Saturday, February 2, 2019

পৃথিবীর শ্রেষ্ঠ বিজয়




                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক পরাজয়ের মাঝে বিজয় কেতন দেখেছি
দেখিছি চোখে মুখে অতুল্য তৃপ্তির হাসি!

এক পরাজিতা বীরকে দেখেছি বিজয় উৎসবে
সে খুলে দিয়েছে - তার দূর্গকে খুলে দিয়েছে
এক যুদ্ধের মহারবণে
এক যোদ্ধার স্বাগতমে
আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে দূর্গের প্রতিটি ভাঁজ
নেই কোন প্রতিরোধ, নেই কোন সংঘাত
আছে কিছু লাজুক নিরবতা ।
আছে কিছু তৃপ্তির মৃদু হাসি ।

এক পরাজয়ের মাঝে বিজয় কেতন দেখেছি.
গোলা বারুদের শব্দে শব্দে জাগতে দেখেছি
সেই পরাজিতাকে দেখেছি..
হেরে যেতে চেয়েছে -হেরে যেতে দেখেছি,
বার বার হেরেছে এক আনন্দ উল্লাসে !

প্রেমিকের বীরত্বই যেন প্রেমিকার বিজয়
যুদ্ধে তৃপ্তিই যেন প্রেমের বিজয় !

এক পরাজয়ের মাঝে বিজয় কেতন দেখেছি
দেখিছি চোখে মুখে অতুল্য তৃপ্তির হাসি!

এ পরাজয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজয় !
----------------------------------16-10-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


সত্যের প্রদীপটা


                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক মিথ্যার আড়ালে সত্যের প্রদীপটা নিভে গেছে
সমুদ্রের রক্তিম জলরাশি অবিরত বয়ে যাচ্ছে.
অথচ জাগছে না স্পন্দিত প্রদীপটা !

যে আলোর প্রত্যাশায় দিন রাত জেগে আছে পৃথিবী
সে প্রদীপের ভালাবাসা নেই
পাত্রটা ছিদ্র হয়ে গেছে, চৌদিক ঘিরে আছে মরিচিকা
বদ্ধ হয়ে গেছে সাম্যের কপাট !

এক মিথ্যার আড়ালে সত্যের প্রদীপটা কারারুদ্ধ !
দুষ্টের অগ্রাসনে পরাজিত প্রদীপের শিখা.
ভঙ্গুর পথে পথে  ছুটেছে সত্যের পথিকেরা..
এক বাতিলের আলিঙ্গনে, এক জাহেলীর সঙ্গমে !

এক মিথ্যার আড়ালে সত্যের প্রদীপটা রক্তাক্ত
শিখায় শিখায় গোলা বারুদের গন্ধ !
প্রাণে  প্রাণে - প্রেমে প্রেমে -তুমুল দ্বন্দ
এক স্বার্থের পোশাকে সজ্জিত..
এ পৃথিবীর প্রেম, এ পৃথিবীর প্রাণ ।

এক মিথ্যার আড়ালে সত্যের প্রদীপটা নিভে গেছে
কবে জাগাবে স্পন্দিত প্রদীপটা ?
------------------------------------------- 15-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

নব যাত্রা




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক স্বর্গিয় পুলকে ড্রিম বাতিটা  জ্বলছিল !
হালকা গোলাপী রঙে হাসছিল চৌ দেয়ালের সীমানা
শিরা উপশিরার  ডানাগুলো উড়ছিল,
বিরতিহীন উড়ছিল  শীতল শিঁশিরে
চেতনার ষ্ট্যানগুলো একা একা দাড়িয়ে –
ঠাঁই দাড়িয়ে অপলক খোঁজছিল
আশ- পাশ কেউ নেই
নিঝুম রাত্রি !

একা একা  জেগে আছে -জেগে আছে  বিছানার বুকটা
সজ্জিত গায়ে ফুলের তোড়া হাতে
বালিশের কাছা কাছি কেউ..
খুব কাছাকাছি কেউ…
ঢের টের পেলাম
স্পর্শ্ করতেই দেখি -সেই  কালির দোয়াত
যার প্রহরে ছিলাম এতকাল…

অপূর্ব্ ঢঙ্গে
জেগে উঠল কবির সুপ্ত  কলম
রচিত হল এক কবিতা-  নব যাত্রা ।
---------------------------------------- 15-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।