুলের কাননে কাননে-

এখনো মরণ ব্যাধি বৃক্ষ শাখের বুঁননে বুঁননে।

কখন যে মা’র আঁচলখানি পড়ে যায় খসে—

আছি সে ভয়ে একেলা স্বাধীন বঙ্গে  বসে ।

 

স্বাধীনতার শিউলি এখনো ঝরে দীর্ঘশ্বাসে-

অশ্রুটি কাঁপে নয়নের পাতে অনিমেষে।

যদি বিপ্লব হেরে যায় তুমুল ঘূর্ণি ঝড় তুফানে।

এ বিজয় পাবে না কভূ স্বীকৃতি তটিনীর গানে,

------------------------------------------

 

উচ্ছছে গর্জিছে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

আকাশে -বাতাসে খেলিতেছে কালো মেঘ,

বায়ূ আসি করিতেছে চুম্বন হুজুগ- আবেগ।

 

ঘোলা জল উচ্ছছে গর্জিছে বাহু পসারিয়া,

বঙ্গের কূল ভাঙ্গিয়া চলিছে ব্যাকুল হরষিয়া।

স্থল ভূমি অথৈ জলে ডুবিছে বানে ভাসিয়া,

রক্তে পাওয়া মুখের ভাষা নিতেছে কাড়িয়া।

 

পথ ঘাটে সাপে নেউলে নগ্ন করিছে আলিঙ্গন,

মাতৃকার বুক পুড়িছে ওই দোসরের সাথীজন।

চৌদিকে দখল বানিজ্যের পুস্প নিত্য ফুটিয়া,

লুট করিয়া যাইতেছে প্রান্ত হইতে প্রান্ত জুড়িয়া।

 

বেকারত্বের অভিশাপ গর্জিয়া উঠিছে বাংলায়,

ঘোলা জল উচ্ছছে গর্জিছে বাহু পসারিয়া হায়!!

-----------------------------------------

Thursday, September 5, 2024

স্বাধীনতার যুগে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৫-০৯-২০২৪ ইং

*********************************

হঠাৎ কেঁপে উঠিছে বুক অসনি সংকেতে,

স্বাধীন তবু অধিকার লুটিছে দস্যু-ডাকাতে।

স্বাধীনতার যুগে পরাধীনতা কি যাবে-

নাকি কাক শিয়াল হায়েনারা ছিড়ে ছিড়ে খাবে?

স্বাধীনতার মর্মবাণী বুঝতে হবে আজি,

চৌদিকে শত্রুর দামামানা উঠিছে বাজি।

------------------------------------