Sunday, February 3, 2019

টাকা না দিলে জামিন নেই




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইচ্ছে ছিলো কোন ঘুষ ছাড়াই ফাইলটা ছাড়াবো
ইচ্ছে ছিলো যথাসময়ে প্রাপ্যটা ফিরে  পাবো-
না না আজো পেলাম না সেই খবর
ফাইল ঘুরছে তো ঘুরছে টেবিল টু টেবিল!
আজ আসেন তো কাল আসেন
এভাবে দিন যায় রাত আসে
ফাইল হয়নি এখনো ছাড়া
নীচু হতে উঁচু চেয়ার-
সবাই একই রঙে রঞ্জিত
এক অদ্ভুদ মিল !
টাকা খায়, বেলাজের মতো টাকা খায়
টেবিল টু টেবিল ফাইল ঘুরছে তো ঘুরছে-
সবাই হাইকোর্ট্ দেখাচ্ছে, সবাই চেয়ারের দাপট দেখাচ্ছে
মনে হচ্ছে যেন আমি এক আসামী-
টাকা না দিলে জামিন নেই, আমার মুক্তি নেই
বিচারক নিশ্চুপ!
যেন আমি এক কয়েদী!ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে-
আজো ফাইলের রায় পেলাম না-
এ কেমন স্বাধীনতা ! এ কেমন অধিকার !
ঘুষের অগ্নিতে পুড়ে ছাই হচ্ছে অগণিত ভোক্তভোগী-
দেখার কি কেউ নেই ?
তুমিতো অঙ্গিকার করেছিলে এবারের যুদ্ধ- দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ
ঘুষের বিরুদ্ধে যুদ্ধ-
এক বার এসে দেখ হে রাজ্যের অধিপতি
এখনো তোমার ঘরে ঘরে ঘুষখোরেরা ওঁত পেতে আছে-
নীচু হতে উঁচু চেয়ার-
সবাই একই রঙে রঞ্জিত
সবাই হাইকোর্ট্ দেখাচ্ছে, সবাই চেয়ারের দাপট দেখাচ্ছে
মনে হচ্ছে যেন আমি এক আসামী-
টাকা না দিলে জামিন নেই, আমার মুক্তি নেই
বিচারক নিশ্চুপ!
----------------------------------03-02-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






Saturday, February 2, 2019

একটা স্কুল ব্যাগ পড়ে আছে




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

ছেলেটার পাশেই একটা স্কুল ব্যাগ পড়ে আছে
ওকে আমি কেমন করে সরাতে বলি
ছেলেটার শরীর যে ঝড়া ঝীর্ণ্ ক্লান্ত
সবে স্কুল থেকে এলো-
কেজিতে পড়ে-
চোখের দিকে তাকালেই গা শিউরে ওঠে-
দেখলে মনে হয় অনেক দিনের রোগাক্রান্ত
ছেলেটার পাশেই একটা স্কুল ব্যাগ পড়ে আছে

ওকে কোন শান্তনাই ক্ষান্ত করবে না !
মাঝে মাঝেই চোখে জল ঝরে যায়,
গা ব্যাথা করে
শির দাড় নীচু হয়ে আসে
পায়ের গোড়ালীতে অসহ্য যন্ত্রণা-
অপলক চেয়ে-
একটা প্রশ্ন-
বাবা এত বই কেন ?

তবে কি আমরা আগামীর স্বপ্নকে মেরে ফেলছি ?
এখন এই প্রশ্ন আমারও !
বাচ্চাদের এতো বই কেন ?

বাচ্চাদের করুন চেহারা দেখলে মন তো আর মানে না-
তোমরা কি তাদের কান্না শুনতে পাও ?
তাদের ভিতরে প্রচন্ড ক্ষোভ জন্মেছে, ঘৃণা জন্মেছে
তোমাদের প্রতি-
বাচ্চারা আজ জেদী !
ছেলেটার পাশেই একটা স্কুল ব্যাগ পড়ে আছে

এসো হে কান্ডারী, বাচ্চাদের মুক্তি দেই, ভালবাসার ছলে গড়ি
আগামীর ভবিষ্যৎ-
ওদের কষ্টে বুক জ্বলে যায়, বুক পুড়ে যায়
বুক পুড়ে যায়
তোমরা কি বুঝ না ?
ছেলেটার পাশেই একটা স্কুল ব্যাগ পড়ে আছে ।
--------------------------------------02-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আপন কর্মে লিখেছে শিরোনাম




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষের মনুষ্যত্বের কোন জন্ম হয় না
তাকে জন্ম দিতে হয়-
কেননা মানুষই কেবল সেই মূল্যবোধের জন্মদাতা
মানুষই পারে নব জন্ম দিতে
মনুষ্যত্ত্ব কেউ নাম রাখেনি,আপন কর্মে
লিখেছে শিরোনাম
মানুষই শ্রেষ্ঠ, মানুষই সেরা
অবয়ব দেখে মানুষ ভেবেছি,মানুষের মাঝেই
অমনুষ্যত্ত্ব লুকায়ে আছে
মানুষ দেখে মানুষ বলা কঠিন! হয়তো সহজেই বলে ফেলি
আমরা মানুষ , আমরা শ্রেষ্ঠ !
অথচ আমরাই ভুল পথে চলেছি
আমরাই অমানুষ হয়েছি-
আমরাই বিচারের মুখোমুখি, আমরাই কাঠগড়ায়-
কেউ মানুষকে শিরোপা দেয় না, অর্জ্ন করে নিতে
হয় মনুষ্যত্ব দিয়ে-
মানুষের মনুষ্যত্বের কোন জন্ম হয় না
তাকে জন্ম দিতে হয়-
মনুষ্যত্ত্ব কেউ নাম রাখেনি,আপন কর্মে
লিখেছে শিরোনাম-

-----------------------------------2-02-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।