Sunday, October 27, 2019

আল্লাহর উপহার



--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
 যে অঙ্গিকার করে এসেছিলে তারই মতো গাও গান
হে বিধাতার গোলাম, এই তো সেই হাদিস কোরআন ।
ওগো তুমি আলো দেখিয়া পথ চলো আনন্দে ভাসি
যে পথে পথে আল্লাহর উপহার নবীজি নিয়ে আসি !
তুমি অন্তর পানে যপে লও তারে একক সত্তা মানি
ওহে সময় যে ফুরিয়ে এলো ডাকিছে ওই আসমানী
তার তরে হও নত শির ওহে গোলাম নামাজের বেশে
এর প্রতিদান তুমি যে পাবে শেষ বিচারে চিত্ত হরষে
ওহে মোমেন তুমিই কাল হাশরে জাগিবে পাঁপড়ি ফুটে
কে আছে  তোমাকে হারায় এই ভুবনে লুটে পুটে !
ওগো তুমি আলো দেখিয়া পথ চলো আনন্দে ভাসি
যে পথে পথে আল্লাহর উপহার নবীজি নিয়ে আসি !
----------------------------------------------------27-10-2019.রাওনাট.কাপাসিয়া,গাজীপুর।

Saturday, October 26, 2019

চির উল্লাস সুখে



------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মুমিন! ওহে মুমিন! আল্লাহর দীদার চাও,
কোরআন হাদিস পথটি ধরে তবে তুমি যাও !
আজই  মুমিন মসজিদ ঘরে দলে দলে যাই ।
সেজদা করো নামাজী ছলে নত শির হই ।

ওহে মুমিন! ওহে মুমিন! অন্য কোথাও নাই;
মুক্তি কেবল প্রভূর সনে যদি দীদার পাই ।
নশ্বর লোভ ডাকছে সদা ওহে মুমিন ভাই ;
একটু ভুলে তুমি হেরে শয়তান জিতে তাই ।

ওহে মুমিন! ওহে মুমিন! হক বাতিলের খেলা
বাতিল ওই ডাকছে ওগো ভাঙ্গছে মুমিন ভেলা!
আল্লাহ রাসূল চিনলে ভাই অন্তর বাহ্যিক শাখে
শুনবে সদা  মুক্তির  গান চির উল্লাস সুখে ।
-----------------------------------------------26-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




Thursday, October 24, 2019

অপমান



---------------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে প্রিয় দুর্বার শক্তি, যাদের করছো তুমি অপমান,
ওহে তারাও ছিল একদিন তোমারই মতো শক্তিমান !
আজ দেখো চেয়ে সেই শক্তি নেই আর তার স্থান
তোমাকেও নিতে হতে হবে একদিন এই অপমান
কোন শক্তির পরশে তুমি নৈতিকতা ঠেলেছো দূরে?
যখন তখন করেছো আঘাত দুর্ব্ল প্রাণের মন্দিরে ।
অপমান করো না আছে যত ছোট বড় প্রাণ
কেন না তুমিই তো ওই বিধতার প্রিয় মেহমান ।
----------------------------------------------------24-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।