Saturday, February 2, 2019

শেষ প্রহর যদি নেমে আাসে




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

শেষ প্রহর যদি নেমে আাসে, দেখা হবে এমনই প্রান্তরে-
হাজার প্রাণের সঙ্গ পাবো,তবু  জাগবে না আমার প্রাণ
আহা, কি এক নিষ্ঠুর পথ চলা, এ জীবনের অন্তিম বেলা
একে একে সারিবদ্ধ দাঁড়িয়ে বিদায় জানাচ্ছো আমাকে
আহা, কি সঙ্গই না দিতে আমাকে !
আজ দেখ, আমি একা , বড় একা ,এক নিথর লাশ !
আমি শুয়ে আছি, আমি শুয়ে থাকবো দীর্ঘ্ নিরালয়-

এই ক্ষণিক নশ্বরে আমি অনেক ঘুরেছি,তোমাদের মাঝেই
কাটিয়েছি জীবনের মুহূর্ত্গুলো-
এক স্বপ্নের বিজ্ঞাপনে সাজিয়েছি প্রেমের ধরনী! আজ সব রিক্ত!
আজ সব রিক্ত !
আমি চলে যাচ্ছি, অনেক দুরে চলে যাচ্ছি, এক অনন্ত পথে যাচ্ছি
ক্ষমা করে দিও বন্ধুরা আমার, ক্ষমা করে দিও নিখিলের যত অন্যায়
আমি আজ অসহায়, বড় বেশী অসহায়-

শেষ প্রহর যদি নেমে আাসে, তোমাকেও আসতে হবে এমনই প্রান্তরে
সেদিন তুমিও শুয়ে থাকবে শত জনতার ভীড়ে
এক অনন্তের অপেক্ষায়-
শুনেছো কি আমার দীর্ঘ্শ্বাস ?
আমিও তো প্রাণবন্ত ছিলাম, আজ আর নেই! আজ আর নেই!

শেষ প্রহর যদি নেমে আাসে, দেখা হবে এমনই প্রান্তরে-
আহা, কি এক নিষ্ঠুর পথ চলা, এ জীবনের অন্তিম বেলা ।
প্রস্তুত হও,এই মুহূর্তে  প্রস্তুত হও, ওহে উপস্থিত প্রাণ
এ প্রাণের মুক্তি ওই রাসুলের পথ আল্লাহর সংবিধান ।
--------------------------------------02-02-2019 । রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


স্পর্শ্টা পাচ্ছি, ঢের করে পাচ্ছি




                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কাছে এসো, একটু কাছে- কে যেন বুকের মধ্যে
উৎপাত করছে- কাছে এসো-
এখুনি আমার বুকের ভিতরে কে যেন
ঢুকে গেল !

অচিন পথে সারাদিন ঘুরেছি অনকে দূরে দূরে
কিন্তু কে যেন পিছন পিছুন খুব পিছন
একদম ভিতরে-
স্পর্শ্টা পাচ্ছি, ঢের করে পাচ্ছি
তবু ছোঁতে পারছিনা আপন করে পাচ্ছি না

কেউ যেন স্পন্দিত কুটিয়ে ঢুকে গেল ! খুব ভিতরে
অনেক দূরে দূরে-
তবু হাত দিয়েছি, ছোঁতে চেয়েছি, বার বার চেয়েছি-
কাছে এসো, একটু কাছে-

বহু পথ ঘুরে এসেছি! সন্ধ্যা ঘনিয়ে এলো-
ভিতরের সূর্য্টা নিভে যাচ্ছে-
কে আছো ? ভিতরে কে আছো ?
বেড়িয়ে এসো, চিৎকার করে বলো-

কাছে এসো, একটু কাছে , চিৎকার করে বলো
ভালবাস -
বুকের ভিতর যেন শুধু একটি নাম………..
একদম ভিতরে-
স্পর্শ্টা পাচ্ছি, ঢের করে পাচ্ছি
---------------------------------02-02-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পিঞ্জরের খানিক নীচে




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
পিঞ্জরের খানিক নীচে রয়েছে স্পন্দন,
সামান্য ভাবলেই বুঝা যায়;
কিন্তু সে বুঝে না, তার স্পন্দিত অনুভূতিতে
কি এক বার্তা পাঠায় মুহূর্তে মুর্হূতে ।

আমি বুঝি, কণিকাগুলো আবিস্কার করে ফেলেছে তোমাকে,
এক অবুঝ পাগলের মতো নিরন্তর ছুটে বেড়ায় মস্তিস্কের স্ফুলিঙ্গে স্ফুলিঙ্গে
তরিৎ গতিতে জাগায়ে তুলে সর্বাঙ্গ -

স্পন্দন বাগানে ফুটে আছে এক অনুভূতির ফুল,
নাম তার তুমি, শুধু তুমি !
নিভৃতে হত্যা করে চলেছো !নীল হয়ে গেছে শরীরের প্রতিটি স্তর
তবু তুমি, শুধু তুমি !
পিঞ্জরের খানিক নীচে রয়েছে স্পন্দন,
সামান্য ভাবলেই বুঝা যায়;

পুড়ে পুড়ে যাচ্ছে শরীরের প্রতিটি অস্থি মজ্জা
ভালবাসার ডাকাত যেন ঢুকে গেছে দুঃখীর কুটিরে
সে আর কেউ নয়
তুমি, শুধু তুমি ।

পিঞ্জরের খানিক নীচে রয়েছে স্পন্দন
সামান্য ভাবলেই বুঝা যায়-
-------------------------2-02-2019।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।