Saturday, June 24, 2023

ভয়ঙ্কর বাধা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং

******************************

হিংসা- প্রতিহিংসা এক ভয়ঙ্কর বাধা,

পৃথিবীর মানুষ বুঝে না তা এইসব ধাঁধা !

প্রতি পদে পদে নষ্ট প্রতিযোগীতার ভারে

আজ মানবতা বিপুল অচল- বিকারে।

মানবিক চর্চা নেই মানুষের মর্মমূলে,

তাই পৃথিবী কলুষের বেদনার শূলে।

হক- বাতিলের যুদ্ধে বিশ্বের জীবন,

অসীম শুভ্রতায় ঘন কালো মেঘ গগণ।

তবু মানুষ ফিরে আসে না

যে পথে মুক্তির আনাগোনা।

জনে জনে হিংসার পদধ্বনি শুনি ,

বক্ষে বক্ষে বাজে দুর্বার রণ ধ্বনি ।

নাহি বুঝে কেউ, নাহি জানে কেউ     

নিজেরাই তুলেছে অগ্নি সমুদ্রে ঢেউ।

 হিংসা- প্রতিহিংসা এক ভয়ঙ্কর বাধা,

পৃথিবীর মানুষ বুঝে না তা এইসব ধাঁধা !

-------------------------------------------    

প্রভূর চরণতলে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং

******************************

হে প্রাণ, কোন অভিসারে ফিরে নাহি চাও !

কেন ওই হকের পথ করেছা উধাও ?

বাতিলের মোহ সব আজি ভুলে যাও,

বিধির বিধানে আকড়ে তুমি রও ।

কুড়িয়ে লও নশ্বর হতে আগামীর সঞ্চয়

নতুবা ভয় ! প্রচন্ড ভয়!

দুনিয়ার আনন্দবেগে আখেরাত করো না ক্ষয়,

এখানে নেই ফকির বাদশাহ’র পরিচয়

তুমি গোলাম এর বেশী কিছু নও

আজি তাঁর তরে নতশির হও।

কখন যে পলকে পলকে

যম দূত এসে পড়ে ঝলকে ঝলকে !

প্রভূর চরণতলে মুমিনের ধূলো-বালি

কভূ যেন এ কথা নাহি ভুলি, নাহি ভুলি

------------------------------------------

ঝরে গেছে ফুল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-০৬-২৩ ইং

******************************

অন্তর তরঙ্গ বাজে শব্দহীন সুর,

কাছে থেকেও কাছে নেই অনন্ত দূর !

তবু কেউ যেন নিরন্তর দেয় সাড়া,

কি এক সর্বনাশা প্রেম করেছে তাড়া

জানি না, উম্মত্ত কোন অভিসারে,

এই বক্ষের মন্দিরে

কেউ যেন দেয় দোলা বিদ্যুতের দুল

যার প্রবাহে এ প্রাণ হয় বিপুল ব্যাকুল !

জানি ভালবাসি তুব এলোমেলো ভুল

দোলে উঠে বিজলীর অনল

এ প্রাণের কূল।

তুমুল ঝড় তুফানে ঝরে গেছে ফুল

হৃদয়ে ফুটা জুঁই চাাঁপা বকুল পারুল।

------------------------------------

 

আজ তুমি সাংঘাতিক

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৩-০৬-২৩ ইং

******************************

যে তুমি ছিলে সমাজের দর্প্ণ, জাতির বিবেক,

যে তুমি ছিলে শুন্যতার পূর্ণতা,জনতার আবেগ।

 

আজ কেন হলুদে ভরা তোমার প্রাণ ?

কেন হারালে নিরপেক্ষতার অবস্থান ?

বস্তুহীন বার্তা প্রবাহে প্রচন্ড আঘাত লাগে,

পক্ষপাত দুষ্টে দুষিত আজ

কেউ নাহি আর তোমার ডাকে জাগে !

তোমারে এ শুভ্র প্রাণ বহ্নিভরা মেঘে।

 

অনল বৃষ্টি ঝরে সবুজ শ্যামল পথে পথে

কলম যোদ্ধার দূর্গ্ হতে

মোহের ঘূর্ণাচক্রে ঘুরে ঘুরে

জাতির দপর্ণে্ নোংরা মরিচিকা পড়ে।

আজ তুমি সাংঘাতিক প্রতিটি স্তরে স্তরে।

----------------------------------------

Friday, June 23, 2023

প্রভূ চায় হে তাকওয়া

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৩-০৬-২৩ ইং

******************************

এসেছে খুশীর ঈদ ! ছুটিছে মুমিন বাজারে,

কোরবাণীর পশু কিনিবে আহারে !

প্রভূ তুষ্ট রাহে মুমিনের এই অভিযান,

দলে দলে ছুটিছে ত্যাগের মাহিমায় উদ্যান

দুষ্ট আত্মারে করিবে কোরবান

এসেছে খুশীর ঈদ !

ধনী –গরীব রবে নাকো ব্যবধান।

যে করিবে পশু কোরবান

তার তরে গরীবেরা হকদার

এসেছে খুশীর ঈদ নাহি কেহ কাঁদিবার।

প্রভূ চায় হে তাকওয়া এই কোরবান

মুমিন তুমি হও হে শুদ্ধ মন- প্রাণ

কত বড় পশু ! কত দাম

নাই তার মূল্য আরশে আযীম ধরাধাম।

---------------------------------------

 

তুমিই দিয়েছিলে প্রথম

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৩-০৬-২৩ ইং

******************************

হঠাৎই বিজলীর চমকিত আলো !

এই ভুবনে  দুর করেছিল নিকষ কালো।

সুপ্ত প্রাণ জেগে উঠেছিল প্রবল শিহরণে

এক গভীর উথরোল ঢেউয়ের কলতানে

ভালবাসার ফুল ফুটেছিল নিস্তব্ধ নিঃঝুম

সেই জাগরণ তুমিই দিয়েছিলে প্রথম

অনেক পথ হেঁটেছি, অনেক খুঁজেছি

ছুঁতে পারিনি সেই বিজলীর চমকিত আলো

অসীমের ঠিকানায় সেই যে গেলো

আজ শুধু কল্পনাই ভাসে, তুমি এসেছিলে্

এই শুন্যতার গভীরে , এক অধরা ফুলে ।

সেই কবে ঝরে গেছে বকুল

তবু পৃথবী তোমার শুন্যতায় ব্যাকুল ।

ভালবাসার ফুল ফুটেছিল নিস্তব্ধ নিঃঝুম

সেই জাগরণ তুমিই দিয়েছিলে প্রথম ।

------------------------------------------

 

সে এখনো আছে আগের মতই

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৩-০৬-২৩ ইং

******************************

কৈশোরের উড়ন্ত প্রাণ, দুরন্ত সফর,

কতো কিছুই না এঁকে যায় দীপ্ত প্রখর !

অজানা এক শুন্যতা উথরোল করে প্রাণ,

সেকি প্রেম !নাকি ভালবাসা !

নাহি বুঝে কৈশোরের মুর্ছিত গান।

তবু কাউকে অনুভব করে পূর্ণিময় রাত

আর নিরবে নিভৃতে পেয়ে যায় কষাঘাত

কখনো হয় না বলা, কখনো যায় না বলা

এ এক অব্যক্ত প্রেম, কভূ যায় না ভুলা।

এত কাছে তবু দূরে-বহুদূরে—

এ প্রেমের মৃত্যু হয় না কভূ এ নশ্বরে।

সে এখনো আছে আগের মতই রৌদ্রময়ী !

আকাশটা অন্ধকার তবু রাত্রিটা পূর্ণিময়ী।

-------------------------------------------

 

টোক শোতে এসে তারা

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৩-০৬-২৩ ইং

******************************

আমাদের জ্ঞানী গুণি চলে বাঁকে বাঁকে

ক্ষমতার মোহে তারা অন্ধ চোখে থাকে।

টোক শোতে এসে তারা গলা দেয় ছাড়ি,

লাছ-সরম নেই তাদের করে মারামারি ।

লাল নীল হলুদ শাড়ি মুখে যত কাদা

দলের অন্ধে নাচে তারা আট সাট বাধা।

বজ্র স্বরে তুলে তারা মুর্খ্ গাঁধার হাঁক

টোক শোতে হয় যেন শুকুনের ঝাঁক!

মিথ্যে ভরা বাচন ভঙ্গি অবিরাম চলে

হট্টোগোল মারামারি  মুখে বাহু বলে-

দলে দলে নেতা নেত্রী চাটুক তেল ঢালে

আমাদে জ্ঞানী গুণি নেই মায়ের কোলে।

চাটুকার হয়ে তারা দলের কাজ করে,

দেশ প্রেম নেই তাদের বজ্র স্বরে স্বরে।

টোক শোতে এসে তারা গলা দেয় ছাড়ি,

লাছ-সরম নেই তাদের করে মারামারি ।

-----------------------------------

তুমি এক বিপ্লবী সংগঠন

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৩-০৬-২৩ ইং

******************************

তুমি এক বিপ্লবী সংগঠন,বিশ্বের বিষ্ময়!

তুমি দিয়েছো ‍মুক্তি , তুমি এনেছো বিজয়

তুমি বাংলার নব সূর্য্দয়

তুমি এক সমর বিজয়ী দুর্বার নৌকা।

তুমি রক্তে আঁকা লাল সবুজ পতাকা

তুমি বাঙালিকে করেছো নির্ভ্য় নোঙ্গর

তুমি দিয়েছো নব ঠিকানা নব মাতৃক্রোড়

তুমি লিখেছো গর্বিত নাম স্বাধীন বাংলাদেশ

আজ জনতা তুলেছে শ্লোগান

 জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু

তুমি এসেছো উদ্দাম ভয় হারা

তুমি ধরেছো হাল, দিয়েছো সাড়া

জনতা জেনেগেছে, তুমি এক বিপ্লবী সংগঠন

তুমি বাংলাদেশ আওয়ামিলীগ মুক্তির গর্জ্ন।

---------------------------------------------


Thursday, June 22, 2023

তবু এসেছে খুশীর ঈদ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ২২-০৬-২০২৩ ইং

*********************

এসেছে খুশীর ঈদ তব নিরানন্ধ দেশ,

চারিদিকে অর্থনৈতিক মন্দা করেছে গ্রাস।

প্রাণে প্রাণে উঠেছে নাভিশ্বাঃস !

কেউ যেন করছে বঞ্চনা- পরিহাস।

এসেছে খুশীর ঈদ!

তব প্রাণে প্রাণে বাজেনা উৎসবের সংগীত।

বেদনা বিধুর জলকণা ঝরে পড়ে নয়নে

কালো কালো মেঘ জমে আছে গগণে।

রৌদ্দুর জাগে না ঈদের আনন্দ মেলা,

তবু এসেছে খুশীর ঈদ এই জগত ভেলা।

তুমি জাগ হে মুসলিম উম্মাহ !

তোমার পাশে আছে রহমের আল্লাহ ।

ত্যাগের মহিমায় দীপ্ত হয় আত্মশুদ্ধির অভিযানে,

এসেছে খুশীর ঈদ! মুসলিম উম্মাহ’র প্রাঙ্গনে।

------------------------------------

প্রফূল্ল প্রাণে হজ্জ যাত্রী

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ২২-০৬-২০২৩ ইং

*********************

শুভ্র ইহরামে প্রফূল্ল প্রাণে হজ্জ যাত্রী,

প্রভূ তুষ্টে ছুটেছে কাবায় দিবা-রাত্রী !

কি এক অপলক দৃষ্টি মুমিনের নয়নে !

এ বিদায় যেন চির বিদায় আপন-স্বজনে

অশ্রু জলে বুক ভাসে দীর্ঘ্ নিঃশ্বাসে,

তবু গৃহকোণ ছেড়ে যেতে হয় উল্লাসে

এ যে মুক্তি, এ যে নব জন্মের বিশ্ব মেলা

এ যে মুমিনের বিজয় কাফেলা-

এ যে মুসলিম উম্মাহ’র উদয় বেলা।

জাগ হে জাগ বিশ্ব মুমিন প্রভূর বিধান মানি,

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক
লা-শারিকা-লাকা লাব্বাইক

তুল হে তুল বজ্র ধ্বনি !

শুভ্র ইহরামে প্রফূল্ল প্রাণে হজ্জ যাত্রী,

প্রভূ তুষ্টে ছুটেছে কাবায় দিবা-রাত্রী !

------------------------------


 

কবিতায় ঢুকে গেছে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ২২-০৬-২০২৩ ইং

*********************

সব ভুল ক্রুটি ক্ষমা করো হে মহান প্রাণ,

আজ হতে ইতি হবে সব কবিতার চরন ।

বর্ণ্ শব্দগুলো বড় এলমলো- বিচ্ছৃঙ্খল,

কবিতায় ঢুকে গেছে তুমুল ঝড় বাদল !

আমি কবি হতে আসিনি-

আমি কবিতাকে ভালবাসিনি—

-----------------------------


Tuesday, June 20, 2023

ত্যাগের মহিমা বরনে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ২০-০৬-২০২৩ ইং

*********************

হে খুশীর ঈদ নব রূপে এসো প্রাণে,

ত্যাগের মহিমা বরনে, প্রভূর গানে।

জাগ হে মুসলিম উম্মাহ অমৃত হরষে,

রেখ না কোন ভেদ ঈদের এই পরশে!

কর হে প্রাণ খুলে প্রভূ রাহে কোরবান,

হে খুশীর ঈদ নব উষায় জাগাও প্রাণ।

তুমি হও নির্মল উজ্জ্বল কান্ত ,

তুমি হও মানবিক সুন্দর স্নিগ্ধ প্রশান্ত।

তুমি হও ধনী-গরীব বৈষম্যের অবসান,

তুমি হও প্রেম দুঃখে সুখে এই প্রাণ।

এল হে, এল হে খুশীর ঈদ কোরবান,

এসো হে, গাই সবে মানবের জয়গান।

ত্যাগের মহিমা বরনে, প্রভূর গানে,

হে খুশীর ঈদ নব রূপে এসো প্রাণে ।

-----------------------------------

Monday, June 19, 2023

অযূত বিষাদে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-০৬-২০২৩ ইং

*********************

তোমায় ঘিরে এ প্রাণ স্বপ্ন বুঁনিছে খুব,

হৃদয়ে তাই তরঙ্গ দোলে স্বর্গিয় সব।

শিয়রে বসে কেউ যেন ডাকে আদরে,

তুমি এসো, তুমি আছো হৃদয় কিণারে।

তবু প্রেম মরে কেঁদে কেঁদে

তবু শুন্যতা ঘিরে অযূত বিষাদে।

------------------------------------

যে চোখে যাদু আছে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-০৬-২০২৩ ইং

*********************

যে চোখে যাদু আছে, সে বুকে কেন ভয় !

যে ফুলে সুবাস আছে, তা কেন ঝরে রয়।

সে বুকে কেন ভাসা অশ্রুজল?

জানতে বড় ইচেছ হয়, বড় কৌতুহল!

যদি না জাগে পৃথিবীর কোলাহল

তবে তো সূর্যতারা সকলি নিস্ফল।

------------------------------------

তুমি না এলেই

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-০৬-২০২৩ ইং

*********************

তুমি না এলেই আমি হয়ে যাই একা !

তুমি তাকালেই  হৃদয় হৃদয়ে হয় দেখা।

এ প্রাণ ছিল না কভূ কারো লাগি পথ চাওয়া,

তোমাকে দেখেই এ প্রাণে লেগেছে হাওয়া।

তুমি না এলেই কেঁপ উঠে এ বুক !

তোমাতেই খুঁজে পাই স্বর্গিয় যত সুখ।

----------------------------------------

তুমি এলেই

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-০৬-২০২৩ ইং

*********************

তুমি এলেই, ভাঙে আমার ঘুম,

ব্যাকুল প্রাণে ফুটে স্বর্গিয় আনন্দ-কুসুম!

শুন্য বাগান ভড়ে উঠে ফুলে ফুলে

মধুময় ডানা মেলে

পরশ দিয়ে যায় রূপের দোলে!

যার তরঙ্গ সফেনে লুকায়ে গেলে

আমার আমিকে

তুমি এলেই, দোলে প্রচন্ড দোলে পাল তুলে

ভালবাসার কূলে কূলে—

---------------------------------