Thursday, November 21, 2024

অবুঝের মত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২১-১১-২০২৪ ইং

********************

এতো সহজেই হৃদয়টা দিয়ে ফেলি কেন?

কি আছে নেশা! কি আছে অবুঝ তরঙ্গ হেন!

 

আউলা ঝাউলা ঝড়ের মত উদাসী বাতাস মেখে,

কেন স্বপ্নের চোখে তোমার ছবি বিনিদ্র যাই এঁকে।

কেন এত ব্যদনার বেনোজলে ভেসে যাই দূরে-বহুদূরে!

অসীম দিগন্ত জেনেও কেন বুঝিনা তুমি বড় অধরে।

 

শুধু ছুটে চলি শুধু ছুটে যাই সারাটি স্নিগ্ধ রাত,

কাব্যের মহিমা বুঝিনি তবু চেয়েছি দু’টো হাত।

অনেক ভেবেছি এ কবিতা আমার নয়

তবু বুকে জড়িছে রেখেছি অবুঝের মত নির্ভ্য়!

 

প্রেম কি বুঝিনি শুধু অনুভব করেছি তন্ত্রে তনুতে পুড়ি,

তবু ছুঁতে চেয়েছি নিজেকে হারায়ে আকাশের লাল ঘুড়ি।

কি যেন এক ঝড় উঠেছে হৃদয়ের গভীরে-

কেন এত সহজেই ভালবেসে ফেলি তোমারে?

 

বাঁধা পড়েগেছি যতই টানো বিরহের সুতো ধরে

এ বন্ধন ছিন্ন হবে না কভু যতই ছুটে যাও দূরে।

অবুঝের মত স্বপ্নের চোখে তোমাকে দেখেছি,

উদাসীন হয়ে অন্তরে শুধু তোমারই ছবি এঁকেছি।

------------------------------------------

 

কান পাতলেই শুনি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২১-১১-২০২৪ ইং

********************

দিকে দিকে তাকালেই কম্পিত হয়ে উঠে প্রাণ!

কান পাতলেই শুনি দেশদ্রোহী আজে বাজে গান।

 

অথচ স্বদেশ ছিল ফুলে ফলে শস্যে ভরা মাঠ,

তবু মুক্তি খুঁজে পাই না শহর -গঞ্জ -গ্রাম –পথ- ঘাট!

টোকা দিলেই যেন মুছে যায় শহীদের রক্তঝরা প্রেম,

চেতনাবোধে লেগেছে দেশদ্রোহী দোসরের পঁচা ঘাম।

 

কেউ যেন এসে বলে প্রজন্ম হতে প্রজন্মের কথা,

কেউ যেন মুছে দিতে চায়,কেউ যেন চায় দিতে ব্যাথা।

যে প্রজন্মের পথ ধরে ফুটেছে রক্ত জবার ফুল,

তারেই পুড়ে দিতে চায় এই প্রজন্মের দাবানল ।

 

কি এক অস্থিরতা ঘিরে আছে এ স্বাধীন বসুন্ধরা !

গৃহযুদ্ধের ডাক দিয়ে বলে গল্প –কবিতা- ছড়া।

যে প্রজন্ম দিয়েছে লাল সবুজের রুমালখানা,

কেন নাই লক্ষ শহীদের রক্ত ঝরা ইতিহাস জানা?

 

এখানেই সেই প্রজন্মের অপরাধ অমীমাংসিত ফাঁদ,

তবু বলি সূর্য্ না থাকলে শুভ্রতা পেতনা পূর্ণি চাঁদ।

দিকে দিকে তাকালেই কম্পিত হয়ে উঠে প্রাণ!

কান পাতলেই শুনি দেশদ্রোহী আজে বাজে গান।

---------------------------------------------

 

Wednesday, November 20, 2024

উদাসীন বসে আছি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২০-১১-২০২৪ ইং

********************

হারিয়ে যাওয়া সেই পাখি আবার এসেছে ফিরে,

শুন্যতা ভরেছে উষ্ণতা ছেনে ছেনে স্বর্গিয় নীড়ে !

 

তবু অধরা তবু ছুঁতে পারিনি তবু নিভৃতে চেয়েছি,

কোকিলের সেই গান বাজুক সুরে সুরে যা শুনেছি।

ঝিনুকের আবরণ খুলে মুক্তা পায় লোকে যদি,

আমি কেন চেয়ে দেখি কূলহীন আগুনের নদী?

 

এই অবুঝ হৃদয়ের তীব্রতম গভীর উল্লাসে,

গানের ভাষা বিষ্ময়ে পড়েছি প্রেমের পরশে!

তবু পাখিটি অধরা !তবু সে হৃদয়ের কষাঘাত,

যদিও  আবার এসেছে ফিরে স্বপ্নের অভিজাত !

 

শিরা -উপশিরা শিথিল হয়ে থেমে গেছে চঞ্চলতা,

পাখিটি বুঝেনি কখন  হৃদপিন্ড ছুঁয়েছে ব্যাকুলতা।

নীল রঙ উঠেছে ভেসে আকাশের রৌদ্র- ছায়ায়,

উদাসীন বসে আছি কোন এক তপ্ত বালুকায়!,

 

কানপেতে শুনতে চেয়েছি সেই সুর সেই গান!

উদাসীন বসে আছি এই পৃথিবীর শুন্য উদ্যান।

---------------------------------------------

 

কেউ যেন বুক চেপে ধরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২০-১১-২০২৪ ইং

********************

এক অসীম শুন্যতা বুকে নিয়ে বসে আছি,

শুন্যতার ভিতরেও অদৃশ্য কিছুর স্পর্শ্ পেয়েছি।

 

চিত্তে অনুভব করেছি বিলুপ্ত বনস্পতির ছায়া,

তবু দেখেছি তুষার গহন সৌরভের শুভ্র কায়া!

কি এক অসীম শুন্যতা ঘিরে পিঞ্জরের অন্তরালে-

শুধু ডাক শুনে পিছনে তাকাই দৃষ্টির পাতা খুলে।

 

এখানে কেউ নেই স্বপ্নের অভিজাত বেডরুমে,

তবু কেউ যেন তাকিয়ে আছে কল্পনার ধরাধামে।

যেখানে অধিকার নেই- সেখানে স্বপ্ন রুগ্ন,

এখানে অসীম শুন্যতা!এখানে প্রত্যাশা ভগ্ন।

 

রক্ত ক্ষরণের পাশেই যে অমৃত স্বর্গের প্রলোভন,

হয়তো তারই খুঁজে অসীম শুন্যতায় এত আয়োজন।

শুন্যতার ভিতরে কেউ যেন নড়াচড়া করে এ বুকে,

কেউ যেন বুক চেপে ধরে ধারালো ইস্পাত চকচকে!!

------------------------------------------

Tuesday, November 19, 2024

পেছনে তাকালেই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২০২৪ ইং

**********************

স্মৃতির পটে তাকালে কেন সজিব হয়ে আসে ভাষা!

মনে পড়ে সেই সব সোনালী রোদেলা রঙিন আশা।

 

পেছনে তাকালেই কেউ আসে বকুল কুড়ানো ভোর,

ছুঁতে গেলেই অদৃশ্য হয়ে যায় দূর-বহুদূর!

আহা সেই স্মৃতিময় তরঙ্গে এখনো কত উত্তাপ,

সেই সব লুকোচুরি খেলা,কতসব কাল্পনিক সংলাপ।

 

পেছনে তাকালেই মনে পড়ে সেইসব ফুটন্ত গোলাপ,

কতসব কাঁটার যন্ত্রণা!কতসব ভূঁত প্রেতের প্রতাপ !

মনে পড়ে আমবস্যার সেই সব কালোরাত,

তবু ফিরে আসেনি তবু চেয়েছি পূর্ণিমার কষাঘাত।

 

ঈগলের মতো শাসনের ডানা ঘিরে ছিল দিকে দিকে

একটি কিশোর চুপি চুপি ব্যাকুল খুঁজেছে তোমাকে।

পেছনে তাকালেই তন্ময় চোখে আজো দেখি সেই ফুল

সারি সারি কাশ ফুলের শুভ্রতায় হেসে উঠে হৃদয় কূল।

 

এখনো ডাক দিয়ে যায় এখনো নিয়ে যায় গভীরে,

যদিও চোখে মুখে পরাজয়ের শোক- তপ্ত বালুচরে।

-------------------------------------

এই স্মৃতিটুকুই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২০২৪ ইং

**********************

হেরে যাওয়া মানে ধবংস নয়- পরাজয় নয়,

এখানেও লুকিয়ে থাকে অসন্ন জয়-নব সূর্য্দয়!

 

হেরে গেলেও অধিক কিছু দিয়ে যায়-না থাকা জুড়ে,

এই স্মৃতিটুকুই বিজয়ের পথ দেখায় যুদ্ধের সমরে।

এই চরম সত্যের কাছেই নত হয় জীবনের অসুন্দর,

আকাশ বাতাস পাহাড় সমুদ্রও সাজে অমৃত সুন্দর!

 

হয়তো সেখানেও চাওয়া পাওয়াগুলো আসে দুয়ারে,

যদিও অধরা যায়,তবুও সানাই বাজে ব্যাকুল অন্তরে।

তবুও সবচেয় সুন্দর এই বেঁচে থাকা-

এই স্মৃতিটুকুই বিজয়ের পথ দেখায় বিচিত্র রঙে আঁকা!

 

এই যে হেরে যাওয়া, এই যে বেঁচে থাকা দীর্ঘশ্বাসে,

এখানেও লুকিয়ে থাকে আসন্ন দিবসের রবি আকাশে।

---------------------------------------------

যে ফুল ফুটতে চায়নি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২০২৪ ইং

**********************

যে ফুল ফুটতে চায়নি তারেই ফুটাতে চেয়েছি শুধু,

আকাশের নীলিমায় খুঁজেছি বিষে ভরা পুস্পের মধু!!

 

কখনো বুঝেনি কাননের চারিধারে কাঁটা তারে ঘেরা,

তবু ছুটেছি, বারে বারে ছুটেছি ফুল কুড়াতে বকুল ঝরা।

যে ফুল ফুটতে চায়নি তারেই ফুটাকে চেয়েছি রেখা,

বুঝেনি পরাজয় ছুঁয়েছে, শুধু নিয়েছি লেলিহান শিখা।

 

ব্যথার চাবুক হৃদয়ে আঘাত হেনেছে প্রখর অনলে,

তবুও ফুল ফুটাতে চেয়েছি অপার শোভনে নিখিলে।

জানি সে ফুল ফুটবে না কভূ এই হৃদয়ের আবেদন,

তবু কিছু প্রত্যাশা মুখর হয়ে উঠে অবুঝ স্পন্দন।

 

অনেক চেয়েছি পুস্পের প্রসারিত তীব্র শোভন বাহু,

সে ফুল ফুটেনি,কালো মেঘেরা আকাশে জমেছে বহু!

এখন কাননে গোধূলী লগ্ন! ফুলেরা নীড়ে ফিরে গেছে,

তবু পূর্ণিমায় ফুল ফুটাতে চেয়েছি প্রেমের কবিতা রচে।

 

যে ফুল ফুটতে চায়নি, যে ফুল নির্বাক চোখে বহুদিন,

তারেই ফুটাকে চেয়েছি অনলে পুড়ে পুড়ে এই জীবন।

---------------------------------------------

 

Sunday, November 17, 2024

আমি শুধু একাই জেনেছি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১১-২০২৪ ইং

**********************

 

আর কতো ক্ষরণের প্রবাহ বহিবে অনুভূতির জোয়ারে,

কতকাল, কতোটা সময় ভাষাহীন তরঙ্গ উঠিবে অন্তরে?

 

আর কতো এই হৃদয় পুড়িবে দিগন্তহীন তপ্ত বালুকায়,

সেটা আর কতোদিন জীবনের কাছে এমন প্রতারনাময়!

এতো তরঙ্গ! তবু এতো প্রেম জমে আছে বুকের বুননে,

এই হৃদয় জানে, কতোটা ব্যাকুল হলে এতোটা ক্ষরণে।

 

শুনেছি কাননে ফুল ফোটিছে শুধু ফোটে নাই ফুল শয্যায়,

দেখেছি পূর্ণিমার চাঁদ হাসিছে ওই দূর কোন সীমানায় !

কেউ না জানুক! অন্তর চোখে দেখেছি আমি সুনীল রাত,

এতো মাধুরী! এতো অধর ছুঁয়েছে সুখে দু’জনার হাত।

 

এতো প্রেমের ভিতরেও কতোটা বিরহ কতোটা নিশ্চুপ,

কতোটা শিহরণ এই যন্ত্রণার বুকে, কতোট অব্যক্ত সংলাপ!

শুধু জেনেছে পৃথিবীর দুঃখেরা, তুমি জানো নাই

আমি শুধু একাই জেনেছি প্রেম আছে শুধু তুমি নাই!

 

তোমার জমিন কোন দস্যূরা দখল করিছে, বীজ বুঁনেছে!

চেয়ে দেখেছি, শুধু চেয়ে দেখেছি হৃদয়ে আগুন জ্বলেছে।

-------------------------------------------------

জেনে রেখো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১১-২০২৪ ইং

**********************

এতোদিন অপেক্ষা করেছি, শুধু অপেক্ষা করেছি একাই,

স্মৃতির কঠিন পাথরে আজো যেন সেই ছবি দেখতে পাই।

 

কত তরঙ্গ তনুর তিমিরে নিয়ত হানিছে আঘাত,

এই কন্না কেউ শুনতে আসেনি যন্ত্রনার বহু রাত!

প্রাপ্য প্রেম পাইনি কখনো এই পৃথিবীর প্রান্তরে,

নির্মম ক্লেদে মাথা রেখে রাত্রি কেটেছে শুন্য শিয়রে।

 

এই অপেক্ষা আর কতোকাল আর কতোটা প্রহর,

কিছুটা তো শুনতে চাই-হউক সে মিথ্যে কোন সুর।

অবুঝ মন পূর্ণিমা না পাক তবুও তো চাই সামান্য ঠাঁই,

কিছুটা তো চাই শুব্র কাঁশ ফুলে ফুলে হারিয় যাই।

 

হয়তো আর কিছুদিন নয়তো নয় কোনদিন-

আর অপেক্ষায় থাকবো না এই নশ্বর জমিন।

যদি ডাক এসে যায় যদি হারিয়ে যাই অন্য কোন কাননে,

জেনে রেখো অধির অপেক্ষায় ছিলাম এই সুন্দর ভুবনে।

------------------------------------------------

 

Thursday, November 14, 2024

দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১১-২০২৪ ইং

**********************

তোমার এসেছো, শুরু হলো আজ মানবিক অধ্যায়,

হে মানবিক বীর, কাঁদবে না কোন প্রাণ এই ধরালয়।

 

মানুষই মানুষের জন্য উদ্দাম ভয়হারা মুক্তির বিপ্লবে,

স্যালুট হে তোমাদের মানব কল্যাণের এই কলরবে।

তোমরাই তুলেছো ঝড় আজ রক্তে রক্তে সাড়া,

আর কাঁদবে না কোন প্রাণ এই অসহায় বসুন্ধরা।

 

সু-স্বাগতম হে দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা-

মুক্তির প্রদীপ উঠেছে জ্বলে অমানবিক অবরুদ্ধ রাস্তা।

অসহায় গরীব দুঃখী যেন উঠেছে হেসে অশ্রুজল ‍মুছে,

একই সূত্রে বাঁধা হয়ে গেছে তোমাদের প্রেমেরে কাছে।

 

তোমাদের খরব পৌঁছে গিয়েছে মানবতার দ্বারে দ্বারে,

হে মানবিক বীর, কভূ থামবে না এই যুদ্ধের সমরে।

সেবার ভ্রতে বজ্র কণ্ঠে বলে যাও উদাত্ত আহ্বানে,

দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা এসেছে মানবতার উত্থানে।

 

সেবার উদ্দাম ধ্বনিতে মুখরিত করো সংস্থার প্রাণ,

অবহেলিত -বঞ্চিত –মানবেরা যেন শুনে মুক্তির গান।

রক্তিম অভিবাদন তোমাদের মানবিক যুদ্ধের ময়দান,

দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থাকে করো গড়িয়ান-মহিয়ান।

-------------------------------------

 

আগের মতই আছ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১১-২০২৪ ইং

**********************

সেই কবে এসেছিলাম! এখনো আগের মতই আছ!

আগের মতই সবুজ চাঁদরে জীবন স্বপ্নের কবিতা রচ।

 

সেই স্মৃতিরপটে ফিরে যেতে ভাল লাগে আজও,

এখনো সজিব মনে হয়, এখনো প্রত্যহ ছুঁয়ে যাও।

এখনো সেই ধূলো বালিগুলো কুশল জিজ্ঞাসা করে,

এখনো গুরুজনের আলোক রশ্মি জ্বলে উঠে অন্ধকারে।

 

সেই কবে এসেছিলাম! এখনো দেখি তুমি সেই সূরভী!

চুপি চুপি পাশে এসে মুচকি হেসে বলে যাও- হে কবি!

এখনো আগের মতই আছ! জ্ঞানের মশাল হাতে নিয়ে,

ঠিক যেন প্রভাতের রবি হয়ে বলে যাও নির্ভয়ে!

 

তুমি ছিলে বলেই জয় করেছি এই পৃথিবীর অন্ধকার,

ভালবেসেছিলে বলেই আমি হয়েছি তোমার অহংকার।

আবার এসেছি ফিরে সেই স্মৃতিপটে নব উজ্জীবনে,

এখনো আগের মতই আছ যেমন ছিলে ফুল কাননে।

 

ধন্য হে আলোকিত সুন্দর !

আঁধার হতে আলোতে এসেছি তোমার পরশে নিরন্তর।

এখনো আগের মতই আছ! দীর্ঘ্ প্রহরে এই অন্তর,

হে প্রিয় বিদ্যাপীঠ, তুমি অবিনশ্বর যুগ হতে যুগান্তর।

------------------------------------------------

তোমার কাছে এসে আমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১১-২০২৪ ইং

**********************

তোমার কাছে এসে আমি জ্ঞানের প্রদীপ চেয়েছি,

এ বুকে ধুলো মাখা শরীর নিয়ে দুরন্তপনায় মেথেছি!

 

শাসন সোহাগের চাঁদরে আবৃত থেকেছি কাননে,

আঁধার হতে এসে তোমাকে চিনেছি অবুঝ মননে।

আজো সেই স্মৃতিগুলো নিয়ে যায় বকুলের ছায়া তলে,

যেথায় তুমি ছিলে,শুধু তুমি ছিলে আলোর মিছিলে।

 

এখনো সেই শিক্ষার দেশলাই মুক্তির দিশারী হয়ে,

রাত্রির পথে জ্বলো পথিকের নিশানায়- এ ধরালয়ে!!

তুমি এক মৃত্যুঞ্জয়ী আলোক রেখা শুন্যতার বুকে,

তোমার পরশেই সত্যকে জেনেছি শিহরণ পুলকে।

 

তুমিই দিয়েছো মুক্তির বিদ্যা,তুমিই করেছো গড়িয়ান,

এই তোমারে ভুলি কি করে আলোক জীবনের উত্থান!

তোমার প্রেমেই হারিয়েছি আমি,হারিয়েছি এই প্রাণ,

তাইতো বারে বারে আসি ফিরে  বিদ্যালয়ের উদ্যান।

 

তোমার কাছে এসে আমি জীবনের পথ চিনেছি,

তোমার প্রেমে আমি কবি হয়েছি কবিতাকে বুঝেছি।

------------------------------------------------

তবু এর নাম অনুভূতি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১১-২০২৪ ইং

**********************

এই সবুজ চত্ত্বরেই উঠেছিল শিশিরের সোনালী রবি,

একটু তাকালেই মনে হতো যেন ঝিনুক মুক্তার ছবি!

 

আজো ভেসে উঠে সেইদিন গুলো স্মৃতির মনিকোঠায়,

অবুঝ মনের স্পন্দনে যারে খুঁজেছিলাম নিয়ত ধরায়।

সামান্য তাকালেই দেখা যেত জুঁই -চ্যামেলী -গোলাপ,

সে ফিরে তাকাতো না, সে বুঝতো না হৃদয়ের সংলাপ!

 

তবু কি এক অদ্ভুদ দৃষ্টি ছিল এই প্রাঙ্গনের চারিদিকে,

এই বুঝি শিমুল পলাশ এসে বলল ভালবাসি তোমাকে।

জানি বসন্ত আসেনি এখনো তবু শুনেছি কোলিকের সুর,

হারিয়ে গিয়েছি হৃদ কম্পনের তালে তালে দূর-বহুদূর!

 

তবু চেয়েছি ফিরে আসতে কভূ ফিরে আসতে পারেনি,

এক অবুঝ উম্মাদনায় বারে বারে পুড়েছি নশ্বর ধরণী।

তবু চেয়েছি এই উদয়াস্ত আমি দেখি পূর্ণিমার শুভ্রতাকে,

যতই বিরহ –ভাবনার মতো নিরন্তর দুলে যেতে থাকে।

 

তবু এখানে এক অনুভূতির স্বর্গ্ নিয়ত ডাকে,

জ্বলন্ত চুল্লির দাউ দাউ আগুনের নির্দয় শাসনের ফাঁকে।

মর্মমূলে বিঁধে আছে শত বিদ্রাহী ঘাতকের বিষাক্ত তীর,

তবু এর নাম অনুভূতি! এর নাম ভালবাসা হৃদয় মন্দির।

------------------------------------------------