Wednesday, April 17, 2019

ওরা মানুষ! কিন্তু ওরা ধর্ষক!



------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মেয়েটির ভবিষ্যৎ বিভীষিকাভরা,-জীবন মরণময়!
মায়ের বুকে অবরুদ্ধ সে যে,সে যে শিকার, সে যে ক্ষয়;
কামনা লিপ্সু নর পশুরা গড়েছে অনৈতিক কারাগার
ক্ষত বিক্ষত মেয়েটি,পথে ঘাটে লুট হচ্ছে ইজ্জত তার
মানুষের মনুষ্যত্ত্বে গজিছে চরিত্রহীনতা অতঃপর-
নগ্ন কুকুরের মতো নাচে এই সভ্য সমাজের ভিতর !
কতই না প্রাণ ঝরে,-কতই না অবরুদ্ধ করে শ্বাস প্রশ্বাস,
কতই না বিষাক্ত ছোবল তার ,- এ কেমন প্রহসন-পরিহাস!
সভ্যতার বিজয় ম্লান করে দিচ্ছে অসভ্য লেলীহান শিখা,
মনুষ্যত্ত্বের প্রাণে জেগে উঠছে এক পশুত্ত্বের অহমিকা ।
ওরা ঘৃণিত, চরিত্রহীন নরপশু ,এই সমাজের মহামারী
ওরা মানুষ! কিন্তু ওরা ধর্ষক!
ওদের বিচার কি হবে না এই বঙ্গ বুকে ওহে প্রহরী ?
আর কত সম্ভ্রমহানী হলে তুমি জাগবে ওহে পাঞ্জেরী ?
--------------------------------------17-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Tuesday, April 16, 2019

ওইখানে কিছু একটা হচ্ছে



                                                       -------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজিকার বাইক, তোমার পিঠটা বাসরের চৌকির মতন!
যখন তোমাকে চড়ে যুবক যুবতীর দল
কি এক মধুর আলিঙ্গনে কিংবা
অনৈতিক ভঙ্গিমায় তুমি দূরন্ত চঞ্চল—

তোমাকে পেয়ে, স্বাধীনচেতা দেহগুলো আঁকা বাঁকা পথে হেলে দোলে-
কপাট দিয়েছে খুলে দূরন্ত বাইকের কোলে কোলে ।

তোমার পিঠের দিকে তাকালে কখনো
চোখ সেই পৃথিবীর নিলর্জ্জ দল,
নগ্ন জুটি যেন পিঠে পিঠে গাঁথা
চরিত্রের উপকন্ঠে নিষিদ্ধ ছোবল,
এই সব যৌবনের ঢেউ জীবনের ক্রন্দন সব!
যুবক যুবতী, করেছি অনুভব।

অনেক নিলর্জ্জ যুগ যেন এসে গেল;
বাইক চলন্ত!তবু কামুকের ছোবলেরা থেমে নেই ওই সময়-
যৌবন কিছু চেয়েছে বলে এতো রক্ত নদী ?
নিষিদ্ধ পল্লীর মতো মনে হয়-

অনৈতিক বিজয়ের  দম্ভ- বাইকের পিঠে পিঠে দৌড়ে;
ওইখানে কিছু একটা হচ্ছে;আলো কি জ্বলবে বিবেকের তরে?
-----------------------------------------16-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

স্বপ্নের টিনেজ সব



------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এ যুগের টিনেজেরা উড়ে যায় আপন মনে-
হেড ফোন কানে দিয়ে ঘুরে বনে বনে;

টিনেজেরা বাইকে চড়ে, ভূঁ ভূঁ শব্দ শুনি তার;
অলি –গলি, পথ –ঘাট নষ্টামি অপার-
মাদকের কিনার দিয়ে তাদের নিত্য চলা ফেরা
নিশাচররের মতো নিঃশব্দে;করতেছে যৌবন চুরি তারা ।

এক সময় নিভে যায়, অনাবিল স্বপ্নীল আকাশ,
গোধূলীর ঘনঘটা চৌদিক তবু কত পরিহাস!

চৌদিক আজিকায় দেখি  তারুণ্যে শক্তির মুখ;
অশুভ চক্রে স্বপ্ন হারায়ে আনছে জাতির দুঃখ !

স্বপ্নের টিনেজ সব- আগামীর আলো হউক আপনাকে চিনে এই বিশ্বতর
হয়ে উঠুক জাতির সম্পদ মুক্ত লাল সবুজের ভিতর ।
---------------------------------------------16-04-2019 ।রাওনাট,কপাসিয়া,গাজীপুর।